Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

থেকে আমি রোজাদার একথাটি প্রমাণ করে যে, তিনি রোজার নিয়ত করেছিলেন রাত থাকতেই। “তোমরা মসজিদে এতেকাফরত অবস্থায় তাদের সাথে সঙ্গত হয়ো না'__ এখানে এতেকাফ বলতে “উকৃফ' শব্দটি ব্যবহৃত হয়েছে__ যার আভিধানিক অর্থ কোনোকিছুর উপর অবস্থান করা, স্থির থাকা । শরিয়তবেত্তাগণের ভাষায়, সুনির্দিষ্ট সংকল্প (নিয়ত) সহকারে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করার নাম এতেকাফ । বাগবী বলেছেন, কতিপয় সাহাবীকে লক্ষ্য করে এই বাক্যটি অবতীর্ণ হয়েছে, ধারা এতেকাফ অবস্থায় স্ত্রীগমণ করতেন-___ তারপর গোসল সেরে এসে পুনরায় মসজিদে অবস্থান নিতেন। আয়াতের এই বাক্যটি দ্বারা এতেকাফ শেষ না হওয়া পর্যস্ত সঙ্গম নিষিদ্ধ হয়ে যায়। এর দ্বারা প্রমাণিত হয় যে, স্ত্রীর সঙ্গে সঙ্গত হলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। কেবল ইমাম শাফেয়ী বলেছেন, ভুলক্রমে স্ত্রী সহবাস করলে যেমন রোজা ভঙ্গ হয় না, তেমনি এতেকাফও ভঙ্গ হয় না। আমরা বলি, এতেকাফ ও রোজা এক প্রকৃতির ইবাদত নয়। এতেকাফকারীদের অবস্থান প্রকাশ্য । আর রোজা প্রকাশ্যে পরিদৃষ্ট হয় না। ইমাম হাসান বসরী ও জুনুরী বলেছেন, এতেকাফ অবস্থায় স্ত্রীসম্তোগ করলে শপথের কাফ্ফারার মতো কাফ্ফারা ওয়াজিব হয়ে যায়। কিন্তু এটা একমত্য যে, এমতাবস্থায় কাফ্ফারা ওয়াজিব হবে না। যদি কামোত্তেজনার বশে স্ত্রীকে স্পর্শ করে কিংবা স্ত্রীকে চুম্বন দেয়-_ আর তাতে করে যদি রেতপাত হয়ে যায়, তবে এতেকাফ ভেঙে যাবে । রেতপাত না হলে কাজটি হারাম হবে, কিন্তু এতেকাফ ভাঙবে না। ইমাম মালেক বলেছেন, ভাঙবে । আর যদি স্ত্রী স্পর্শের উদ্দেশ্য ইন্দ্রিয় চরিতার্থতা না হয়, তবে তাতে দোষ নেই । যেমন হজরত আয়েশা বলেছেন, রসুল স. এতেকাফ অবস্থায় আমার দিকে তার পবিত্র মস্তক প্রসারিত করে দিতেন। আমি তার পবিত্র কেশ চিরুনী করে দিতাম । বোখারী, মুসলিম। মুসলিমের বর্ণনায় একথাটি অতিরিক্ত রয়েছে__- রসুল স. কেবল প্রকৃতিগত প্রয়োজনে অন্দর মহলে আসতেন। “মসজিদে এতেকাফরত অবস্থায়'__ একথার মাধ্যমে বুঝা যায়, মসজিদ ব্যতীত অন্য কোনো স্থানে এতেকাফ সিদ্ধ নয়। আর মসজিদ অর্থ জামে মসজিদ, ওয়াক্তিয়া মসজিদ নয় । মসজিদে হারাম, মসজিদে আকসা এবং মসজিদে নববী-- _ এই তিন মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের বিশেষত্ব প্রকাশও এখানে উদ্দেশ্য নয়। হজরত হুজায়ফা বলেছেন, ওই তিন মসজিদ ব্যতীত অন্য মসজিদে এতেকাফ শুদ্ধ হবে না। আতা বলেছেন, কেবল মসজিদে হারামেই এতেকাফ শুদ্ধ। ইবনে মুসাইয়েব বলেছেন, এতেকাফ কেবল মদীনার মসজিদের জন্যই সীমাবদ্ধ । ইমাম মালেক বলেছেন, জামে মসজিদে এতেকাফ জায়েয । ইমাম তাফসীরে মাযহাবী/৩৮৮ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।