ইবনে আব্বাস । অথবা বলা যায় যে, যারা আক্রমণকারী তাদেরকে আক্রমণ করা বৈধ । তাই নির্দেশ করা হয়েছে, তারা যেমন তোমাদের উপর সীমাতিক্রম করেছে তোমরাও তেমনি করো । আমি বলি, আয়াতের এরকম অর্থ হতে পারে যে, সীমালংঘনকারীরাই সীমাতিক্রমের অপরাধে অপরাধী অবিশ্বাসী ও যুদ্ধ থেকে বিরতদেরকে যারা আক্রমণ করবে তারাও সীমালংঘনকারী ৷ এই ব্যাখ্যাটি পূর্বোক্ত ব্যাখ্যার বিপরীত । হজরত মেকদাদ বিন আসওয়াদ বলেছেন, একবার আমি রসুল আকদাস স. সকাশে নিবেদন করলাম, হে আল্লাহ্র রসুল! যদি এরকম হয়, আমি কোনো কাফেরের সঙ্গে যুদ্ধরত- সে তার তরবারীর আঘাতে আমার একটি হস্ত ছেদনের পর কোনো বৃক্ষের আড়ালে আত্মরক্ষা করলো। আমি তাকে হত্যা করার উদ্দেশ্যে অগ্রসর হলাম । সে চিৎকার করে বললো, 'লা ইলাহা ইল্লাল্লাহ" এমতাবস্থায় আমি কি তাকে হত্যা করতে পারবো? তিনি স. বললেন, না। ধরো তুমি ওকে হত্যা করলে। হত্যার পূর্বে তুমি যে মর্যাদায় অধিষ্ঠিত ছিলে তখন সে-ই ওই মর্যাদার অধিকারী । আর হত্যার পরে তোমার অবস্থা হবে ওরকম, যেরকম অবস্থায় সে ছিলো (কলেমা পাঠের পূর্বে) । বোখারী ও মুসলিম । হজরত কাতাদা থেকে ইবনে জারীর বর্ণনা করেন-__ রসুল স. তার সহচরবৃন্দ সমভিব্যাহারে ওমরা সম্পাদনের উদ্দেশ্যে মদীনা মুনাওয়ারা থেকে মনক্কাভিমুখে চললেন। সঙ্গে ছিলো তাদের অনেক কোরবানীর পশু । হুদাইবিয়া নামক স্থানে পৌছলে মুশরিকেরা তাদের পথরোধ করে দীড়ালো। সেখানে একটি শান্তিচুক্তি সম্পাদিত হলো । চুক্তির শর্ত অনুসারে তাকে স. মদীনায় ফিরে যেতে হলো। পরের বছর (হিজরী সপ্তম বর্ষে) তিনি স. ওমরা আদায় করতে সক্ষম হলেন। মন্ধায় অবস্থান করলেন তিন দিন। আগের বছর রসুল স. কে বাধা দিতে সক্ষম হয়েছিলো মুশরিকেরা । সেই ঘটনাটি নিয়ে তারা গর্ববোধ করতো । এই প্রসঙ্গটি মিঙ্নোক্ত আয়াত অবতীর্ণ হওয়ার কারণ। সুরা বাকারা ঃ আয়াত ১৯৪ ৬৮৭৮০ ১৭৬ না ঠ। রে ১৫৬৮৪4০১৩ 5৪ স্ড 1551 ৫5৩০ তাফসীরে মাযহারী/৩৯৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।