Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

এতোক্ষণ ধরে বর্ণনা করা হলো। “হুদুদুল্লাহ্' অর্থ আল্লাহ্‌র সীমারেখা-_যে সীমারেখার মাধ্যমে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। হদ শব্দের আভিধানিক অর্থ বাধা দেয়া-__ নিষেধাজ্ঞার সীমারেখার মাধ্যমে যে বাধা আরোপিত হয়েছে সেই বাধাকে এখানে বলা হয়েছে হুদুদুল্লাহ্‌। 'এগুলোর নিকটবর্তী হয়ো না'-__ এ কথার অর্থ, ওই সকল নিষিদ্ধ বিষয়ের ধারে কাছে যেও না। এরকম বাকভঙ্গি অধিক গুরুত্ববহতাকে প্রকাশ করে (যেমন বলা হয়ে থাকে ওই সব কাজের ফাদে পড়ো না)। ইতোপূর্বে বর্ণিত হাদিসে বলা হয়েছে, রসুল স. বলেছেন, হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট । এতোদুভয়ের মধ্যবততীতে রয়েছে সন্দেহ ও প্রতারণা । অনেকে তা উপলব্ধি করতে পারে না। যারা ওই সন্দেহ থেকে নিষ্কৃতি পেয়েছে তারা স্বীয় সম্মান ও ধর্মকে রক্ষা করেছে। আর যারা সন্দিপ্ধ বিষয়ে লিপ্ত হয়েছে, তারা নিপতিত হয়েছে নিষিদ্ধতায় । যেমন, যে রাখাল সরকারী চারণ ক্ষেত্রের নিকটে পশুপাল চরায়, সরকারী চারণ ক্ষেত্রে ঢুকে পড়া তার জন্য বিচিত্র কিছু নয়। সাবধান হয়ে যাও। রাজার জন্য নির্দিষ্ট চারণ ক্ষেত্র থাকতেই পারে । সর্বসাধারণের সেখানে প্রবেশাধিকার নেই। মনে রেখো, হারাম বিষয়গুলো হচ্ছে আল্লাহ্‌পাকের সংরক্ষিত চারণ ক্ষেত্র । কাজেই যারা সেই সংরক্ষিত চারণ ক্ষেত্রে অনধিকার প্রবেশ করবে তারা অবশ্যই শাস্তিযোগ্য হবে। হারাম কার্য্ের নিকটবর্তী হওয়াও হারাম । তাই আমাদের ইমামগণ বলেছেন, যে সকল কাজ রোজাদারদেরকে সম্ভোগের প্রতি উৎসাহিত করে তোলে সে সকল কাজ হারাম । যেমন স্ত্রীকে চুম্বন করা, কামভাবের সঙ্গে স্পর্শ করা-_ ইত্যাদি । এসকল কাজ এতেকাফকারীদের জন্যও হারাম । স্পর্শ ও চুম্বনের কারণে যদি রেতপাত হয় তবে রোজা ও এতেকাফ ভেঙে যাবে। প্রত্যাদেশের মাধ্যমে আল্লাহ্‌ তার নিদর্শনসমূহ মানুষের জন্য সুস্পষ্টরূপে বর্ণনা করেন । মানুষ যাতে সাবধান হয়ে চলতে পারে, সেই উদ্দেশ্যেই সুস্পষ্ট বর্ণনা করা আল্লাহ্‌পাকের রীতি । এরকম কথা বলেই এই আয়াতের ইতি টানা হয়েছে। সুরা -বাকারা $ আয়াত ১৮৮ 78804045১45 ০৩১4 593৬৮009555 ৮) তোমাদের নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না এবং মানুষের ধন-সম্পত্তির কিয়দংশ জানিয়া শুনিয়া অন্যায় রূপে গ্রাস করিবার উদ্দেশ্যে বিচারকগণকে উৎকোচ দিও না৷ অকষসীর সহ |||||| 81100118001

— পৃষ্ঠা ৩৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।