Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরা বাকারা £ আয়াত ১৯৫ 1৮5 2%8140105595865640৩185ি ০ এ ৬40৩! শা এবং আল্লাহের পথে ব্যয় কর। তোমরা নিজের হাতে নিজদিগকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না। তোমরা সৎকার্য কর, আল্লাহ সৎকর্মপরায়ণ লোককে ভালবাসেন। সাবিলিল্লাহ্‌ অর্থ জেহাদ । এখানে আল্লাহ্র পথে ব্যয় করো, একথা বলে জেহাদের জন্য সম্পদ ব্যয়ের নির্দেশ করা হয়েছে। এখানে উল্লেখিত “বি আইদিকুম' শব্দের 'বা' অব্যয়টি অতিরিক্ত। অনেকে বলেছেন, এখানে প্রকৃত কথাটি হবে এরকম-__ “ওয়ালা তুলকু আনফুসাকৃম বি আইদিকুম ।' অর্থাৎ নিজের প্রাণকে নিজ হাতে ধ্বংসের মধ্যে নিক্ষেপ কোরো না। এখানে “ইলব্বা' শব্দটিকে “ইলা' অব্যয় দ্বারা সকর্মক করা হয়েছে। ইলক্ হচ্ছে চূড়ান্ত পর্যায়ের নিক্ষেপণ। আরববাসীরা নিকৃষ্ট ও ক্ষতিকারক বিষয়ে সম্পূর্ণরূপে জড়িয়ে পড়লে বলে, “উলকিয়া বি ইয়াদিহ।' ধ্বংস বোঝাতে এখানে “তাহ্লুকাত' শব্দটি ব্যবহৃত হয়েছে। তাহ্লুকাত ও হালাক সমার্থক । কেউ কেউ বলেছেন, যে কাজের পরিণতি অত্যন্ত ক্ষতিকর তাকে বলে তাহ্লুকাত। আবার কেউ বলেছেন, যে ক্ষতি থেকে আত্মরক্ষা সম্ভব সেটাই তাহলুকাত । এবং যে ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব নয় সেটা হালাক। হজরত হুজায়ফা থেকে বোখারী বর্ণনা করেন- এ আয়াত অবতীর্ণ হয়েছে জেহাদে অর্থ ব্যয় সম্পর্কে। হজরত আবু আইয়ুব আনসারী থেকে আবুদাউদ, তিরমিজি, ইবনে হাব্বান, হাকেম প্রমুখ বর্ণনা করেছেন, এই আয়াতটি অবতীর্ণ হয়েছে আমাদের(আনসারীদের) উদ্দেশ্যে । ঘটনাটি হলো- আল্লাহপাক যখন ইসলামকে বিজয়ী করলেন, প্রতিষ্ঠিত করলেন সত্য ধর্মের শক্তিমত্তাকে। তখন আমাদের মধ্যে এরকম বলাবলি হতে লাগলো যে, ইসলাম এখন সুপ্রতিষ্ঠিত, তাই জেহাদ নিম্প্রয়োজন। জেহাদের জন্য এতোদিনে আমাদের অনেক অর্থ ব্যয় হয়েছে। এখন সময় এসেছে ঘাটতি পূরণের । পরিবার পরিজনের জন্য কিছু সঞ্চয়েরও তো প্রয়োজন। এই মনোবৃত্তির প্রতিবাদে অবতীর্ণ হয়েছে এই আয়াতটি । এখানে তাহ্লুকাত অর্থ সম্পদ সংরক্ষণ, ঘাটতি পূরণ এবং জেহাদে অর্থ ব্যয়ে অনিচ্ছা । আমি বলি, আয়াতটির মর্ম এরকম-- হে মুসলিমবৃন্দ! জেহাদ পরিত্যাগ করলে শত্রুরা পুনরায় শক্তিশালী হয়ে উঠবে । পুনরাক্রমণ করতে সচেষ্ট হবে। তখন 2 তাফসীরে মাযহারী/৪০১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।