Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম জুনুরী এই আয়াতের শানে নুজুল বর্ণনা করেছেন এরকম-_ ওমরা পালনকারীরা উন্ক্ত আকাশের নিচে এহরাম বাধতেন। তারা মনে করতেন, এহরাম বীধার সময় গৃহের ছাদ বা বৃক্ষের আড়াল থাকা উচিত নয়। এহরাম বাধার পর হঠাৎ যদি গৃহগমনের প্রয়োজন পড়তো তবে তারা গৃহের বহির্ঘার দিয়ে প্রবেশ করতেন না। ছাদের আড়াল থেকে বেঁচে থাকার জন্যই ছিলো এই চেষ্টা। তারা তখন পেছনের প্রাচীর ভেঙে গৃহাঙ্গনে প্রবেশ করে গৃহবাসীদের সঙ্গে দরকারী কথাবার্তা সেরে নিতেন । হুদাইবিয়ার সন্ধির সময় রসুল পাক স. যখন এহরাম বাধলেন তখন তার সাথে সাথে কিছুসংখ্যক আনসারীও এহরাম বাধলেন। এরপর রসুল স. তার হুজরায় প্রবেশ করলেন সদর দরোজা দিয়ে। একজন আনসারীও তার অনুগমন করলেন । তখন অন্য সাহাবীরা আপত্তি তুললেন। এরপর রসুল স. এর প্রশ্রের উত্তরে ওই সাহাবী বললেন, যেটা আপনার দ্বীন, সেটা আমারও ছ্বীন। আলোচ্য আয়াতটি নাজিল হয়েছে এই ঘটনার প্রেক্ষিতেই। 'লাইসাল বির্রু'(কোনো পুণ্য নাই) -__- একথাটির সম্পর্ক “লোকে আপনাকে নতুন চাদ সম্পর্কে প্রশ্ন করে' এর সঙ্গে। সম্পর্কটি এরকম-_ সম্ভবতঃ লোকেরা একই সময়ে দু'টি বিষয়ে জানতে চেয়েছিলো । অথবা এরকমও বলা যেতে পারে যে, জানতে চেয়েছিলো কেবল নতুন চাদ সম্পর্কে। তাদের ওই কৌতৃহলে কল্যাণ ছিলো না এবং কৌত্হলোদদীপনাও ছিলোনা নবুয়তের জ্ঞানের অনুকূল। তাই তাদের প্রশ্রের সঙ্গে 'কোনো পুণ্য নেই' বাক্যটি সম্বন্ধিত হয়েছে। আর এভাবে যেনো বলা হয়েছে, নবীর সকাশে যথাযোগ্য প্রশ্ন উত্থাপন করা সমীচীন । অযথার্থ বিষয়ে কৌতুহলী হওয়া গৃহের গশ্চাত্ঘার দিয়ে প্রবেশ করার মতোই অযৌক্তিক। জ্ঞানগৃহে প্রবেশের জন্য রয়েছে উন্মুক্ত বহির্দরোজা। আর দরোজা কেবল মাধ্যম বা কারণ মাত্র; মূল উদ্দেশ্য নয়। তাই কারণের প্রতি মনোনিবদ্ধ না করে মূল বিষয়ের প্রতি মনোযোগী হওয়া উচিত, যাতে রয়েছে অক্ষয় কল্যাণ । সে কারণেই এখানে বলা হয়েছে, পশ্চা্দিক দিয়ে গৃহপ্রবেশ করাতে পুণ্য নেই। পুণ্য রয়েছে সাবধানতায় । অতএব, স্রষ্টার নৈকট্যার্জনের উপায় সম্পর্কে জানতে চাওয়া উচিত। তার সৃষ্ট কারণ নিয়ে অপ্রয়োজনীয় আগ্রহকে প্রশ্রয়দান করা অর্বাচীন- জনোচিত। সুতরাং সাবধান । হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাসের উক্তি ওয়াহেদীর মাধ্যমে আবু সালেহের বর্ণনায় এসেছে এরকম-_ হুদাইবিয়ার সন্ধি চুক্তিতে লিখিত ছিলো, এবার নয় আগামীবারে রসুল স. তার সহচরবৃন্দকে নিয়ে হজ করতে পারবেন। তাই রসুল স.কে ফিরে যেতে হলো। দেখতে দেখতে কেটে গেলো একটি বছর। এসে পড়লো হজের মরশুম। তিনি স. তার সহচরগণকে নিয়ে মক্কাভিমুখে চললেন। সকলে এহরাম বেঁধে নিলেন। অবিশ্বাসীরা এবারও বাধা সৃষ্টি করবে__ এরকম আশংকা তখন পর্যন্ত সকলের অন্তরে বিদ্যমান ছিলো। যদি সেরকম কিছু হয়, তবে যুদ্ধ ছাড়া গত্যন্তর নেই। কিন্ত এহ্‌রাম অবস্থায় যুদ্ধ হধে কী করে? এসকল তাফসীরে মাযহারী/৩৯৪ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।