Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

উদ্দেশ্য যার থাকবে, রমণীপ্রাপ্তিই হবে তার প্রতিফল । এই হাদিসটি ইমাম মালেক ব্যতীত সকল মুহাদ্দিস বর্ণনা করেছেন। ইমাম বোখারী অবশ্য বর্ণনা করেছেন ইমাম মালেকের মাধ্যমেই । হাদিসটি সর্বজনবিদিত। আর এই বিষয়ে ওলামা সম্প্রদায় একমত যে, উদ্দেশ্যমূলক ইবাদত নিয়ত ব্যতীত শুদ্ধ হয় না। নিয়তের ভিত্তিতে ইবাদত সুসম্পন্ন হতে হবে। ইবাদতের সম্পূর্ণ পরিসরে থাকতে হবে নিয়তের উপস্থিতি । এরকম সার্বক্ষণিক নিয়ত রক্ষা করা একটি দূরূহ ব্যাপার। তাই বিষয়টি সুরাহা করা হয়েছে এভাবে । নামাজের জন্য নিয়ত করতে হবে তকবীরে তাহরীমার সময় । এই নিয়তই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে বলে গণ্য করা হবে। রোজার নিয়ত করতে হবে সেহেরীর সময়। এই নিয়তই সন্ধ্যা পর্যস্ত (শেষ পর্যন্ত) রয়েছে বলে ধরে নেয়া হবে, যদি রোজা ভঙ্গ হওয়ার কোনো কারণ না ঘটে। নিদ্রাবস্থায় রোজা থাকা না থাকা কোনটিই স্মরণে রাখা সম্ভব নয়। আবার সর্বক্ষন রোজার কথা মনে রাখাও দুরূহ ব্যাপার । তাই রোজার সৃচনালগ্নের নিয়তকেই সার্বক্ষণিক নিয়ত বলে ধরে নেয়া হয়। সুবহে সাদেক হয়ে গেলে কিংবা সূর্ধোদয়ের পর রোজার নিয়ত করলে রোজা সিদ্ধ হবে কিনা সে সম্পর্কে আলেমগণের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায়। ইমাম আবু হানিফা বলেছেন, শরিয়ত সমর্থিত দিবসের অর্ধাংশ অতিবাহিত হওয়ার পূর্বে রমজানের রোজা, মানতের রোজা ও নফল রোজা শুদ্ধ হবে। ইমাম শাফেয়ী ও আহমদ বলেছেন, মধ্যাহ্ের পূর্বে নিয়ত করলে কেবল নফল রোজা শুদ্ধ হবে। অন্য কোনো রোজা শুদ্ধ হবে না। ইমাম মালেক বলেছেন, দিনে নিয়ত করলে কোনো রোজাই শুদ্ধ হবে না। ইমাম মালেকের দলিল হজরত হাফসা বর্ণিত ওই হাদিসটি যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি ফজরের পূর্বে রোজার নিয়ত না করবে তার রোজা হবে না। আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে খুজাইমা, ইবনে মাজা, দারা কৃতনী, দারেমী। অপর একটি বর্ণনায় রয়েছে- যে ব্যক্তি রাত থেকেই রোজার দৃঢ় বাসনা না রাখে, তার রোজা হয় না। অন্য আরেক বর্ণনায় রয়েছে___ যে ব্যক্তি ফজরের আগে রোজা নির্ধারণ করলো না, তার রোজা হলো না। কেউ যদি এ বিষয়ে আপত্তি তুলে বলে যে, ইমাম আবু দাউদ বলেছেন, হাদিসটি বিশুদ্ধ সূত্রে মারফু প্রমাণিত হয়নি। আবার ইমাম তিরমিজি বলেছেন, হাদিসটি মওকুফ হওয়াই সমধিক শুদ্ধ-_ এই আপত্তির প্রেক্ষিতে আমাদের জবাব হচ্ছে, ইবনে জুরাইজ ও আবদুল্লাহ ইবনে আবুবকর বলেছেন, হাদিসটি মারফু (সরাসরি রসুল পাক স. এর উক্তি)। দু'জন বর্ণনাকারীই এই হাদিসটি ইমাম জুহুরী থেকে, তিনি সালেম থেকে, সালেম তার পিতা থেকে তিনি জননী হাফসা থেকে এবং তিনি মহানবী স. থেকে বর্ণনা করেছেন। ইবনে জ্ুরাইজ এবং ইবনে আবুবকর দুজনই সেকাহ্‌। হাদিসটিকে মারফু বললে অতিরিক্ত বলা হয়। কিন্তু যারা সেকাহ্‌, তাদের অতিরিক্ত কথনও গ্রহণযোগ্য । আর মুহাদ্দিসগণের রীতি হচ্ছে, তারা মুরসাল হাদিসগুলোকে মওকুফ বলেন । আর মওকুফ হাদিসের অধিক তাফসীরে যাযহারী/৩৮৬ ॥1|111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।