Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

গায়েবের প্রথম অক্ষর সাকিন হবে সেটাকে মিলিত অবস্থায় “ইশবা" করেই পড়তে হবে। অর্থাৎ যেরকে “ইয়া এর উচ্চারণ সহযোগেই পড়তে হবে, যদি তার পূর্বাক্ষরে হরকত থাকে । আর উক্ত হরকতযুক্ত অক্ষর যদি যের বিশিষ্ট হয় তবে "ইয়া" দ্বারা ইশবা' হবে। অন্যথায় “ইশবা' হবে “ওয়াও' দ্বারা । যেমন, ইয়াহ্যিবুহু লাহু। কিন্ত্র এখানে যে শর্তটিকে মান্য করতে হবে তা হচ্ছে, শেষ অক্ষরটি সাকিনযুক্ত হতে পারবে না। সাকিনযুক্ত অক্ষর মিলিত থাকলে “ইশবা' বাতিল হবে। এটা হচ্ছে কারীগণের সর্ববাদীসম্মত অভিমত। যেমন, ইয়ারদাহু, ইয়া"তিহি, নুয়াল্িহি, নুসলিহি, ফায়ালক্হি, ইয়াত্তাক্হি। 'হা' এর পূর্বাক্ষর হরকত যুক্ত হলে, তার উচ্চারণের নিয়ম সম্পর্কে কারীগণের মতানৈক্য রয়েছে। ইনশাল্লাহ উপযুক্ত স্থানে এ সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হবে। এখানে সংক্ষেপে শুধু এতোটুকুই বলা যায় যে, ক্বারীগণ পূর্বাক্ষরে হরকত দেখেই “ইশবা" করে থাকেন। কেউ কেউ ধারণা করেন, হরকত যুক্ত পূর্বাক্ষর উহ্য অক্ষরের সমকক্ষ । তাই তারা পাঠ করেন সাকিন সহযোগে । আবার কেউ কেউ একে পাঠ করেন ইখতেলাছ এর আকারে । কারণ, এই পদ্ধতিতে পূর্বাক্ষরের হরকতকে বহিরাগত বলে মনে করা হয়, যা উহ্য অক্ষরের উপর জোর দেয়। এই কিতাব পথপ্রদর্শন করে তাদেরকে যারা মুত্তাকী । এই সম্মানিত গ্রন্থের বাক্যাবলী এক অভিনব পদ্ধতিতে বিন্যস্ত করা হয়েছে। প্রমাণের পরে প্রামাণ্য বিষয়, কারণের পরে কার্য - এভাবে এই পবিত্র গ্রন্থটি হয়েছে পূর্ণতার চরমতম শিখরস্পর্শী । তাই এই বাণীবৈভব যে আল্লাহরই সে বিষয়ে সন্দেহ মাত্র নেই। যারা সাবধানী, সদাসতর্ক এবং আল্লাহ্‌কে সমীহ করে চলেন, তারা এর আবেদনের নিকট নতি স্বীকার করতে বাধ্য । এই নিয়মেই তারা লাভ করেন হেদায়েত । হেদায়েত শব্দটি ব্যবহৃত হয় দু'টি অর্থে। একটি হচ্ছে- গন্তব্যের প্রতি পথনির্দেশ। দ্বিতীয়টি - গন্তব্যস্থলে পৌছানো । হাদি শব্দটি যদিও ক্রিয়ামূলক, তবুও শব্দটি কর্তৃুপদের অর্থবাহী। হাদি অর্থ হেদায়েতকারী উত্তম পথপ্রদর্শক। প্রথম অর্থের ভিত্তিতে বাক্যটির অর্থ দাড়াবে এরকম-_ কোরআনের নির্দেশনা দ্বারা কেবল ওই সমস্ত মানুষ উপকৃত হতে পারেন, যারা আল্লাহ্‌ভীরু (মুত্তাকী)। তবে সাধারণভাবে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সকলের জন্যই পথপ্রাপ্তির সুযোগ রয়েছে এই কোরআনে । যেমন অন্যত্র এরশাদ হয়েছে- 'হুদাল্লিন্নাস' (সমগ্র মানব জাতির জন্য হেদায়েত) । তবে বিশ্বাসীরাই কেবল এ থেকে উপকৃত হতে পারে। দ্বিতীয় অর্থের ভিত্তিতে হেদায়েতকে আল্লাহ্তীরুদের সঙ্গে সংশ্লিষ্ট করার কারণটিও সুস্পষ্ট । গন্তব্যস্থলে উপনীত হতে পারেন কেবল তারাই, ধাদের বিবেকের আয়ন! অমলিন, তমসাবিমুক্ত । যেমন, উত্তম আহার্য নিরোগ মানুষকে পরিপুষ্ট করে আর রোগগ্রস্তদেরকে করে অধিকতর পীড়িত। আল্লাহপাক অন্য আরেক স্থানে এরশাদ করেছেন, “ওয়া নুনায্যিলু মিনাল বুরআনি মাহুয়া শিফা উ ওয়া রহমাতুল্লিল মু'মিনীনা ওয়ালা ইয়াজিদুজ্জবলিমিনা ইল্লা খসারা ।" তাফসীরে মাযহারী/৩৯ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।