Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

যদিও তিনি হজরত মুআজ বিন জাবাল থেকে সরাসরি হাদিসটি শোনেননি । কিন্তু হাদিসটির স্বপক্ষে সাক্ষ্য রয়েছে অনেক। হজরত বারা থেকে বোখারী বর্ণনা করেছেন-_- সাহাবাগণের অভ্যাস ছিলো, রাতের আহারের আগেই তারা শয্যা গ্রহণ করতেন। এভাবে ভোর হতো । তার! পানাহারের সুযোগ পেতেন না। ফলে তাদের রোজা প্রতিপালিত হতো অত্যন্ত কষ্টের সঙ্গে। একবার এরকম ঘটলো, হজরত কায়েস বিন সারমা আনসারী ইফতারের সময় তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, খাবার কিছু আছে কিঃ স্ত্রী বললেন, ঘরে তো কিছুই নেই । আপনিও কর্মক্রান্ত । দেখি কিছু সংঘহ করতে পারি কি না। স্ত্রী ঘর থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নিদ্রাভিভূত হয়ে পড়লেন কায়েস। খাদ্য সংগ্রহ করে তার স্ত্রী ঘরে ফিরে দেখলেন, তার স্বামী গভীর ঘুমে অচেতন। ভোর হলো। ঘুম ভাঙতেই তিনি দুর্বলতা অনুভব করলেন এবং বেইশ হয়ে গেলেন। ঘটনাটি রসুল স. কে জানানোর পর এই আয়াত অবতীর্ণ হয়। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরাও তাদের পরিচ্ছদ-_ আভিধানিক দৃষ্টিতে এই বাক্যটি একটি উহ্য প্রশ্নের উত্তর । সম্ভাব্য প্রশ্নটি ছিলো, রোজার রাতে স্ত্রীসম্তোগ বৈধ হওয়ার কী কারণ? জবাবে বলা হচ্ছে, এ বিষয়ে ধৈর্যধারণ করা সুকঠিন। স্বামীস্ত্রীর সম্পর্ক অতি ঘনিষ্ঠ । এই অতিনৈকট্যের কারণে মনে হয় যেনো তারা একে অপরের পরিচ্ছদ । সম্তোগবিরতি অত্যন্ত কঠিন বলেই একে বৈধতা দেয়া হয়েছে। বলা হয়েছে, “তোমরা একে অপরের আবরণ (লেবাস)! অথবা এরকম অর্থ হতে পারে- পরিধেয় বস্ত্র যেমন শরীরাচ্ছাদনকে নিশ্চিত করে, তেমনি স্বামী-স্ত্রী একে অপরকে পরগামীতা থেকে বাচিয়ে রাখে । তাই হাদিস শরিফে বলা হয়েছে, যে বিয়ে করলো, সে ইমানের দুই তৃতীয়াংশ অর্জন করলো। আল্লাহ্‌ পাক জানতেন যে, তোমরা আত্মপ্রতারণা করছিলে-__ একথার অর্থ, তোমাদের শয়নের পরের স্ত্রীসন্তোগ সম্পর্কে তিনি জ্ঞাত। এহেন ধৈর্যচ্যুতি আত্মঅত্যাচারের নামান্তর । এতে করে তোমাদের পুণ্যার্জনে লঘ্ভৃতাকে প্রশ্রয় দেয়া হচ্ছিলো। হজরত জাবের থেকে বোখারী বর্ণনা করেছেন- যখন রমজানের রোজা ফরজ করা হলো, তখন সাহাবাগণ সারা রমজান মাস স্ত্রীগ্রহণ করতেন না। এতদসত্তেও কোনো না কোনো বিচ্যুতি ঘটে যাচ্ছিলো । তাই আলোচ্য আয়াতটি নাজিল হয়। ইমাম আহমদ, ইবনে জারীর, ইবনে আবী হাতেম আবদুল্লাহ্‌ ইবনে কা'বের পদ্ধতিতে তার পিতা থেকে বর্ণনা করেছেন__তখনকার নিয়ম ছিলো, শয্যাগ্রহণের আগেই পানাহার এবং স্ত্রীগমণ সম্পন্ন করা। শয়নের পর আর এ দু'টি কর্ম বৈধ নয়। একবার রসুল পাক স. এর সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে বিলম্বে গৃহে ফিরে এলেন হজরত ওমর। তিনি তার স্ত্রীকে সহবাসের আকাঙ্ধা জানালেন । স্ত্রী বললেন, আমি তো শয়ন করেছিলাম । হজরত ওমর বললেন, আমি তো আর শয়ন তাফসীরে মাযহারী/৩৮১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।