Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হজের মাতাআ। অর্থাৎ ওমরা দ্বারা হজকে বাতিল করা। দ্বিতীয়টি নিকাহে মাতাআ-__ যা সর্ববাদিসম্মতভাবে হারাম) । আমি দু'টিকেই হারাম জানি । হজরত ওমরের সিদ্ধান্ত ছারা পূর্বোল্লিখিত হাদিসগুলো অকার্যকর হয়ে যায়। হজরত ওমরের বর্ণিত বক্তব্যটি না পাওয়া গেলে কেবল বেলালের হাদিস দ্বারা ওই সকল হাদিসের কার্যকারিতা রোধ করা যেতো না। কারণ, হজরত বেলালের হাদিসে রয়েছে দূর্বলতা । এক ব্যক্তি হজরত ওসমানের নিকট হজের মাতাআ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, ওটা তোমাদের জন্য নয়, আমাদের জন্য । আবু দাউদ । ওমরার দ্বারা হজের বাতিল হওয়ার নিয়মটি কেবল সাহাবাগণের জন্য নির্ধারিত__ এ কথাটি যদি হজরত ওমর ও হজরত ওসমানের নিকট সুসাব্যস্ত না হতো, তবে তারা রসুল স. এর নির্দেশের বিরুদ্ধে বলতেন না। স্র্তব্য যে, হজে তামাত্তু একটি পৃথক বিষয়, যা কোরআনের অন্যত্র বর্ণিত হয়েছে। হজে তামাতৃতু শরিয়তসিদ্ধ হওয়ার ব্যাপারে একমত্য প্রতিষ্ঠিত রয়েছে। হজরত দ্ববী বিন মা'বাদ একই সঙ্গে হজ ও ওমরার এহরাম বেঁধেছিলেন। হজরত ওমর তাই বলেছিলেন, তোমাকে তোমার নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দেয়া হয়েছে । আবু দাউদ । একব্যক্তি হজের নিয়ত করেছিলেন। অতঃপর ওমরার দ্বারা তা বাতিল করে দেন। এটা জানতে পেরে হজরত আবু জর বলেছিলেন, এরকম ব্যবস্থা কেবল রসুল স. এর সহচরদের জন্য সিদ্ধ । হজরত আবু জরের এই উক্তি ইতোপূর্বে বর্ণিত বেলাল বিন হারিসের বর্ণনার পোষকতা করে। হজরত আবু জরের উক্তি সম্পর্কে ইবনে জাওজী বলেছেন, এটি এমন এক ব্যক্তির বর্ণনা ধার সঙ্গে হজরত আবু জরের সাক্ষাত হয়নি । আমি বলি, তবে আসারটি মুরসাল পদবাচ্য। আর মুরসাল আমাদের নিকট দলিল। “তোমরা যদি বাধাপ্রাপ্ত হও'-_- একথার অর্থ, নির্দেশিত হজ ও ওমরা পালনে তোমরা প্রতিবন্ধকতার সম্মুখীন হও । আলেমগণের একমত্য এই যে, এ আয়াতটি অবতীর্ণ হয়েছে হুদাইবিয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে । এতে করে আরো প্রমাণিত হয়, হুদাইবিয়ার বৎসর তিনি স. ওমরার জন্য এহ্রাম পরেছিলেন। অতঃপর তিনি বাধাপ্রাপ্ত হলেন এবং এহ্রাম খুলে ফেললেন। ইমাম মালেক বলেছেন, বাধাপ্রাপ্ত হয়ে তিনি স. হজের এহ্‌্রাম খুলে ফেলেছিলেন, ওমরার নয়। তার এই অভিমতটি অবিশুদ্ধ। 'উহ্সিরতুম' কথাটির অর্থ এরকম-হে মুসলিমবৃন্দ! তোমরা যদি অবিশ্বাসীদের শক্রতার কারণে কিংবা অসুস্থতার কারণে অথবা পাথেয় নিঃশেষ হওয়ায় বা রমণীদের ক্ষেত্রে মুহরিম এর পরলোকগমণের কারণে বায়তুল্লাহ্‌ পর্যন্ত পৌছতে বাধাপ্রাপ্ত হও । ইহ্সার বা হাসার শব্দের অর্থই হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া। ইমাম আবু হানিফা এ রকমই বলেছেন। ফাররা, কাসায়ী, আখফান, আবু ওবায়দা, ইবনে সাকিদ প্রমুখ ভাষাবিদগণ বলেছেন, ইহসার অর্থ অসুস্থতার কারণে অন্তরায় তাফসীরে মাযহারী/৪০৮ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।