Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

করিনি। এরপর তিনি স্ত্রীগমন করলেন । ওদিকে হজরত কা'ব বিন মালেকও এরকম করলেন । সকালে বিষয়টি রসুলে করীম স. এর গোচরীভূত করা হলে এই আয়াতটি অবতীর্ণ হয়। বাগবী বলেছেন, ইসলামের প্রথম দিকে এশার নামাজের আগে যদি কেউ শুয়ে পড়তো তবে অবশিষ্ট রাতের জন্য পানাহার ও সহবাস নিষিদ্ধ হয়ে যেতো । হজরত ওমর একদিন এই নিষিদ্ধতা ভেঙে ফেললেন। পরদিন তিনি রসুল আকদাস স. এর নিকট ঘটনাটি জানালেন । তিনি স. বললেন, ওমর । তোমার পক্ষে এমতো আচরণ শোভনীয় হয়নি। তখন আরো কিছুসংখ্যক সাহানী দীড়িয়ে স্বীকার করলেন যে, এরকম ঘটনা আমাদের ক্ষেত্রেও ঘটেছে। তখনই এই আয়াতটি অবতীর্ণ হয়। এরপরের বাক্যে এমর্মে সাক্ষ্য এসেছে, তিনি তোমাদের প্রতি ক্ষমাপরবশ হয়ে তোমাদের অপরাধ ক্ষমা করে দিয়েছেন। সুতরাং এখন থেকে রাতের যে কোনো অংশে সঙ্গত হওয়া বৈধ। আল্লাহ্‌ যা তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন তা কামনা করো-_- একথার অর্থ, আল্লাহপাক তোমাদের ভাগ্যে যে সম্তান-সম্ভতি নির্ধারণ করেছেন, ত্রীসন্তোগের মাধ্যমে সেই নির্ধারণের অন্বেষী হও । একথার মাধ্যমে প্রমাণিত হয় যে, সন্তান কামনাই স্ত্রীসম্তোগের মূল উদ্দেশ্য হওয়া উচিত। ইন্্রিয়ের চাহিদা পূরণই যেনো প্রধান উদ্দেশ্য না হয়। রসুলে আকদাস স. এরশাদ করেছেন, তোমরা এমন রমণীকে বিবাহবদ্ধ করো, যে তার স্বামীকে ভালোবাসে এবং অধিক সন্তান প্রসবের যোগ্যা হয়। কেনোনা তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি অন্য নবীদের উম্মতের সংখ্যা অতিক্রম করার গর্ব অনুতব করবো। হজরত মা'কাল বিন ইয়াসের থেকে হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ ও নাসাঈ । আয়াতের এই বাক্যটি দ্বারা এটা প্রমাণিত হয়- সহবাসের সময় আজল হ্সত্রী অঙ্গের বাইরে শুক্রপাত করা) মাকরূহ (অনভিপ্রেত) । বাক্যটির মাধ্যমে একথাও বোঝা যায় যে, যথাজঙ্গের মাধ্যমে সম্ভোগ তৃষ্ণা চরিতার্থ করা মোবাহ্‌ (বৈধ)। বাগবী বলেছেন, হজরত মুআজ বিন জাবালের মতে “মা কাতাবাল্লাহু লাকুম' বাক্যটির মর্ম লাইলাতুল কৃদর। আমি বলি, বাক্যটির বাকভঙ্গিমা অভিমতটিকে সমর্থন করে না। “আর তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রির কৃষ্ণরেখা হইতে উষার শুভ্ররেখা স্পষ্টরূুপে তোমাদের নিকট প্রতিভাত না হয়'-_ এই বাক্যে উল্লেখিত 'খাইতে আবৃইয়াদ' অর্থ দিবসের আলো এবং “থাইতি আসওয়াদ" অর্থ রাত্রির কৃষ্ণতা। ফজরের সৃচনায় পুবের আকাশে উত্তর দক্ষিণে গ্রলদ্িত দীর্ঘ একটি রেখা পরিদৃষ্ট হয়। ওই রেখাকে নির্দেশ করতেই এখানে “খাইত' শব্দটি ব্যবহৃত হয়েছে। “খাইতিল আবইয়াদ' ফজর (দিন) হলে 'খাইতিল আসওয়াদ" অর্থ রাত্রি হওয়া অবশ্যন্তাবী হয়। “মিনাল ফাজরি' বাক্যাংশটির মিন অব্যয়টি আংশিক অবস্থাকে প্রকাশ করে। আর 'খাইতিল আবইয়াদ' ফজরের অবস্থা প্রকাশক । এখানে ফজর অর্থ ফজরের কিয়দাংশ । ফজর প্রকাশ হওয়া পর্যস্ত-_ এরকম কথা এখানে বলা ভিসার মহা! ৬২ ||| 8|]100|1 8.0]

— পৃষ্ঠা ৩৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।