Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হুজায়ফা রসুল পাক স. এর সঙ্গে সেহেরী করেছেন। একথা মেনে নিলেও সমস্যা থেকে যায়। সেগুলো হচ্ছে___ ১.মিনাল ফাজরি' কথাটি পূর্ণ বাক্য নয়। অথচ রহিতকারী বাক্যটি একটি পূর্ণ বাক্য হওয়াই যুক্তিগ্রাহ্য । ২. যদি ধরে নেয়া যায় মিনাল ফাজরি পরে অবতীর্ণ হয়েছে তবে তা পূর্ববর্তী বাক্যের সঙ্গে মিলিতরূপ নিলো কী করে? (মিলিত হলে তো একযোগেই অবতীর্ণ হতো)। সুতরাং সমস্যাটি এখানে এই যে, মিনাল ফাজরি কথাটি এখানে রহিতকারী নয় এবং মিলিতও নয়। এই জটিলতার নিরসনে স্বয়ং ভাষ্যকার বলেছেন, বাক্যটি প্রথমে মিনাল ফাজরি ব্যতিরেকেই অবতীর্ণ হয়েছিলো । পুনরায় অবতীর্ণ হয়েছে মিনাল ফাজরি সহযোগে । তাই পরের মিনাল ফাজরি সংযুক্ত পূর্ণ বাক্যটি পূর্বের মিনাল ফাজরি বিহীন বাক্যটিকে রহিত করে দিয়েছে । বিঃ দ্রঃ হজরত আদী বিন হাতেমের ঘটনাটি ঘটেছিলো পূর্ণ বাক্যটি অবতীর্ণ হওয়ার পর। তার কারণ হচ্ছে, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন নবম হিজরীতে । আর রোজার বিধানাবলী অবতীর্ণ হয়েছে দ্বিতীয় হিজরীতে । আনুমানিক একবছর পর অবতীর্ণ হয়েছে মিনাল ফাজরি সংবলিত বাক্যটি । সুতরাং তিনি বালিশের নিচে সুতা রেখেছিলেন মিনাল ফাজরি এর মিন অব্যয়টির কারণগত অর্থ গ্রহণ করার জন্য । আল্লাহ্পাকই সমধিক জ্ঞাত। বিঃ দ্রঃ ফজর পর্যন্ত স্ত্রীসম্তোগ সিদ্ধ-_ একথা: বুঝা যায়, ফজরের পরে গোসল করা যাবে এবং সূর্যোদয় ঘটার পর নাপাক অবস্থায় থাকলেও রোজা শুদ্ধ হবে। এটা এঁকমত্য। 'অতঃপর নিশাগম পর্যন্ত সিয়াম পূর্ণ কর'__ এ কথার মাধ্যমে রোজার শেষ সীমা নির্ধারণ করা হয়েছে। হজরত ওমর বিন খাত্তাব কর্তৃক বর্ণিত হয়েছে, যখন সূর্য্য অস্তমিত হয়__দিন শেষে শুরু হয় রাতের অন্ধকার- তখন ইফতারের সময় । বোখারী । সুবহে সাদেক থেকে সূর্য্য অস্তমিত হওয়া পর্যন্ত আল্লাহ্‌র ইবাদতের উদ্দেশ্যে পানাহার ও রতিকর্ম থেকে বিরত থাকার নাম রোজা । এখানে রোজার এই সংজ্ঞাটি স্পষ্টরূপে উদ্ধৃত হয়েছে। “সুম্মা আতিম্মু' অর্থ অতঃপর (রোজা) পূর্ণ কর___ একথার মাধ্যমে প্রমাণিত হয় যে, রোজার জন্য সুনির্দিষ্ট উদ্দেশ্য (নিয়ত) থাকতে হবে। পূর্ণকরণ কার্য্যটি আমরে এখতেয়ারী (ইচ্ছামূলক কর্ম)। আর ইচ্ছামূলক কর্ম কখনও নিয়ত ছাড়া পূর্ণ হয় না। প্রতিটি ইবাদতের জন্য নিয়ত থাকা ফরজ । রোজাও ইবাদত । তাই রোজার নিয়তও ফরজ । আল্লাহপাক এরশাদ করেন “ওয়ামা উমিরু ইল্লালিয়া বুদুল্লাহা মুখুলিসিনা লাহুদ্দিন (আর তাদেরকে এই নির্দেশই দেয়া হয়েছে__- শুধু তার ইবাদত মনে করে তারা যেনো তাদের উপাসনা সম্পন্ন করে) রসুল স. বলেছেন প্রতিটি কর্মের ভিত্তি হচ্ছে নিয়ত। নিয়তের প্রতি নির্ভর করে কর্মফল। তাই কেউ যদি আল্লাহ্‌ ও তার রসুলের জন্য হিজরত করে তবে সে তার নিয়তের প্রতিফল পাবে। পার্থিব উদ্দেশ্যে যে হিজরত করবে, পার্থিবতাই হবে তার অর্জম। আবার রমণী লাভের তাফসীরে মাযহারী/৩৮৫ টি |1|1|.011100119.00|]

— পৃষ্ঠা ৩৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।