শুভ্ররেখা স্পষ্টভাবে..." এই আয়াতটি অবতীর্ণ হলো, তখন আমি একটি কালো এবং একটি শাদা সুতা বালিশের নিচে রেখে দিলাম । কিন্তু রাতে আমি সুতা দু'টির বর্ণনির্ণয় করতে পারলাম না। সকালে রসুল আকরম স. এর নিকট আমি বিষয়টি নিবেদন করলে তিনি বললেন, আয়াতে এ কথার দ্বারা রাতের অন্ধকার এবং দিনের আলোকে বুঝানো হয়েছে । বোখারী, মুসলিম । অন্য বর্ণনায় এসেছে, তিনি স. বললেন, তোমরা স্বল্পবুদ্ধি সম্পন্ন । এখানে বিষয়টি হচ্ছে, দিবসের আলো ও নিশীথের আঁধার। হজরত সহল বিন সা'দ থেকে বর্ণিত হয়েছে- এই আয়াতটির সঙ্গে প্রথমে মিনাল ফাজরি কথাটি ছিলো না। তাই কতিপয় সাহাবী তাদের পায়ে শাদা ও কালো সুতা বেঁধে রাখতেন। সুতা দু'টি স্পষ্ট দৃষ্টিগোচর না হওয়া পর্যত্ত তারা পানাহার করতেন। তারপর যখন মিনাল ফাজরি বাক্যাংশটি অবতীর্ণ হয়ে মূল বাক্যের সঙ্গে সংযোজিত হলো, তখন সকলে বুঝতে পারলেন, এখানে কৃষ্ণরেখা ও শুত্ররেখা কথা দু'টোর অর্থ হবে রাত ও দিন। বোখারী, মুসলিম । প্রশ্ন উঠতে পারে, বর্ণিত হাদিসানুযায়ী মিনাল ফাজরি কথাটি অবতীর্ণ হয়েছে কিছুদিন পরে। যদি তাই হয়, তবে বাক্যাংশের (মিনাল ফাজরি) এমতো সংযোজন ভাষাবিদগণের নিকট সুসঙ্গত বলে গৃহীত হয় না। এতে করে প্রমাণিত হয় যে, প্রয়োজনের সময় কথাটি মূল বাক্যের সঙ্গে সংযুক্ত অবস্থায় অবতীর্ণ হয়নি। আমি বলি, শাদা ও কালো রেখা বলতে দিন ও রাতকেই বুঝায়__এরকম ধারণা সুপ্রচলিত। কোনো বর্ণনাবিশ্লেষণের আবশ্যকীয়তা এখানে নেই। কতিপয় ব্যক্তি যদি স্বল্পবুদ্ধির কারণে ভিন্নতর অর্থ গ্রহণ করে তবে তা অবোধ্য বা দুর্বোধ্য বলে বিবেচিত হতে পারে না। তবে এটি একটি সমস্যা বটে। মানতে হবে বক্তব্যের পূর্ণ উন্মোচন এখানে ঘটেনি। তাই পরবর্তীতে মিনাল ফাজরি কথাটি সংযুক্ত করে বক্তব্যের পরিপূর্ণ বিকাশ ঘটানো হয়েছে। এতে করে স্বক্পবৃদ্ধিজাত সমস্যা আর সৃষ্টি হবে না। বিষয়টি হবে তাৎক্ষণিকভাবে স্পষ্ট ও সহজ । বিষয়টিকে যদি দুর্বোধ্য বলে চিহিত করা হয়ও, তবুও জটিলতার প্রশ্ন এখানে নেই। কারণ, বিধানদাতার (আল্লাহ্র) প্রত্যাদেশের ধরণ দু'টি । একটি হচ্ছে, ওহীয়ে মাতলু। আরেকটি হচ্ছে, ওহীয়ে গায়ের মাতলু । কোরআন হচ্ছে, ওহীয়ে মাতলু আর হাদিসকে বলা হয় ওহীয়ে গায়ের মাতলু। ইতোপূর্বে বর্ণিত হজরত আদী বিন হাতেমের হাদিস (ওহীয়ে গায়ের মাতলু দ্বারা) বিষয়টির ধারণা স্পষ্ট করা হয়েছে। তাহাবী বলেছেন, খাইতিল আবইয়াদ ও খাইতি আসওয়াদ দু'টি শব্দের অর্থই স্পষ্ট। “মিনাল ফাজরি' কথাটি তার নাসেখ বা রহিতকারী। তাহাবীর সমর্থনে রয়েছে হজরত হুজায়ফা বর্ণিত একটি হাদিস যেখানে বলা হয়েছে- আমরা মহানবী স. এর সঙ্গে এমন সময় সেহেরী করেছি, যখন দিনের আলো প্র্ষুটিত ছিলো । শুধু সূর্য ওঠা বাকি ছিলো। হাদিসটি বর্ণনা করেছেন সাঈদ বিন মানসুর। এন কোনো বিস্ময়ের ব্যাপার নয় যে, মিনাল ফাজরি অবতীর্ণ হওয়ার পূর্বে হজ্জরত তাফসীরে মাযহারী/৩৮৪ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।