Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

কোরবানীর পশু নির্বাচন করেছি। তাই কোরবানী না করা পর্যন্ত এহরাম মুক্ত হবো না। এরকম বর্ণনা এসেছে হজরত ইবনে ওমর থেকেও । সবগুলো বর্ণনাই লিপিবদ্ধ রয়েছে বোখারী ও মুসলিমে । মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে_ হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, আমরা হজযাত্রা করলাম । সকলে লাব্বাইক লাব্বাইক উচ্চারণ করে যাচ্ছিলাম__ যখন আমি বায়তুল্লাহ্‌ তাওয়াফ শেষ করলাম তখন তিনি স. বললেন, ওমরা আদায় করো । কিন্তু যারা কোরবানীর পশু নিয়ে এসেছে তারা আপনাপন অবস্থার (এহ্রাম অবস্থার) উপরই থাকবে । হজরত আনাস বলেছেন, রসুল সঃ এরশাদ করেন__ আমার সঙ্গে কোরবানীর পশু না থাকলে আমিও এহ্রাম মুক্ত হতাম । হজরত বারা বিন আজিব এবং রবি বিন ছুবরাহ থেকেও এরকম অনেক বর্ণনা এসেছে। আমি সেগুলোকে লিপিবদ্ধ করেছি মত্প্রণীত মানারুল আহ্কাম পুস্তকে । যদি কেউ প্রশ্ন করে কোরআনের দলিল অকাট্য । আর কোরআনে বলা হয়েছে__“আতিম্মুল হাজ্জা ওয়াল ওমরাতা'(তোমরা আল্লাহ্র উদ্দেশ্যে হজ ও ওমরা পূর্ণ করো)। এই অকাট্য দলিল খবরে আহাদ দ্বারা ব্যাখ্যা করা কীভাবে বৈধ হবে? উত্তরে আমি বলতে চাই, এই প্রসঙ্গের হাদিসগুলোর সংখ্যা এতোবেশী যে, সেগুলোকে কোনোক্রমেই অগ্রাহ্য করার উপায় নেই। 'তোমরা হজ ও ওমরা পূর্ণ করো' এই বাক্যটি একটি সাধারণ নির্দেশ এবং পরে উল্লেখিত “তোমরা যদি বাধা প্রাপ্ত হও' বাক্যটি বিশেষ অবস্থা জ্ঞাপক। এভাবে সাধারণ নির্দেশের মধ্যে বিশেষ অবস্থাকে নির্দিষ্ট করা হয়েছে। বিষয়টির সমাধান এভাবেও দেয়া যায় যে, আল্লাহ্‌ পাকের সাধারণ নির্দেশের মধ্যে রসুল স. ওই সকল লোকের জন্য বিধানটি থেকে ওমরার অনুষ্ঠানগুলোকে পৃথক করার অনুমতি । জমহুর আলেমগণ ইমাম আহমদের দলিল সমূহের জবাব দিয়েছেন এভাবে__ বর্ণিত হাদিসগুলোর দ্বারা হজ বাতিল হওয়ার ব্যাপারটা কেবল সাহাবাগণের জন্যই নির্দিষ্ট । এই নির্দিষ্টকরণের প্রমাণ হচ্ছে__ হজরত বেলাল বিন হারিস রসুল স. কে জিজ্ঞেস করলেন, হজ বাতিল করার বিষয়টি কি কেবল আমাদের প্রতি প্রযোজ্য না সকলের জন্য? তিনি স. বললেন, শুধু আমাদের জন্য । আবু দাউদ, নাসাঈ। হজরত ওমর বলেছেন, হজ ও ওমরাকে পৃথক করো । হজ করো হজের মাসে এবং ওমরা করো অন্য সময়ে। আমি বলি, সম্ভবতঃ হজরত ওমর উত্তম নিয়মটি বর্ণনা করেছেন। ইবনে জাওজী বলেছেন, আবদুল আজীজ বিন মোহাম্মদ দারাওয়ারদি ব্যতীত অন্য কেউ এই হাদিসটি বর্ণনা করেননি । আবু হাতেম বলেছেন, হাদিসটি দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। আহমদ বলেছেন, হজ বাতিল করার নিয়ম যে কেবল সাহাবাগণের জন্যই নির্দিষ্ট __- এরকম কোনো সহীহ্‌ হাদিস নেই। আমি বলি, হজরত ওমর বলেছেন, রসুল স. এর সময়ে দু'টি মাতা'আ প্রচলিত ছিলো (একটি |. ]1100118.00]] শসা মার

— পৃষ্ঠা ৪০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।