অন্যায়রূপে অর্থ সম্পদ গ্রাস করা অনেক প্রকারে হতে পারে । যেমন ১. কারো সম্পদের উপর মিথ্যা মালিকানা উপস্থাপন করা । ২. মিথ্যা সাক্ষ্য দেয়া। ৩. কারো ন্যায্য দাবী অস্বীকার করে শপথ করা । ৪. অন্যের সম্পদ ছিনতাই, লুট, চুরি বা আত্মসাৎ করা । ৫. নিষিদ্ধ উপায়ে অর্জিত সম্পদ যেমন, ব্যভিচারের বিনিময়, চুক্তির মাধ্যমে উপার্জন, ঘুষ ইত্যাদি অন্যায়ভাবে সম্পদ গ্রাস তুল্য । শানে নুজুলঃ একবার রবীয়া বিন আবদান হাজরামী রসুল স. নিকট ইমরাউল কায়েসের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করলেন। অভিযোগটি হচ্ছে, ইমরাউল কায়েস হাজরামীর একটি জমিন জোর পূর্বক দখল করেছে। রসুল স. হাজরামীকে বললেন, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে কী? হাজরামী বললেন, না। রসুল স. বললেন, তাহলে ইমরাউল কায়েসের শপথের উপর মীমাংসা হবে । এ কথা শুনে ইমরাউল কায়েস শপথ করতে প্রস্তুত হলো। তিনি স. বললেন, যদি অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাতের লক্ষ্যে মিথ্যা শপথ করো, তবে জেনে রেখো কিয়ামতের দিন আল্লাহ্পাকের দরবারে উপনিত হবে তার অপ্রসন্্ন অবস্থায় । হজরত সাঈদ বিন জোবায়ের থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আবী হাতেম । “বিচারকগণকে উৎকোচ দিও না' অর্থ, শাসকদের হাতে তুলে দিও না। মুজাহিদ বলেছেন একথার অর্থ, তোমরা পরস্পরের প্রতি অত্যাচারীরূপ ধারণ করে বিবাদ বিসম্বাদে লিপ্ত হয়ো না। হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন, আয়াতের উদ্দেশ্য ওই সকল লোক যারা সাক্ষীবিহীন গচ্ছিত সম্পদ মূল মালিককে ফিরিয়ে দিতে অস্থীকৃত হয় । শেষে বিষয়টি বিচারক পর্যন্ত পৌছে যায়। সেখানেও তারা মিথ্যা শপথ করে । কালাবী বলেছেন, এখানে বলা হয়েছে মিথ্যা সাক্ষ্য দাতাদের সম্পর্কে। আমি বলি, বর্ণিত সকল ব্যাখ্যাই এই আয়াতের উদ্দেশ্যের অন্তর্ভৃত। সাধারণভাবে সবগুলো ব্যাখ্যাই গ্রহণযোগ্য যারা অন্যায়ভাবে সম্পদ গ্রাস করতে চায় তারা জেনে শুনেই এরকম করে। আর বিষয়টি প্রশাসক পর্যন্ত গড়ালে তারা প্রকৃত অবস্থা না জেনেই সিদ্ধান্ত দিতে বাধ্য হন। এরকম সিদ্ধান্ত ভুল হওয়া সম্ভব। এই আয়াতের মাধ্যমে একথাটিও প্রমাণিত হয় যে, বিচারক কর্তৃক হারাম বস্তু হালাল হয় না। যেমন হজরত উম্মে সালমা থেকে বর্ণিত হয়েছে-রসুল স. বলেছেন, হে জনতা! আমি তোমাদের মতো একজন মানুষ । তোমরা বিবাদ বিসম্বাদের মীমাংসা করার জন্য আমার শরণাপন্ন হও। তোমাদের মধ্যে কেউ কেউ চতুর ও বাক্যবাগীশ, উপস্থাপনা-চাতুর্ষে অন্যাপেক্ষা অগ্রগামী । আর আমি তো উপস্থাপিত বিবরণের উপরই মীমাংসা করি। কিন্ত তোমাদের উচিত তোমাদের মুসলমান ভাইয়ের ন্যায্য প্রাপ্য যদি তোমাদেরকে দিয়ে দেই, তবে সেটাকে গ্রহণ না করা । মনে করো, এমতাবস্থায় আমি যেনো তোমাদেরকে এক অগ্নিপিন্ড দিলাম । শাফেয়ী ও মালেক। . তাফসীরে মাযহারী/৩৯১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।