Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

মুসলমান তার প্রয়োজন পূরণের লক্ষ্যে আল্লাহ্‌ পাকের প্রতি মনোযোগী হয়, আল্লাহ্‌ পাক তার প্রয়োজন পূরণ করেন অথবা পরজগতের জন্য সংরক্ষণ করেন। কিছু শাব্দিক পরিবর্তনসহ হজরত জাবের থেকে তিরমিজিও অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। ৬. কেউ কেউ আবার এরকম মর্ম গ্রহণ করেছেন যে, মু'মিন ব্যক্তি প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ্‌ পাক সাড়া দেন। তবে প্রার্থনা পূরণ করেন বিলম্বে । কারণ আল্লাহ্‌ পাক তার আর্তি ও মিনতি শুনতে বড়োই ভালোবাসেন । এই আচরণ। আর যারা নৈকট্যরহিত, তাদের আকাঙ্খা পূরণ করে দেন সঙ্গে সঙ্গে । কতিপয় ভাষ্যকারের অভিমত হচ্ছে, দোয়া কবুল হওয়ার জন্য কতকগুলো সীমারেখা ও শর্ত রয়েছে। ওগুলো দোয়ার বাহন স্বরূপ সীমা ও শর্ত বজায় রেখে দোয়া করলে সঙ্গে সঙ্গে সে প্রার্থনা গৃহীত হয়। নতুবা তার গ্রহণযোগ্যতা থাকে না। যেমন হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে_ রসুল করীম স. বলেছেন, অবিন্যন্ত কেশাধিকারী বেদনাহত হয়ে আকাশের দিকে তার হস্ত প্রসারিত করলো, তবুও তার প্রার্থনা গৃহীত হলো না। কী করে হবে? তার আহার এবং পরিচ্ছদ ছিলো অবৈধ উপার্জনের ৷ মুসলিম। আমি বলি, দোয়া কবুল হওয়া না হওয়া সম্পর্কে যা কিছু আলোচনা করা হলো তার সবগুলোই সঠিক। কিন্তু আমার আলোচ্য বিষয় হচ্ছে, দোয়ার উদ্দেশ্য আসলে কী? উদ্দেশ্য হচ্ছে, কবুল হওয়া। আল্লাহ্‌ পাক পরম দাতা । দয়া তার অন্তহীন, ক্ষমতা অপার। এরকম পবিত্র সত্তা কখনো যাষ্চাকারীকে বিমুখ করতে পারেন না। হজরত সালমান থেকে তিরমিজি ও আবু দাউদ বর্ণনা করেছেন- রসুলুল্লাহ স. এরশাদ করেন, তোমাদের প্রতিপালক অত্যন্ত আত্মমর্যাদা'ম্পন্ন এবং করুণাপরবশ। তাই যখন তার বান্দা তার নিকট হস্ত প্রসারিত করে, তখন আত্মমর্যাদার দিকে লক্ষ্য করে তিনি সেই হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। পরিশেষে দোয়া মঞ্জুর না হওয়া অথবা মঞ্জুর হতে বিলম্ব হওয়ার কারণ সম্পর্কে বলা যেতে পারে যে, এর মধ্যে নিশ্চয়ই কোনো প্রচ্ছন্ন রহস্য রয়েছে। অজানা কোনো বাধা বিদ্বও বর্তমান থাকা সম্ভব। হয়তো কোনো প্রায়শ্চিত্ত কিংবা সীমারেখা ও নিয়মের অনুপস্থিতি প্রার্থনা পূরণকে বিলম্বিত করে দেয়। সুরা বাকারা ঃ আয়াত ১৮৭ ১59-৩3৩৪-০৭৪৩% ধ্রপু৫০৩৮ ০৮৬45 রে 28954 4984 তাফসীরে মাযহারী/৩৭৯ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।