Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আসাকের সুদ্দীর পদ্ধতিতে হজরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকেও অনুরূপ বর্ণনা করেছেন। তারিখে দামিক্ক। ইবনে আবী হাতেম আওফার সনদে হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, লোকেরা চাদের ব্যাপারে রসুল স. এর নিকট জানতে চাইলে এই আয়াতটি অবতীর্ণ হয়। ইবনে আবী হাতেম আবুল আলীয়া থেকে বর্ণনা করেছেন__ তিনি বলেন, সাহাবায়ে কেরাম রসুল স. এর নিকট চাদের ক্ষয়বৃদ্ধির রহস্য জানতে চাইলে আয়াতটি নাজিল হয়। মানুষ এবং হজের জন্য সময় নির্দেশক__ একথার মাধ্যমে প্রশ্রের যথাউত্তর দেয়া হয়েছে। এই জবাবে চাঁদের সৃষ্টিরহস্যের কথা বলা হয়নি। বলা হয়েছে, টাদের স্রাসবৃদ্ধির কল্যাণকর দিকটির কথা। এরকম জবাব দানের মাধ্যমে একথাটিও প্রমাণিত হয়, নিছক জ্যোতির্বিজ্ঞান চর্চা মানুষের জন্য কল্যাণজনক কিছু নয়। দিন, মাস, বছর গণনা, রোজা ও রমজানের সময় নির্ধারণ এবং হজের মাস চিহ্নিত করার সুবিধার্থে চাদের এই বৃদ্ধি ও ক্ষয় ঘটানো হয়। এভাবে ইবাদতের সময় নির্ণয় করার মধ্যে রয়েছে প্রকৃত কল্যাণ। তাই কল্যাণদাতা আল্লাহ্‌ এই জবাবের মাধ্যমে কল্যাণের প্রতি পথপ্রদর্শন করেছেন। আয়াতে উল্লেখিত “মাওয়াক্তি' শব্দটি “মিকৃত' শব্দের বৃবচন। মাওয়াক্তি বলে বোঝানো হয়েছে হজ, রোজা, ইদ্দত, খাণের সময়সীমা নির্ধারণ ইত্যাদি । “পশ্চাতদিক দিয়ে গৃহ-প্রবেশ করাতে কোনো পুণ্য নেই'__ এসম্পর্কে হজরত বারা বিন আমের থেকে বোখারী লিখেছেন, মূর্খতার যুগের মানুষেরা হজের এহরাম বেঁধে পিছনের দরোজা দিয়ে হেরেম শরীফে প্রবেশ করতো । সাধারণভাবে সারা বছর অপবিত্র শরীরে তারা সদর দরোজা দিয়ে গমনাগমন করতো-_- তাই মনে করতো, এহরাম অবস্থায় সেই দরোজা দিয়ে যাওয়া আসা অনুচিত। হজরত জাবের থেকে ইবনে আবী হাতেম এবং হাকেম বর্ণনা করেছেন___ বিশেষ মর্াদাশীল হওয়ার কারণে কোরাইশদেরকে বলা হতো খুসুস। তারা ছাড়া আরবের অন্যস্থানের লোকেরা প্রধান দরোজা দিয়ে প্রবেশ করতে পারতো না। এই শ্রেণীবিভাজনের বিরুদ্ধে আয়াতে প্রতিবাদ এসেছে। একবার রসুল স. এক বাগানে উপবিষ্ট ছিলেন। সেখান থেকে তিনি সদর দরোজা দিয়ে বের হয়ে আসছিলেন। তার সঙ্গে ছিলেন কুতবা বিন আসির আনসারী । লোকেরা বললো, হে আল্লাহ্‌র রসুল! কৃতবা অভিজাত শ্রেণীর নয় অথচ সে আপনার সাথে সদর দরোজা দিয়ে বের হলো। তিনি স. কুতবাকে জিজ্ঞেস করলেন, তুমি এমন করলে কেনো? কুতবা বললেন, হে অনুকম্পার নবী! আমি আপনাকে যেমন করতে দেখেছি, তেমনই করেছি। তিনি স. বললেন, আমি তো বাতিল দ্বীন থেকে পৃথক । কুতবা বললেন, আপনার ধর্মই আমার ধর্ম। এই ঘটনার প্রেক্ষিতে আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয় । মাযহারী/৩৯৩ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।