Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

বহিষ্কার করো। এরকমই করা হয়েছিলো । মক্কাবিজয়ের পরও যারা ইসলাম গ্রহণ করেনি তাদের প্রতি কার্যকর করা হয়েছিলো এই নির্দেশ। “ফেতনা হত্যা অপেক্ষা নিকৃষ্টতর'__- এখানে ফেতনা অর্থ আল্লাহ্‌পাকের অংশী নির্ধারণ, বিশ্বাসীদেরকে মসজিদে হারামে প্রবেশে বাধা প্রদান। ফেতনা আল্লাহ্পাকের বিবেচনায় মহা অপরাধ । এই মহাঅপরাধটিকে এখানে “আশাদ্দু' শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়েছে । আর এখানে হত্যা অর্থ হচ্ছে, মুসলমানেরা যে হত্যা করে। অবিশ্বাসীদেরকে হত্যার এই নির্দেশ মক্কাবিজয়ের প্রাকালে কিছুক্ষণের জন্য বৈধ করা হয়েছিলো । ইবনে জারীর, মুজাহিদ, জুহাক, কাতাদা, রবী এবং ইবনে জায়েদ এরকম বলেছেন। “মসজিদুল হারামের নিকটে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে না, যে পর্যন্ত তারা তোমাদের সঙ্গে যুদ্ধ না করে। যদি তারা এরকম করে তবে তোমরা তাদেরকে হত্যা করবে।' একথার অর্থ অবিশ্বাসীরা যদি হেরেম শরীফে যুদ্ধের সুচনা করে তবে তোমরাও যুদ্ধ কোরো । কারী হামজা ও কাসায়ীর উচ্চারণভঙ্গি অনুসারে এখানে যুদ্ধের স্থুলে হত্যা শব্দটি বলবৎ হবে। এমতাবস্থায় অর্থ দাড়াবে - তোমরা অবিশ্বাসীদেরকে হত্যা কোরো না যদি না তারা তোমাদেরকে হত্যা করে। আরববাসীরা বলে থাকে, “কৃতল্না বনু ফুলান' (আমাদেরকে ওমুক গোত্র হত্যা করেছে)। একথার প্রকৃত অর্থ, অমুক গোত্রের লোক আমাদের কতিপয় লোককে হত্যা করেছে। কতিপয় ভাষ্যকার বলেছেন, বিধানটি ছিলো ইসলামের প্রাথমিক সময়ের । তখন মক্কা নগরীতে যুদ্ধের অনুমতি ছিলো না। পরে এই বিধানটি রহিত হয়। রহিতকারী আয়াতটি হচ্ছে, এমনভাবে যুদ্ধ করো যেনো ফেতনা উচ্ছেদ হয়। কাতাদা এরকম বলেছেন। মুকাতিল বলেছেন, বিধানটি সুরা তওবার আয়াতে সাইফ বা তরবারীর আয়াতের মাধ্যমে রহিত হয়েছে। আমি বলি, প্রকৃত কথা এই যে, উক্ত আয়াতের বিধান রহিত হয়নি। বরং বিধানটি অদ্যাবধি কার্যকর । হেরেম শরীফে যুদ্ধ করা এখনো হারাম । মুজাহিদ এবং আরো অনেক আলেম এই মতের প্রবক্তা । আর এই মতের সমর্থনে রয়েছে বোখারী, মুসলিম বর্ণিত হাদিস। যেমন হজরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস এবং হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে- রসুল স. মক্কা বিজয়ের দিন বলেছেন, আল্লাহপাক এই নগরীকে আকাশ ও পৃথিবীর সৃষ্টিলগ্র থেকেই মর্যাদামন্ডিত করেছেন। কিয়ামত পর্যন্ত এই মর্যাদা অক্ষুণ্ন থাকবে । আমার পূর্বে কাউকে এখানে যুদ্ধ বিগ্রহের অনুমতি দেয়া হয়নি। আমার জন্য অনুমতি রয়েছে কেবল দিবসের একঘন্টাকাল। পুনরায় কিয়ামত পর্যস্ত যুদ্ধ নিষিদ্ধ হয়ে গেলো। এখানকার ঘাস পাতা গুল্মলতা কর্তন করা যাবে না। আশ্রিত শিকারকে তাড়িয়ে দেয়া যাবে না। হজরত জাবের কর্তৃক বর্ণিত হয়েছে_রসুল স. বলেছেন, মক্কা শরীফে অস্ত্র উত্তোলন হালাল নয়। তাফসীরে মাযহারী/৩৯৭ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।