Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

৮1 পবিত্র মাস পবিত্র মাসের বিনিময়ে। সমস্ত পবিত্র বিষয় যাহার অবমাননা নিষিদ্ধ তাহার জন্য কিসাস। সুতরাং যে কেহ তোমাদিগকে আক্রমণ করিবে তোমরাও তাহাকে অনুরূপ আক্রমণ করিবে এবং তোমরা আল্লাহকে ভয় কর এবং জানিয়া রাখ যে আল্লাহ্‌ সাবধানীদের সহিত থাকেন। শাহ্রুল হারাম' অর্থ পবিত্র বা সম্মানিত মাস । কথাটি এখানে দু'বার উল্লেখিত হয়েছে। প্রথম উল্লেখের মাধ্যমে বুঝানো হয়েছে সপ্তম হিজরীর জিলকৃদ মাসকে । এবং দ্বিতীয় উল্লেখের মাধ্যমে বলা হয়েছে ষষ্ঠ হিজরীর জিলবৃদ মাসের কথা যে মাসে মুশরিকেরা তার স. এবং তার বাহিনীর পথরোধ করেছিলো । এখানে “কিসাস' শব্দটির অর্থ সমতা । কথাটির উদ্দেশ্য সম্মানিত বিষয়ের উভয়দিকের সাম্য রক্ষা করতে হবে। ষষ্ঠ হিজরীতে সম্পাদিত সন্ধিচুক্তির শর্তানুযায়ী রসুল স. মদীনায় ফিরে গিয়েছিলেন। পরেব বৎসর ওমরা করতে কোনো বাধা ছিলো না। তাই তিনি ওমরা সম্পাদনার্থে মক্কাভিমুখে যাত্রা করেছিলেন। তখন তার সহচরবৃন্দ আশংকা করলেন মুশরিকেরা যদি আবার পথরোধ করে দীড়ায়; কৃত অঙ্গীকার যদি ভঙ্গ করে, তখন যুদ্ধ ছাড়া কোনো উপায় থাকবে না। কিন্তু এহ্রাম অবস্থায় যুদ্ধ করা হারাম । আর এই জিলবৃদ মাসে যুদ্ধ বিগ্রহও হারাম। তদুপরি মসজিদে হারামের দিকেই চলেছে এই অভিযাত্রা । যুদ্ধ যদি বেধেই যায় তবে কী উপায় হবে, তাদের এই চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে এ আয়াতে আল্লাহপাক তার স্বতঃসিদ্ধ বিধান প্রকাশ করে দিচ্ছেন এভাবে__“আশ্শাহ্রুল হারাম বিশ্‌ শাহরিল হারাম ।" অর্থাৎ 'হে মুসলিম বাহিনী! মুশরিকেরা যদি সম্মানিত মাসের সম্মান রক্ষা না করে যদি যুদ্ধ শুরু করে তবে তোমরাও যুদ্ধ শুরু করো। এটাই সমতা । এটাই তাদের অপকর্মের উপযুক্ত জবাব। “যে তোমাদেরকে আক্রমণ করবে তোমরাও তাকে অনুরূপ আক্রমণ করবে'- একথার অর্থ, তারা যতোটুকু সীমাতিক্রম করবে ততোটুকু সীমাতিক্রমের অধিকার রয়েছে তোমাদেরও । সম্মানিত মাস, সম্মানিত স্থান এবং এহ্রামের তোয়াক্কা যদি তারা না করে; তবে তোমরাও তাদের তোয়াকা না করে সমুচিত শিক্ষা দিয়ে দিও । *“তোমরা আল্লাহকে ভয় করো'- এ কথার অর্থ যে বিষয়ে তোমাদেরকে অনুমতি দেয়া হয়নি সে বিষয়ে লিপ্ত হয়ো না। তোমাদের সীমতিক্রম যেনো তাদের সীমাতিক্রম অপেক্ষা অতিরিক্ত না হয়। সুতরাং আল্লাহকে ভয় করো। অতিরিক্ততায় লিপ্ত হওয়া থেকে সতর্ক হও। “আল্লাহ্‌ সাবধানীদের সঙ্গে'- একথার অর্থ, আল্লাহতায়ালার সাহায্য মুত্তাকী বা সাবধানীদের সঙ্গে রয়েছে (আল্লাহপাক স্বয়ং কারো সঙ্গী নন। এরকম হওয়া অসন্ভবও । কারণ তিনি আকার ও প্রকার বিহীন)। তাফসীরে মাযহারী/৪০০ . ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।