Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

বিশুদ্ধতা মারফু হওয়ার অন্তরায় নয়। ইমাম হাকেম হাদিসটিকে বলেছেন, মারফু প্রকৃতির । তারপর বলেছেন, ইমাম বোখারী ও ইমাম মুসলিমের নীতিমালা অনুযায়ী হাদিসটি শুদ্ধ । মুস্তাদরাক গ্রন্থে বলা হয়েছে, ইমাম বোখারীর নীতিমালা অনুযারী হাদিসটি শুদ্ধ । ইমাম বায়হাকী ও দারেমী বলেছেন, হাদিসটির সকল বর্ণনাকারী সেকাহ্‌ (বলিষ্ঠ)। এ বিষয়টির উপর জননী আয়েশা থেকেও হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, যে ব্যক্তি ফজরের পূর্বে রোজা নির্ধারণ করলো না, তার রোজাই হলো না। দারা কুতনী। তিনি বলেছেন, হাদিসটির সকল বর্ণনাকারীই বলিষ্ঠ। কিন্তু এই সূত্র শৃঙ্খলের এক বর্ণনাকারীকে দুর্বল হিসেবে চিহিত করেছেন ইবনে হাব্বান। অন্য এক বর্ণনাকারী ইয়াহইয়া ইবনে আইয়ুবও তেমন নির্ভরযোগ্য নয় । মায়মুনা বিনতে সা'দ থেকে বর্ণিত হয়েছে- রসুল স. বলেছেন, যে ব্যক্তি রাত থাকতেই দৃঢ় বাসনা করলো যে, আগামীকাল রোজা রাখবো-_- তার রোজা শুদ্ধ হবে। আর ফজরের আগে যে এরকম দৃঢ় ইচ্ছা করলো না, তার রোজাই হবে না। এই হাদিসটি বর্ণনাকারীদের একজন ওয়াকেদী। তার সম্পর্কে দারা কুতনীর মন্তব্য হচ্ছে, সে কিছুই নয়। সমর্থনে রয়েছে হজরত আয়েশা বর্ণিত হাদিসটি-- যেখানে তিনি বলেছেন, রসুল স. আমার নিকটে এলে বলতেন, আহারের ব্যবস্থা আছে কি? আমি যদি বলতাম, না। তবে তিনি বলতেন, তাহলে আমি রোজা রাখলাম । একবারের ঘটনা- তিনি আমার গৃহে এলেন। আমি বললাম, হে আল্লাহ্‌র রসুল! আমার নিকট কিছু হায়স (মধু ও ঘি সহযোগে প্রস্তুত আহার্য বিশেষ) আছে যা হাদিয়া হিসেবে এসেছে। তিনি স. বললেন, নিয়ে এসো, আমি তো সকাল থেকে রোজাদার ছিলাম। মুসলিম । ঘটনাটি আসলে এরকম-- রসুল স. বললেন, খাবার আছে কি? আমি বললাম, না। তিনি স. বললেন, ঠিক আছে। আমি তাহলে রোজাদার । এরপর তিনি বাইরে গেলেন। তখন আমার কাছে হাদিয়া হিসেবে হায়স উপস্থিত হলো । রসুল স. যখন পুনরায় ঘরে এলেন, তখন আমি বললাম, হাদিয়া এসেছে । তিনি স. বললেন, কী বস্ত্ঃ আমি বললাম, হায়স। তিনি স. বললেন, নিয়ে এসো । আমি নিয়ে এলাম । তিনি স. হায়স খেয়ে বললেন, সকাল থেকে তো আমি রোজাদার ছিলাম। ইমাম মালেক হাদিসটি সম্পর্কে মন্তব্য করেছেন, তিনি স. দিবাভাগে নফল রোজার নিয়ত করেছিলেন- একথা ঠিক নয় । বরং নিয়ত তিনি করেছিলেন রাতেই, দিনে সেকথা বলেছিলেন মাত্র। পরে হাদিয়া গ্রহণ করে রোজা ভেঙে ফেলেছিলেন। রোজাটি ছিলো নফল । আর নফল রোজা রেখেও ভাঙা যায় । সকাল মাযহারী/৩৮৭ তাফসীরে ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।