আয়াত শেষে বলা হয়েছে, “যাতে তারা ঠিক পথে চলতে পারে (লাআল্লাহুম ইয়ারশুদুন)। এখানে “রুশদ' শব্দটির অর্থ, গন্তব্যে পৌছানো । শব্দটি 'গাই" (্রষ্টতা শব্দের বিপরীতার্থক)। “আহবানকারী যখন আমাকে আহবান করে আমি তার আহবানে সাড়া দেই'_ -_ এ বাক্যটি সম্পর্কে যদি কেউ প্রশ্ন তোলে, আল্লাহ্ পাক এখানে দোয়া কবুলের অঙ্গীকার করেছেন। আর অঙ্গীকার ভঙ্গ তার পক্ষে অসম্ভব। অথচ বাস্তবে দেখা যায়, অনেকে দোয়া করে কিন্তু তাদের দোয়া কবুল হয় না। বাগবী বলেছেন, বিষয়টির বিভিন্ন রকম ব্যাখ্যা দেয়া যেতে পারে। ১. কারো কারো মত হচ্ছে, এখানে দোয়ার অর্থ, আনুগত্য এবং কবুল করার অর্থ সওয়াব প্রদান করা । এই ব্যাখ্যাকে মেনে নিলে প্রশ্নের অবকাশ আর থাকে না। ২. কেউ কেউ বলেছেন, বাক্যটির মর্ম হচ্ছে, আমি যদি ইচ্ছা করি তবে প্রার্থনাকারীর প্রার্থনা মঞ্ত্রর করি। যেমন, অন্যত্র এরশাদ হয়েছে, “ফাইয়াকশিফু মা তাদউনা ইলাইহি ইনশাআ ।" অর্থাৎ বিপদমুক্তির জন্য তোমরা যে প্রার্থনা করছো, আল্লাহ্ পাক ইচ্ছা করলে সে বিপদ বিদূরিত করতে সক্ষম। একথার মাধ্যমে “আল্লাহ পাক আমাদের ডাক শোনেন না'___ অবিশ্বাসীদের এই অপবিশ্বাসের অপনোদন করা হয়েছে। ৩. এরকম অর্থ করা যেতে পারে যে, হ্যা আমি তোমাদের দোয়া কবুল করবো বটে, যদি তা তোমাদের পক্ষে কল্যাণবহ হয়। হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে_ মহানবী স. এরশাদ করেছেন, যদি তোমরা পাপাভিলাষী না হয়ে অথবা আত্মীয়তার সূত্র ছিন্ন করার লক্ষ্যে দোয়া না করে এবং তাড়াহুড়া না করে দোয়া করো, তবে আল্লাহ্ পাক দোয়া কবুল করবেন। সাহাবাগণ বললেন, তাড়াহুড়া না করে দোয়া করা আবার কী রকম? তিনি স. বললেন, তোমরা বলে থাকো, আয় আল্লাহ! আমি তোমার নিকট এতো দোয়া করলাম, তবু তুমি কবুল করলে না! এরকম মনোভাব নিয়ে তোমরা দোয়া করা ছেড়ে দাও। মুসলিম । ৪. এরকম ব্যাখ্যাও হতে পারে যে, বান্দা যদি কোনো বিষয় কামনা না করে, তবে আমি তার দোয়া কবুল করি। কেউ কেউ বলেছেন, এখানে দোয়া কবুল করার অর্থ হবে, আমি তার ডাক শুনি। ৫. কোনো কোনো ভাষ্যকার বলেছেন, আল্লাহ পাক প্রার্থনাকারীর সকল প্রার্থনা কবুল করেন। তকদীরের অনুকূল হলে প্রার্থনাকারীর কাঙ্থিত প্রাপ্তি ঘটে । আর তকদীরের প্রতিকূল হলে সেই দোয়ার বদৌলতে সে পৃথিবীতে কোনো অকল্যাণ থেকে পরিব্রাণ পায়। অথবা পরকালের জন্য পুণ্য সঞ্চয় করে। হজরত উবাদা বিন সামেত থেকে বর্ণিত হয়েছে, রসুলে পাক স. বলেছেন, আল্লাহ্ পাক প্রার্থনাকারীকে তার প্রার্থিত বিষয় দান করেন, অথবা কোনো অমঙ্গল তার উপর থেকে সরিয়ে দেন_ যদি সে নিষিদ্ধ বস্তুর জন্য প্রার্থনাকারী না হয়, অথবা স্বজন বিচ্ছিন্নতাকামী না হয়। বাগবী। হজরত আবু হোরায়রা থেকে ইমাম আহমদ কর্তৃক বর্ণিত হয়েছে_ মহানবী স. বলেছেন, যে তাফসীরে মাযহারী/৩৭৮ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।