যে ওয়াজিব নয় সে সম্পর্কে অনেক আসার রয়েছে। হজরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ বলেছেন, হজ ফরজ আর ওমরা নফল । ইবনে আবী শায়বা । ইবনে হুম্মাম বলেছেন, হজরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ অনুসরণীয় ব্যক্তিত্ব! তার অনুসরণ জরুরী । এ পর্যন্ত বর্ণিত হাদিস ও আসার সমূহের মধ্যে যথেষ্ট বিরোধ দৃষ্ট হয়। তাই ইবনে হুম্মাম বলেছেন, এরকম দন্দবপূর্ণ বিষয়কে ওয়াজিব সাব্যস্ত করা যায় না। হেদায়া রচয়িতা বলেছেন, বিরোধপূর্ণ বর্ণনার মাধ্যমে ফরজ নির্ধারণ করা সম্ভব নয়। তার উক্তি যুক্তিসঙ্গত। কেনোনা ফরজের জন্য থাকতে হবে অকাট্য প্রমাণ । তাই বিষয়টিকে ওয়াজিব সাব্যস্ত করাই উত্তম। জমহুর ওলামার অভিমত হচ্ছে__ হজকে ওমরা দ্বারা বাতিল করা সিদ্ধ নয়। “আতিম্মুল হাজ্জা ওয়াল ওমরাতা'-_ এই বাক্যটিই তাদের দলিল । ইমাম আহমদ বলেছেন, হজকে ওমরার দ্বারা বাতিল করা যাবে । তার দলিল হচ্ছে__ বিদায় হজের সময় সাহাবাগণের এহ্রাম ছিলো হজের । তখন রসুল পাক স. তাদেরকে নির্দেশ দিলেন তোমরা হজকে ওমরাতে পরিণত করো । পুনরায় বললেন, তোমরা হজের এহ্রামকে ওমরার এহ্রামে পরিণত করো । কিন্তু কোরবানী নির্বাচন করলে তা বাতিল কোরো না। এরকম দশটি হাদিস জমহুর আলেমগণের সমর্থনে রয়েছে। সুতরাং বিষয়টি সন্দেহাতীত বলে গণ্য করা যায়। হাদিসগুলোর মধ্যে একটি এরকম-__ হজরত আবু মুসা আশআরী বলেছেন, রসুল পাক স. আমাকে ইয়েমেনে বসবাসরত আমার সম্প্রদায়ের নিকট প্রেরণ করলেন। নির্দেশানুযায়ী আমি সেখানে গেলাম । ফিরে এসে আমি রসুল পাক স. কে পেলাম বুত্হা নামক স্থানে । তিনি স. বললেন, তুমি কিসের নিয়ত করেছো? আমি বললাম, আপনার যা নিয়ত আমারও সেই নিয়ত। তিনি বললেন, তোমার নিকট কি কোরবানীর পশু আছে? আমি বললাম, না। এরপর আমি তার নির্দেশ অনুযায়ী বায়তুল্লাহ এবং সাফা মারওয়ার তাওয়াফ সমাপ্ত করে এহ্রাম থেকে মুক্ত হলাম। এরপর এলো তাল্বিয়ার দিবস। তখন হজের এহ্রাম বাধলাম। হজরত ওমর তার খেলাফতের সময়ে বলেছেন, আমরা আল্লাহ্পাকের কিতাবের উপর আমল করবো । আল্লাহ্পাক বলেছেন--'তোমরা আল্লাহ্র উদ্দেশ্যে হজ ও ওমরা পূর্ণ করো।' আর আমরা রসুল পাক স. এর সুন্নতের উপর আমল করি । তিনি স. কোরবানী না হওয়া পর্যন্ত এহ্রাম পরিত্যাগ করেননি । হজরত জাবের বলেছেন, সকল সাহাবী কেবল হজের এহ্রাম বেঁধেছেন। রসুল স. তাদেরকে বললেন, বায়তুল্লাহ্ এবং সাফা মারওয়া প্রদক্ষিণ শেষ করে এহরাম খুলে ফেলো, কেশ কর্তন করো এবং সময়।তিপাত করতে থাকো এহ্রামবিহীন অবস্থায়। হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, হজকে ওমরায় পরিবর্তিত করো । জননী হাফসা থেকে জননী আয়েশা এ বিষয়ে অনেক হাদিস বর্ণনা করেছেন। সেগুলোতে যে কথাগুলো অতিরিক্ত রয়েছে সেগুলো হচ্ছে- আমরা বললাম, ইয়া রসুলাল্লাহ্! আপনি আমাদের মতো এহ্রাম মুক্ত হননি কেনো? তিনি স. বললেন, আমি আলীর মম ||||||.2|100118.007
— পৃষ্ঠা ৪০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।