হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর বলেছেন, এমন কোনো সমর্থ ব্যক্তি নেই যার উপর হজ ও ওমরা ওয়াজিব নয় ।এই বর্ণনাটি এনেছেন ইবনে খুজাইমা, দারা কৃতনী, হাকেম। বর্ণনাটির সনদ বিশুদ্ধ। ইমাম বোখারী হাদিসটি তালিক পদ্ধতিতে উল্লেখ করেছেন। এ সম্পর্কে আরো রয়েছে হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাসের আসার, যার বর্ণনাকারী ইমাম শাফেয়ী । ইমাম বোখারীও আসারটি তালিক পদ্ধতিতে উল্লেখ করেছেন । আহলে সুন্নত ওয়াল জামাতের দলিল হজরত জাবের বিন আব্দুল্লাহ্ কর্তৃক ওই বর্ণনাটি যেখানে বলা হয়েছে__ এক বেদুঈন রসুল স. কে জিজ্ঞেস করলেন, 'হে আল্লাহ্র রসুল! আমাকে বলুন ওমরা ওয়াজিব কিনা ।' তিনি স. বললেন, ওয়াজিব নয় | তবে তুমি যদি ইচ্ছে করে আদায় করো তবে তোমার জন্য কল্যাণকর হবে। তিরমিজি, আহমদ, বায়হাকী । কিন্ত হাদিসটির বর্ণনাকারীদের একজন হাজ্জাজ বিন আরতাত অযোগ্য ও পরিত্যক্ত। এবং নাসাঈ তাকে পরিত্যাগ করেছেন। তবে ইমাম জাহাবী তাকে সত্য বলে মেনেছেন। ইমাম তিরমিজি বলেছেন, হাদিসটি হাসান, সহীহ। এ হাদিসটিই বায়হাকী বর্ণনা করেছেন অন্য এক বর্ণনান্ূত্রে। সেই সৃত্রভূত ইয়াহইয়া ইবনে আইয়ুবকে দুর্বল স্মৃতিসম্পন্ন বলে আখ্যায়িত করেছেন আহমদ । আবু হাতেম বলেছেন, তার বর্ণনা দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। ইবনে আদী বলেছেন, তিনি সত্যবাদী। আমি বলি, হজরত জাবের থেকে মারফু পদ্ধতিতে বর্ণিত হয়েছে- হজ এবং ওমরা উভয়ই ফরজ। ইবনে লেহিয়ার পদ্ধতিতে ইবনে আদী এ হাদিসটি বর্ণনা করেছেন। কিন্তু ইবনে লেহিয়া বর্ণনাকারী হিসেবে অত্যন্ত দুর্বল। হজরত আবু উমামা থেকে বর্ণিত হয়েছে, রসুল স. এরশাদ করেন-__- যে ব্যক্তি ফরজ নামাজের জন্য যাত্রা করলো, সে হজের সওয়াব পাবে । আর যে নফল নামাজের জন্য রওয়ানা করলো, সে পাবে ওমরার সওয়াব। ইয়াহ্ইয়া বিন হারিস এর পদ্ধতিতে বর্ণনাটি এনেছেন তিবরানী। হজরত আবু হোরায়রা থেকে আব্দুল্লাহ্ ইবনে কানেয় বর্ণনা করেন, রসুল স. বলেছেন, হজ জেহাদতুল্য এবং ওমরা নফল স্বরূপ । আবু সালেহ্ হানাফীয়া থেকে মুরসাল পদ্ধতিতে এ হাদিসটি বর্ণনা করেছেন শাফেয়ী । এ প্রসঙ্গে হজরত তালহা বিন আব্দুল্লাহ্ এবং হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা করেছেন বায়হাকী । দারা কৃতনী বলেছেন, আব্দুল্লাহ্ বিন কানেয় স্মৃতিবিভ্রমতা দোষে দুষ্ট । আর ইবনে হাজাম আবু সালেহ্ হানাফিয়াকে বলেছেন জয়ীফ (দুর্বল)। ইবনে হুম্মাম বলেছেন, তাকে জয়ীফ বলা ঠিক নয়। ইবনে মুঈন বলেছেন, আবু সালেহ হানাফিয়া নির্ভরযোগ্য । মুহাদ্দিসগণের বড় একটি দল তার বর্ণনা গ্রহণ করেছেন। হজরত তালহা থেকে বর্ণিত হাদিসের বর্ণনাকারী আজর বিন কায়েসকে জয়ীফ বলেছেন হাফেজ ইবনে হাজার । হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাসের বর্ণনায় রয়েছে অনেক অখ্যাত বর্ণনাকারী । আর ওমরা তাফসীরে মাযহারী/৪০৫ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।