Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহকে ভয় কর এবং জানিয়া রাখ যে আল্লাহ্‌ মন্দকাজের প্রতিফল দানে কঠোর । “আল্লাহ্‌র উদ্দেশ্যে হজ ও ওমরা পূর্ণ করো'__এ কথায় প্রতীয়মান হয় যে, হজ ও ওমরার সকল অনুষ্ঠান ওয়াজিব । একমত্য এই যে, হজ ফরজে আইন-_ যা কম্মিনকালেও রহিতযোগ্য নয়। হজ ইসলামের স্তম্ত সমূহের মধ্যে একটি সন্ত । ওয়াস্তে ফরজ, যাদের পাথেয় রয়েছে। রসুল স. এরশাদ করেছেন, পাচটি স্তম্ভের উপরে ইসলামের ভিত্তি।১. এই মর্মে সাক্ষ্য দেয়া যে, আল্লাহ্‌ ব্যতীত কোনো উপাস্য নেই, মোহাম্মদ স. তার রসুল । ২. নামাজ প্রতিষ্ঠা । ৩. জাকাত সম্পাদন। ৪. হজ প্রতিপালন। ৫. রমজান মাসের রোজা পালন। বোখারী, মুসলিম । এ প্রসঙ্গে আরো অনেক হাদিস রয়েছে । আর ওমরা ওয়াজিব- এরকম বলেছেন ইমাম আহমদ । এক বর্ণনানুযায়ী ইমাম শাফেয়ীর নিকটও ওমরা ওয়াজিব। ইমাম আবু হানিফা থেকেও ওয়াজিব প্রমাণিত হয়েছে । ইমাম মালেক বলেছেন, ওমরা সুন্নত। ইমাম আবু হানিফার প্রসিদ্ধ অভিমতও এরকম। অন্য বর্ণনায় ইমাম শাফেয়ীও ওমরাকে সুন্নত বলেছেন বলে কথিত আছে। যারা ওমরা সুন্নত হওয়ার সমর্থক তাদের নিকট আয়াতটির ব্যাখ্যা এরকম-_ ওমরা শুরু করার পর শেষ করা ওয়াজিব । হজের নিয়মও এমনই । ইমাম আহমদের মাজহাবের পোষকতায় রয়েছে আলকামা এবং নাখয়ী এর উচ্চারণবিধি (ক্রোত) 'ওয়াআতিম্মুল হাজ্জা ওয়াল ওমরাতা লিল্লাহ্‌।' হজরত আলীর ক্রোতও এরকম । ওমরা যে ওয়াজিব তা আরো অনেক হাদিস দারা প্রমাণিত । যেমন হাদিসে জিব্রাইলে রয়েছে__ হজরত জিব্রাইল রসুল স. সকাশে নিবেদন করলেন, ইয়া রসুলাল্লাহ! ইসলাম কী? তিনি স. এরশাদ করলেন, এ বিষয়ে সাক্ষ্য দেয়া যে, আল্লাহ্‌ ছাড়া কোনো উপাস্য নেই, মোহাম্মদ তার রসুল। আর নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত পরিশোধ করা, হজ ও ওমরা সম্পাদন করা, অপবিত্র হলে অক্ঞু বা গোছল করা এবং রমজান মাসে রোজা রাখা । বোখারী ও মুসলিমে অবশ্য রোজার উল্লেখ নেই তবে শক্তিশালী সনদসম্ভুত অন্যান্য বর্ণনায় ওমরার কথা এসেছে। ওই বর্ণনাগুলোকে ইমাম দারা কুতনী বিশুদ্ধ বলেছেন। আর আবুবকর তার জুমায়া গ্রন্থে বর্ণনাগুলো লিপিবদ্ধ করেছেন এবং সেগুলো গৃহীতও হয়েছে। হজরত আয়েশা প্রশ্ন করেছিলেন, হে প্রিয় নবী! জেহাদ কি মেয়েদের উপরে ফরজ? তিনি স. বলেছিলেন, যাতে হত্যা নেই সেই জেহাদই রমণীদের জন্য বিধিবদ্ধ। সেই জেহাদ হচ্ছে হজ ও ওমরা । ইবনে মাজা । সাহাবায়ে কেরামের আসার থেকেও প্রতিপন্ন হয় যে, ওমরা ওয়াজিব। হজরত উবাই বিন মা*বাদ হজরত ওমরের নিকট নিবেদন করলেন, আমি হজ ও ওমরা উভয়টির জন্য এহরাম বেঁধেছি। হজরত ওমর বললেন, তোমাকে রসুল স. এর আদর্শের উপরে চলার তওফিক দান করা হয়েছে। সর মাহ |||||| |100118,00

— পৃষ্ঠা ৪০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।