“কিতাব' শব্দটি বিশেষণ এবং এর পরের শব্দগুলো বিধেয়_ এরকমও বলা যেতে পারে। কতিপয় মুফাস্সির উল্লেখ করেছেন, এখানে 'হাজা' শব্দটি উহ্য রয়েছে। আর এই উহ্য বাক্যটি সহ অর্থ হবে এরকম- হে মোহাম্মদ স.। আপনার উপর যা প্রত্যাদেশ করা হয়, তা হচ্ছে এই কিতাব-যা অবতীর্ণ করার অঙ্গীকার আমি করেছি তওরাত ও ইঞ্জিলে। অথবা “ইন্না সানুলক্ি আলাইকা কৃওলান ছাক্লা"_ একথার দ্বারা যে অঙ্গীকার আমি করেছিলাম । এই দৃষ্টিকোণ থেকে 'জালিকা' শব্দটি উহ্য উদ্দেশ্যটির বিধেয়। আর “কিতাব' হচ্ছে এর বিশেষণ । “কিতাব' শব্দটি যদিও মাছদার বা ধাতু_ কিন্তু তার অর্থ হবে মকতুব বা লিখিত। আরবী ভাষায় ধাতুর সঙ্গে কর্ম পদের অর্থ গ্রহণ করার রীতি বহুল প্রচলিত। এর অর্থ হচ্ছে মিলিত করা, একত্রিত করা! এ কারণেই সেনাবাহিনীকে বলা হয় কুতাইবাতৃন। কারণ, অনেক লোক সেখানে একত্রিত থাকে। গ্রন্থের নাম কিতাব রাখা হয়েছে একারণে যে, এতে বর্ণ সমূহের পারস্পরিক মিলন অথবা সন্ধি নিশ্চিত হয়। নামকরণের এটাও একটি কারণ যে, এটা লিপিবদ্ধ। “জালিকা' শব্দটি দ্বারা দূরবর্তা ইঙ্গিত করা হয়, যে ইঙ্গিতের মাধ্যমে কিতাবের উচ্চ মর্যাদার প্রতি নির্দেশ করা হয়েছে। লা রইবা ফিহী- এর অর্থ এই কিতাবের প্রমাণাদি এমতো প্রকাশ্য, যৌক্তিক এবং দিবালোকের মতো স্পষ্ট যে, সৃষ্ষ্দৃষ্টি সম্পন্ন ও ন্যায়ানুগতাপ্রিয় ব্যক্তি একে ওহী বলে আখ্যায়িত করতে এতোটুকুও সন্দিহান হতে পারেন না। বিধেয় এখানে নেতিবাচক হিসেবে ব্যবহৃত হয়েছে । যে কারণে এর অর্থ দাড়াবে এরকম-_ হে মানব সকল, এই কিতাব যে আল্লাহ্পাকের নিকট থেকে আগত তাতে সন্দেহমাত্র নেই। 'লা'_ সত্তাগতভাবে নেতিবাচক । “রইবা' বিশেষ্য এবং “ফীহ্' হচ্ছে খবর । এরকমও বলা যায় যে, “ফী' বিশেষণ, “লিল মুত্তাকীন' খবর এবং "হুদা" অবস্থা হওয়ার কারণে জবর বিশিষ্ট । অথবা 'লা'- কে খবর হিসেবে উহ্য মেনে নিতে হবে । যেমন, 'লা খইরা' শব্দটিতে খবর উহ্য রয়েছে । আর “ফীহ্' শব্দটিকে 'হুদা" শব্দটির খবর বলা যেতে পারে। “হুদা' শব্দটি নাকেরা হওয়ার দরুণ এর পূর্বে ব্যবহৃত হয়েছে “ফীহ্' ৷ এভাবে প্রতিপাদ্য বাক্যটি হবে “লা রইবা ফীহী হুদান।' উত্তম বিধান হচ্ছে _ এ সমস্ত সম্মিলিত অথবা পৃথক বাক্য সুসাব্যস্ত করা। এভাবে প্রতিটি পরের বাক্য পূর্বের বাক্যের তাগিদ হয়। যেহেতু দু'টি বাক্যের মধ্যব্তীতে কোনো সংযোজক বর্ণ ব্যবহৃত হয়নি। কাজেই “জালিকাল কিতাব' এমনই একটি বাক্য হিসেবে দণ্ডায়মান হয়, যাতে করে একথা বুঝা যায় যে_এই কিতাব এমনই উচ্চস্তরে সমাসীন, যা চূড়ান্ত বিশেষণে বিশেষিত। এদিক থেকে এতে কোনো সন্দেহের অবকাশই নেই। “হুদাল্লিল মুস্তাকীন' বাক্যটিকেও এরকম নিঃসন্দিপ্ধ মনে করতে হবে । আল্লামা ইবনে কাসীর “ফীহ্* শব্দের “হা' কে মিলিত অবস্থায় ইশবা' করে পাঠ করেছেন। আর শুধু এ ক্ষেত্রেই নয় যে জমিরে আকসা সহী. |||||, 81110011800
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।