Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

*এটাই সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণাম'__- একথার অর্থ হত্যাই অবিশ্বাসীদের প্রকৃষ্ট শাস্তি । *যদি তারা বিরত হয় তবে আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু'-_- এই বাক্যটির মাধ্যমে বলা হয়েছে, যদি অবিশ্বাসীরা তাদের অবিশ্বাসকে পরিত্যাগ করে এবং সমরপ্রচেষ্টা থেকে বিরত থাকে তবে আল্লাহপাক তাদের অতীতের অপরাধ সমূহ ক্ষমা করবেন এবং তাদের প্রতি প্রদর্শন করবেন অশেষ করুণা । “তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো যতোক্ষণ না ফেতনা দূর হয় এবং আল্লাহ্‌র দ্বীন প্রতিষ্ঠিত হয়'। ফেতনা অর্থ শিরক ও ফাসাদ | আর দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার অর্থ, অংশীবাদীতাহীন ইবাদত ও আনুগত্য প্রতিষ্ঠিত হওয়া । হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে__ রসুল পাক স. এরশাদ করেছেন, আমাকে ওই সময় পর্যস্ত সমরাভিযান চালানোর নির্দেশ দেয়া হয়েছে যতোক্ষণ না মানুষ বলে, আল্লাহপাক ছাড়া আর কোনো উপাস্য নেই, মোহাম্মদ স. তার রসুল এবং নামাজ কায়েম করে ও জাকাত দেয়। যখন মানুষ এরকম করবে তখন তাদের জীবন ও সম্পদ থাকবে আমার তত্বাবধবানে। আর তার হিসাবের দায়িত্ব থাকবে আন্নাহ্পাকের অধিকারে । বাগবী বলেছেন, এই আয়াতের মাধ্যমে একথাই প্রমাণিত হয় যে, পৌন্তলিকদেরকে ইসলামের প্রতি আহবান জানাতে হবে। যদি তারা এই আহবানে সাড়া না দেয় তবে তাদেরকে হত্যা করা যাবে। আমি বলি, একথা ঠিক নয়। কারণ, পৌন্তুলিকতা, অগ্নিউপাসনা, ইহুদীবাদ-_ এসকলকিছুই কুফরীর অন্তর্ভূত। আল্লাহ্পাকের নিকট একমাত্র গ্রহণীয় ধর্ম হচ্ছে ইসলাম। পৌত্বলিকতা থেকে যেমন ফেতনার উত্তভব হয় তেমনই ফেনা উদ্ভাবিত হয় ইহুদীবাদ ও অগ্নিউপাসনা থেকে । তারা সকলেই অবিশ্বাসী । তারা যদি ইমান গ্রহণ করে ও অনুগত হয়, তবে ফেতনা দূর হয়ে যাবে । যদি না হয়, তবে তাদেরকে জিজিয়া দিতে সম্মত হতে হবে। জিজিয়া দিতে স্বীকৃত হলেও ফেতনা উচ্ছেদ হয়ে যায়। তাই অন্যত্র এরশাদ হয়েছে, হাত্তা ইয়া'তুল জিজিয়াতা' (যতক্ষণ না তারা জিজিয়া প্রদান করে)। এই আয়াত দ্বারা জিজিয়ার বিধান বলবৎ হয়েছে ইহুদী, অগ্নিপূজক ও পৌত্তলিক__ সকলের উপর । ইমাম আবু হানিফা একথা বলেছেন। অন্য ইমামগণ এই অভিমতটির পোষণকারী নন। আল্লাহ্‌ চান তো সুরা তওবার ব্যাখ্যায় জিজিয়ার আলোচনা করা হবে। যদি তারা বিরত হয়-একথার অর্থ যদি তারা যুদ্ধ পরিত্যাগ করে, অংশীবাদীতা ছেড়ে ইমানকে আশ্রয় করে, অথবা জিজিয়া দিতে স্বীকৃত হয়। এরকম করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, তাদেরকে বন্দী করা যাবে না, তাদের সম্পদও ছিনিয়ে নেয়া যাবে না। “সীমালংঘনকারীগণ ব্যতীত আর কাউকে আক্রমণ করা চলবে না'-_ একথার অর্থ, যারা ইমান, আনুগত্য কিংবা জিজিয়া- কোনোটাতেই সম্মত হবে না' তাদের বিরুদ্ধে যুদ্ধ বৈধ হবে। তাদেরকে বন্দী করা যাবে, হত্যা করা যাবে এবং তাদের সম্পদও ছিনিয়ে নেয়া যাবে। এরকম ব্যাখ্যা করেছেন হজরত আব্দুল্লাহ ভাফসীরে মাযহারী/৩৯৮ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।