হয়নি। কারণ, ফজরের ন্যুনতম চিহ্ন প্রকাশের সাথে সাথে পানাহার হারাম হয়ে যায়। এই ন্যুনতম চিহ্কে বলে সুবহে কাজেব (বঙ্গানুবাদে যদিও সরাসরি বলা হয়েছে উষার শুত্ররেখা স্পষ্ট হওয়ার কথা । সে অবস্থার নাম আসলে সুবহে সাদেক)। সুবহে কাজেব এবং সুবহে সাদেকের পার্থক্য নির্ণয়ের জন্য এরকম বাকভঙ্গিমা ব্যবহৃত হয়েছে। প্রথমে পশ্চিমাকাশে দৃষ্ট হয় কৃষ্ণরেখা। তারপর পুবাকাশে দৃষ্ট হয় উত্তর দক্ষিণে প্রলম্িত একটি দীর্ঘ শুভ্ররেখা। ওই শুভ্রেখাটি ফজরে কাজেব। আর কৃষ্ণরেখাটি সুবহে কাজেব। তারপর যে শুত্ররেখাটি প্রকাশিত হয়, তা হচ্ছে সুবহে সাদেক । এজন্য ফজরের কৃষ্ণরেখা ও শুভ্ররেখা দু'টিকেই পানাহারের শেষসীমানা নির্দেশ করা যায়। শেষ সীমানাটি স্পষ্ট হওয়া অর্থ___ সীমাচিহটি দৃষ্টিগোচর হওয়া। পূর্ণ উদ্ভাসিত হওয়া নয়। পূর্ণ উদ্ভাসিত বা স্পষ্ট কথাটির উপর জোর দিলে সীমাচিহটি আর থাকে না। হজরত সামুরা বিন জুন্দুব থেকে বর্ণিত হয়েছে-__ রসুলপাক স. বলেছেন, হে লোক সকল! তোমরা বেলালের আজান এবং সুবহে কাজেবের কারণে পানাহার বন্ধ কোরো না। ওই সময় বন্ধ কোরো যখন সুবহে সাদেক হয়। তিরমিজি । হজরত আব্দুল্লাহ্ ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে- রসুলুল্লাহ স. বলেন, বেলাল রাত থাকতেই আজান দেয়। তোমরা ইবনে উম্মে মাকতুমের আজান পর্যন্ত অপেক্ষা করতে পারো । বর্ণনাকারী বলেছেন, হজরত ইবনে উম্মে মাকতুম ছিলেন অন্ধ । সুবেহ সাদেক হয়েছে- একথা স্মরণ করিয়ে দিলে তিনি আজান দিতেন। আলোচ্য আয়াত প্রসঙ্গে নিম্নে বর্ণিত কয়েকটি আসার (সাহাবাগণের উক্তি) জটিলতার অবতারণা করেছে। যেমন, হজরত আলী থেকে প্রমাণিত হয়েছে, তিনি ফজরের নামাজ সমাপ্ত করার পর বলতেন, এখন শুত্ররেখা ও কৃষ্ণরেখার পার্থক্য সূচিত হয়েছে। এই বর্ণনাটি করেছেন ইবনে মুনজির | তিনি বিশুদ্ধ সূত্রে হজরত না হতো তবে আমি সেহরী করতাম ফজরের নামাজের পর । ইবনে মুনজির, ইবনে আবী শাইবা হজরত আবুবকর থেকে আরো একটি বর্ণনায় উল্লেখ করেছেন, তিনি (হজরত আবুবকর) ফজর সুস্পষ্ট হওয়া পর্যস্ত গৃহের দরোজা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। বর্ণিত আসারগুলোর মাধ্যমে প্রমাণিত হয়, সুবহে সাদেক হওয়ার পরও পানাহার করা যায়। এ জটিলতা নিরসনের উপায় কী? আমি বলি, অদৃশ্যের সংবাদ আল্লাহপাকই ভালো জানেন। তবে আমার মতে, এসকল আসার দ্বারা বোঝা যায়__ মিনাল ফাজরি কথাটির মিন অব্যয়টির অর্থ, হজরত আবু বকর ও হজরত আলীর নিকট সববীয়া বা কারণ সঙ্গত। আর “বাইত' অর্থ প্রকৃত রেখা । অথচ হাদিসে উল্লেখিত হয়েছে-_- মিন অব্যয়টির অর্থ বর্ণনামূলক বা বয়ানিয়া। আর 'খাইতিল আবইয়াদ' অর্থ সুবহে সাদেক। এই সমাধানটি এঁকমত্যাগত । হজরত আদী বিন হাতেম থেকে বর্ণিত হয়েছে__ “যখন কৃষ্ণরেখা থেকে উষার তাফসীরে মাযহারী/৩৮৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।