মুত্তাকী ওই ব্যক্তি, যে পৃথিবীপরবর্তী জীবনের অনিষ্ট ও শাস্তি থেকে নিজেকে সুরক্ষিত রেখেছে। সেই অনিষ্টকারী বিষয়টি হচ্ছে শিরিক (আল্লাহ্র অস্তিত্ব, গুণাবলী ও কার্যাবলীর ক্ষেত্রে অংশীস্থাপন)। শিরিক মুক্ত থাকা হচ্ছে মুত্তাকীর সর্বনি্ন যোগ্যতা । পাপ ও অবাধ্যতা থেকে মুক্ত থাকা মধ্যবর্তী স্তর । আর সর্বোচ্চ স্তর হচ্ছে অনাবশ্যক ও অতিরিক্ত কার্যাবলী থেকে বিমুখ হয়ে আল্লাহ্র স্মরণসমুদ্রে নিমজ্জিত হয়ে যাওয়া। এই সর্বোচ্চ স্তরের মুত্তাকীদের সম্পর্কে এরশাদ হয়েছে, “ইয়া আইয্যুহাল্লাজিনা আমানুস্তাকুল্লাহ্ হাক্কা তুকৃতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আংতুম মুসলিমুন।" হজরত আবুল্লাহ্ ইবনে ওমর রা. বলেন, প্রকৃত প্রস্তাবে নিজেকে কোনো কিছুর চেয়ে উত্তম অথবা অধম মনে না করাই হচ্ছে তাকওয়া (সাবধানতা)। শাহার ইবনে হাওশাব বলেছেন, তিনিই মুত্তাকী যিনি নিষিদ্ধ ও অসিদ্ধ বিষয়াবলী থেকে বেচে থাকেন। এমনকি অতিসংশ্লিষ্টতার ভয়ে অনেক বৈধ বিষয়াবলীও পরিত্যাগ করেন। বোখারী ও মুসলিমে হজরত নোমান বিন বশীরের উদ্ধৃতিতে ইবনে আদীর বর্ণনায় এসেছে_ রসুলপাক স. এরশাদ করেছেন, হালাল সুস্পষ্ট । হারামও সুস্পষ্ট । এতদুভয়ের মধ্যে রয়েছে অনেক সন্দিগ্ধ বিষয়াবলী যা সহজবোধ্য নয়। যারা এসমস্ত সন্দিগ্ধ বিষয়াবলী থেকে মুক্ত, তারা তাদের সম্মান ও ধর্মপরায়নতাকে আবিলতামুক্ত করেছে। আর যারা সন্দিপ্ধতায় লিপ্ত তারা নিক্ষিপ্ত হয়েছে নিষিদ্ধতায়। দৃষ্টান্তটি এরকম-এক রাখাল তার পশুপাল চরাচ্ছে কোনো নিষিদ্ধ চারণভূমির পাশে । যে কোনো মুহূর্তে সে সেই চারণভূমিতে প্রবেশ করতে পারে। শোনো। অভিনিবেশী হও। প্রতিটি রাজ্যাধিপতির একটি নিষিদ্ধ সীমানা আছে। আর আল্লাহ্র নিষিদ্ধ সীমানা যবনিকাবৃত । মনে রেখো, শরীরে রয়েছে একটি গোশত্পিন্ড। সেই গোশত্পিন্ড শুদ্ধ ও সঠিক থাকলে শরীরও সুস্থ ও সঠিক থাকে । আর যখন সেটি অশুদ্ধ হয়ে যায়, তখন শরীরও অশুদ্ধ হয়ে পড়ে। শুনে নাও, ওই গোশতৃপিন্ডটি হচ্ছে হৃদয় । আল্লামা তিবরানী তার সগীর গ্রন্থে লিখেছেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট । আর যে বিষয় তোমাকে সন্দেহে নিক্ষেপ করে, তাকে পরিত্যাগ করো। আশ্রয় করো সন্দেহ বিমুক্ততাকে। আমি বলি, হাদিস শরীফে বিশুদ্ধ অন্তঃকরণের যে উল্লেখ এসেছে তাকেই সুফী দর্শনের ভাষায় বলা হয় ফানায়ে কলব (অস্তনিমজ্জন) _ যার চূড়ান্ত স্তর হচ্ছে, ফানাফিল্লাহ্ (আল্লাহ্তে নিমজ্জন) ৷ এই স্তরটি বেলায়েতের প্রাথমিক স্তর । সন্দিপ্ধতা থেকে মুক্তি বেলায়েতের মাধ্যমে অর্জিত হয়। বেলায়েত অর্জনই তাকওয়াকে নিশ্চিত করে (বেলায়েতের চূড়ান্ত স্তরে উপনীত ব্যক্তিবর্গই পূর্ণ মুত্তাকী)। তাদের সম্পর্কে আল্লাহপাক বলেছেন, “কেবল যুস্তাকীরাই তার বন্ধ (অলি)।' এই আয়াতে অবশ্য তাকওয়ার দরোজায় দন্ডায়মান ব্যক্তিদেরকেও মুত্তাকী বলে অভিহিত করা হয়েছে (তারা যদিও এখনো তাকওয়ার পূর্ণ তাফসীরে মাযহারী/৪ ০ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।