Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ্র নামে আল্লাহর পথে লড়াই করো। যারা আল্লাহ্‌ পাকের প্রতি অবিশ্বাসী তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কিন্তু সীমাতিক্রম কোরো না, অঙ্গিকার ভঙ্গ কোরো না। রমণী, শিশু ও বৃদ্ধদের হত্যা কোরো না। বাগবী। মুসলিমের বর্ণনায় এই হাদিসটির সঙ্গে সংযোজিত রয়েছে একথাগুলো-_ নাক কান কেটো না এবং অপ্রাপ্ত বয়স্কদের হত্যা কোরো না। হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর বলেছেন, রসুল স. শিশু ও নারী হত্যা নিষিদ্ধ করেছেন। হজরত আনাস থেকে বর্ণিত হয়েছে, রসুল করীম স. সৈন্য প্রেরণকালে বলতেন, আল্লাহ্‌র নামের উপর এবং আল্লাহ্র রসুলের দ্বীনের উপর যুদ্ধযাত্রা করো । বৃদ্ধ, শিশু ও ললনাকুলকে হত্যা কোরো না। গণিমত আত্মসাৎ কোরো না। গণিমতকে একত্রিত কোরো । সংযমী হয়ো । অনুকম্পাশীল হয়ো। নিশ্চয় আল্লাহ্‌ পুণ্যবানদের বন্ধু। আবু দাউদ। বর্ণিত ব্যাখ্যার আলোকে বুঝা যায়, আয়াতটি রহিতও নয়। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস ও মুজাহিদেরও এই মত। কতিপয় ভাষ্যকার বলেছেন, ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ্‌ পাক তার রসুলকে অংশীবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করতে নিষেধ করেছিলেন এবং যুদ্ধের অনুমতি দিয়েছিলেন তার হিজরতের পর এ আয়াতটির মাধ্যমে । হজরত রবী বলেছেন, এ আয়াতটি প্রথম জেহাদ সম্পর্কিত আয়াত। এরপর নাজিল হয়েছে, “মুশরিকদেরকে হত্যা করো ।' তারা তোমাদের সাথে যুদ্ধ করুক বা না করুক।' এ নির্দেশের প্রেক্ষাপটে “সীমালজ্ঘন কোরো না" কথাটির অর্থ হবে, তোমরা লড়াইয়ের সূচনা কোরো না। এমতাবস্থায় “আল্লাহ্‌ সীমালজ্ঘনকারীদের ভালবাসেন না'__ একথার অর্থ হবে সীমাতিক্রমের প্রতি আল্লাহ্‌পাকের সমর্থন নেই। “তাদেরকে যেখানে পাও হত্যা করো'-__ এ সম্পর্কে হজরত মুকাতিল এবং ইবনে হাব্বান বলেছেন, এ আয়াতটি রহিত হয়েছে ওই আয়াত দ্বারা যেখানে বলা হয়েছে, মসজিদে হারামের নিকট তোমরা তাদের সাথে যুদ্ধ কোরো না। আমি বলি, এ নির্দেশটি রহিত হয়নি। বরং সুনির্দিষ্ট হয়েছে। কারণ রহিতকারী বাক্যটি এ বাক্যটির সঙ্গে সম্মিলিত। এরকম সম্মিলিত বাক্য একে অপরকে রহিত করে না। যেমন একস্থানে এরশাদ হয়েছে, “আল্লাহ্‌ পাক ক্রয়-বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম ।' এখানে ক্রয়-বিক্রয় ও সুদ দু'টি বিষয়ই সুস্পষ্ট এবং একটি অপরটিকে রহিত করেনি । রহিতকারী আয়াত সবসময় পৃথক রূপে অবতীর্ণ হয়। সুতরাং “যেখানে পাবে হত্যা করবে'-_- একথাটির অর্থ যেখানে তোমরা তাদেরকে হত্যা করতে সক্ষম হবে। এ সক্ষমতাকে এখানে “সাক্ফিতুম' শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সকৃফ শব্দের আডিধানিক অর্থ হবে কোনো বস্ত্র অতিন্রুত ও উত্তমরূপে অর্জন করা- জ্ঞানগত কিংবা কর্মগত যে বিষয়ই হোক না কেনো। “যে স্থান থেকে তারা তোমাদেরকে বহিষ্ৃৃত করেছে, সেস্থান থেকে তোমরা তাদেরকে বহিষ্কার করো'-একথার অর্থ, তারা তোমাদেরকে মক্কা মোয়াজ্জমা থেকে বহিষ্কার করেছিলো সেই মক্কা আজ বিজিত। সুতরাং তোমরাও এখন তাদেরকে ভাকখীরে মাযহারী/৩৯৬ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।