Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

শাফেয়ীর একটি মতও অনুরূপ । হজরত ইবনে আব্বাস বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট ও শক্রতামূলক কাজ হচ্ছে, বেদাত। আর ওয়াক্তিয়া মসজিদের এতেকাফও বেদাত। বায়হাকী । হজরত আলী বলেছেন, জামে মসজিদ ছাড়া অন্য মসজিদে এতৈকাফ শুদ্ধ হবে না। এই উক্তিটি ইবনে আবী শায়বা এবং আব্দুর রাজ্জাক তাদের গ্রহ্থে লিপিবদ্ধ করেছেন। হজরত হুজায়ফা বলেছেন, হে জনতা! জেনে রাখো, আমি এ বিষয়টি উত্তমরূপে অবগত যে, জামে মসজিদ ব্যতীত অন্য স্থানে এতেকাফ সিদ্ধ নয়। তিব্রানী। ইবনে জাওজী কর্তৃক বর্ণিত হয়েছে__ হজরত হুজায়ফা বলেছেন, আমি রসুলুল্লাহ্‌ স. কে বলতে শুনেছি, যে মসজিদে ইমাম ও মুয়াজ্জিন নির্ধারিত রয়েছে, সেই মসজিদে এতেকাফ শুদ্ধ হবে। ইবনে জাওজীর মন্তব্য হচ্ছে, হাদিসটি নিতান্ত দুর্বল। জননী আয়েশা বলেছেন, এতেকাফকারীর জন্য রুগীর পরিচর্যা, জানাযায় অংশগ্রহণ, স্ত্রীষ্পর্শ ও সহবাস নিষিদ্ধ । এতেকাফ হতে হবে রোজাবস্থায় । রোজা ব্যতীত এতেকাফ শুদ্ধ নয়। জামে মসজিদ ব্যতীত অন্যত্রও শুদ্ধ নয়। অন্য একটি বর্ণনাতেও রয়েছে একথা । মাসআলাঃ$ রমজান মাসের শেষ দশদিন এতেকাফ করা সুন্নতে মোয়াকাদা । জননী আয়েশা বলেছেন, রসুল স. রমজানের শেষ দশদিন এতেকাফ করতেন। পৃথিবী পরিত্যাগ পর্যস্ত তিনি এই আমল করে গিয়েছেন। তার পবিত্র সহধর্মিনীগণও এতেকাফ করতেন। বোখারী, মুসলিম । হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর বলেছেন, মহানবী স. রমজান মাসের শেষ দশ দিন এতেকাফ করতেন। বোখারী, মুসলিম । হজরত আনাসও বলেছেন, রসুল স. রমজানের শেষ দশরাতে এতেকাফ করতেন । কোনো রমজানে করতে না পারলে, পরবর্তী রমজানে করতেন শেষ কুড়ি দিন। তিরমিজি । উবাই বিন কা'ব থেকে আবু দাউদ ও ইবনে মাজাও এব্কম বলেছেন। আমি বলি, রসুল স. ও তার পবিত্র সহ্ধর্মিণীগণের মাধ্যমে এতেকাফের বিষয়টি অবশ্যই সুসাব্যস্ত। কিন্তু অধিকাংশ সাহাবা তা পরিত্যাগ করেছেন। নাফে বলেছেন, এতেকাফ সওমে বেসালের (পরম্পরমিলিত রোজার) মতো । তিনি স. এতেকাফ করেছেন । কিন্তু অন্যান্যদের করতে নিষেধ করেছেন। আমার ধারণা এতেকাফ অত্যন্ত কঠিন বলে অধিকাংশ সাহাবা এতেকাফে আগ্রহী হননি । তিনি আরো বলেছেন, আবুবকর বিন আব্দুর রহমান ব্যতীত পূর্ববতীদের অন্য কারো কাছ থেকে এতেকাফের প্রমাণ নেই। ইবনে হাজার আসকালানী বলেছেন, অধিকাংশ সাহাবীর এতেকাফ পরিত্যাগের বিষয়টি সুপ্রমাণিত। আমি বলি, অধিকাংশ সাহাবী যেহেতু এতেকাফ পরিত্যাগ করেছেন, তাই হানাফীগণের মত হচ্ছে এতেকাফ সুন্নতে মোয়াককাদা কেফায়া। “এগুলো আল্লাহ্র সীমারেখা, সুতরাং এগুলোর নিকটবর্তী হয়ো না'___- এখানে “তিলকা' শব্দটি একটি ইঙ্গিতসূচক শব্দ। শব্দটির মাধ্যমে বর্ণিত বিধানাবলীর প্রতি ইঙ্গিত করা হয়েছে___ রোজার নিয়ম, নির্দেশ ও নিষেধাজ্ঞা, এতেকাফ ইত্যাদি যা তাফমীরে দায়হাতী/৩৮৯ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।