Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

বোখারী ও মুসলিমও এরকম বর্ণনা করেছেন। ইমাম আবু হানিফা বলেছেন, এরকম সম্পদ অবৈধ ও অপবিভ্র। তার এই অভিমতটি অন্য আলেমগণের অনুরূপ। কিন্তু তিনি আরো বলেছেন, ক্রয়-বিক্রয়, ভাড়া ও বিবাহের চুক্তি অথবা চুক্তিভঙ্গের মীমাংসা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই হয়। জমহুর আলেমগণ ইমামে আজমের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। ইমাম আবু হানিফার দলিল হচ্ছে, একবার দু'জন সাক্ষী হজরত আলীর সম্মুখে এই মর্মে সাক্ষ্য প্রদান করলো যে, এই লোকটির সঙ্গে এই মেয়েটির বিয়ে হয়েছে । তখন সাক্ষ্যদাতাদের সাক্ষ্যের উপর হজরত আলী বিবাহ সম্পন্ন হয়েছে বলে সিদ্ধান্ত দিলেন এবং মেয়েটিকে তার কথিত স্বামীর হাওয়ালা করে দিলেন। মেয়েটি বললো, আমাদের তো বিয়েই হয়নি। আপনি যদি মনে করেন হয়েছে তবে বিয়ে পড়িয়ে দিন। হজরত আলী বললেন, সাক্ষীগণ তোমাদের বিয়ে সম্পন্ন করেছেন। জ্ঞাতব্যঃ সাক্ষীর সাক্ষ্যের উপর ভিত্তি করেই বিচারককে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এরকম সাক্ষ্যনির্ভর সিদ্ধান্ত ভুল হলেও বিচারক আল্লাহতায়ালার নিকট অপরাধী সাব্যস্ত হবেন না। আর তার সিদ্ধান্ত কার্যকরও হবে। এরকম অবস্থায় অপরাধী হবে মিথ্যা দাবীদার ও মিথ্যা সাক্ষ্যদাতা। ইমাম আবু হানিফার উদ্দেশ্য এটাই । হজরত আলী সাক্ষ্যদাতাগণের সাক্ষ্যের উপরই রায় দিয়েছিলেন। সুরা বাকারা £ আয়াত ১৮৯ চি ০67প1/5455705৬514 টু ? 21282 5114৫ 1৮1০ ৯0 ৯ প 55 51))2৮৫5 ৩0195905578 ঠ টি 55 ০৬ পা ১ ০৩১৯৬44১906 44 ৮] লোকে তোমাকে নৃতন চাদ সম্বন্ধে প্রশ্ন করে । বল, উহা মানুষ এবং হজ্বের জন্য সময়-নির্দেশক। পশ্চাৎ দিক দিয়া তোমাদের গৃহ-প্রবেশ করাতে কোন পুণ্য নাই কিন্তু পুণ্য আছে কেহ সাবধান হইয়া চলিলে। সুতরাং তোমরা দ্বার দিয়া গৃহ- প্রবেশ কর, তোমরা আল্লাহ্‌কে ভয় কর, যাহাতে তোমরা সফলকাম হইতে পার। হজরত মুআজ বিন জাবাল ও হজরত সায়লাবা বিন গানাম রর রসুলুল্লাহ স. এর নিকট নিবেদন করলেন, ইয়া রসুলাল্লাহ্‌! এ বিষয়টি আবার কী রকম? একটি ক্ষীণকায় নতুন চাদ বাড়তে বাড়তে পূর্ণ চন্দ্র হয়ে যায়। পুনরায় ক্ষয় হতে হতে পূর্বাবস্থায় ফিরে আসে । এরকম হাঁস বৃদ্ধির কারণ কী? এরকম প্রশ্নের পরিপ্রেক্ষিতেই আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়। বাগবী। আবু নাঈম ও ইবনে ভক্সারে মারী/৩৯২ | 2|100|18.00

— পৃষ্ঠা ৩৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।