তোমরা ধ্বংস হয়ে যাবে । বাগবী বলেছেন, আয়াতটি অবতীর্ণ হওয়ার পর হজরত আবু আইয়ুব আনসারী পুনরায় জেহাদে অংশগ্রহণ করতে শুরু করলেন । পরিশেষে এক জেহাদের প্রাস্তরেই শেষ নিংশ্বাস ত্যাগ করলেন। সমাহিত হলেন ইস্তাম্থুলে। ইস্তামুলবাসীরা তার অসিলা ধরে আল্লাহ্পাকের নিকট বৃষ্টিপ্ার্থী হতেন। হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে- রসুল স. বলেছেন, যে ব্যক্তি জেহাদে অংশগ্রহণ ছাড়া অথবা অন্তরে জেহাদের স্পৃহা না নিয়েই মৃত্যুবরণ করলো, মনে করতে হবে তার মৃত্যু হলো নিফাকের (কপটতার) একটি শাখায়। কতিপয় ভাষ্যকার বলেছেন, আয়াতটি কৃপণ ও জেহাদে ব্যয় করতে অনীহদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। এই মতের সমর্থনে রয়েছেন- হজরত হুজায়ফা, হাসান, ইকরামা, আতা এবং হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস । আবু জুরায়রা বিন জুহাক এর বিশুদ্ধ সূত্রে তিবরানী বর্ণনা করেছেন,সাহাবাগণ আল্লাহ্র পথে যথেষ্ট ব্যয় করতেন। ফকির মিসকিনদের দান করতেন। হঠাৎ দেখা দিলো দুর্ভিক্ষ । তখন তাদের দানের হাত সংকুচিত হলো। আর ঠিক তখনই অবতীর্ণ হলো এ আয়াত। মোহাম্মদ বিন সিরিন এবং উবাইদা সালমানী বলেছেন, ধ্বংসের মধ্যে নিক্ষেপ করার অর্থ আল্লাহ্ পাকের করুণা থেকে নিরাশ হওয়া । আবু কেলাবা বলেছেন, হজরত নোমান বিন বশীরের বিশুদ্ধ সূত্রে তিবরানী কর্তৃক বর্ণিত হয়েছে__ মানুষের অবস্থা এরকম হলো, কোনো পাপকার্য অকম্মাৎ সংঘটিত হলেই সকলে বলাবলি করতেন, আল্লাহপাক আমাকে আর ক্ষমা করবেন না। তখনই এই আয়াতটি নাজিল হয়। হজরত বারা বিন আজিব থেকেও এরকম বর্ণনা এসেছে। “সৎকাজ করো, আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন'- একথার অর্থ, তোমরা কর্ম ও স্বভাবের সংস্কার করো । সতকর্মে সমর্পিত হও । অভাবীদের অভাব মেটাও । ইবাদতের মধ্যেও রয়েছে সৌন্দর্য । আবার সৌন্দর্য রয়েছে ব্যবহারিক ও সামাজিক জীবনেও । ইবাদতের সৌন্দর্য সম্পর্কে রয়েছে দীর্ঘ একটি হাদিস, যা হাদিসে জিব্রাইল নামে খ্যাত। হজরত ওমর কর্তৃক বর্ণিত ওই হাদিসের একাংশে রয়েছে, হজরত জিব্রাইল রসুল স. এর নিকট জানতে চাইলেন, হে আল্লাহ্র রসুল! সৌন্দর্য (এহসান) কী? তিনি স. বললেন, এমনভাবে আল্লাহ্্পাকের ইবাদত করো যেনো তোমরা তাকে দেখছো । আর যদি এরকম করতে সক্ষম না হও তবে মনে রেখো, তিনিতো তোমাদেরকে দেখছেন । একথার তাৎপর্য হচ্ছে, বিনয়-নম্রতা ও একাগ্রচিত্ততা সহ নামাজ আদায় করো । এরকম নামাজই সৌন্দর্যমন্ডিত নামাজ। আর ব্যবহারিক জীবনের সৌন্দর্য সম্পর্কে রসুল স. বলেছেন, তোমরা নিজের জন্য যা উত্তম মনে করো, অপরের জন্যও তেমনটি করো। আর নিজের জন্য যা অপছন্দ করো, অপরের জন্যও তা অপছন্দনীয় মনে করো। হজরত মুআজ বিন জাবাল থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন আহমদ । তিনি স. আরো বলেছেন, সেই প্রকৃত মুসলমান যার হস্ত ও রসনা থেকে অন্যেরা নিরাপদ । সুনান রচয়িতাগণ এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হোরায়রা থেকে । হজরত আমর বিন তাফসীরে মাযহারী/৪০২ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।