Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

বন্তুই আমার জ্ঞান বহির্ভূত নয়! বায়যাবী বলেছেন, “ইনি ক্রীব' বাক্যটি মানুষের বোধের অনুরূপ সাদৃশ্য পূর্ণ অবস্থায় উচ্চারিত হয়েছে। নতুবা তিনিতো শ্রুতির রীতিনীতি ছাড়াই মানুষের কর্ম, কথোপকথন ও অবস্থা সম্পর্কে সতত জ্ঞাত। আমি বলি, কোনো কোনো ভাষ্যকারের ব্যাখ্যায় বর্ণিত সন্নিকটবর্তীতা স্থানগত অর্থরূপে প্রকাশ পেয়েছে। প্রকৃতপক্ষে তিনি তো স্থান, কাল ও পাত্রের অতীত। উপমা ও সাদৃশ্য থেকে তিনি পবিত্র। তার কোনো উপমা হয় না। নিকট বা দূর শব্দ দু'টির প্রয়োগ ঘটতে পারে কেবল আকার বিশিষ্ট বস্তর ক্ষেত্রে। বস্তনিচয় একে অপরের নিকটে দূরে কিংবা উপরে নিচে বামে দক্ষিণে অবস্থান করে। এ ধরনের নৈকট্যচিন্তাও আল্লাহ্‌ পাকের জন্য অচল।। প্রত্যাদেশজাত বাণী কেবল তার অবস্থান নির্ণায়ক ধারণা দিতে সক্ষম । বিষয়টি এভাবে বুঝবার চেষ্টা করা যেতে পারে__- যেমন একটি প্রজলিত অগ্নিশিখা । তার বিচ্ছুরিত আলোকচ্ছটায় সকল বস্তু আলোকিত । এখন প্রশ্ন, ওই আলোচ্ছটা এবং অগ্নিশিখা কি অভিন্ন না ভিন্ন? যদি বলা যায় অভিন্ন তবে প্রশ্ন উঠবে অগ্নিশিখায় রয়েছে দহনক্রিয়া। কিন্তু আলোকচ্ছটায় তা নেই। অগ্নিশিখা পোড়ায়। কিন্তু আলোকচ্ছটা পোড়ানোর ক্ষমতা রহিত। পুনশ্চ যদি প্রশ্ন করা হয়, অভিন্ন যদি না হবে তবে অগ্নিশিখা নিভিয়ে দেয়া হলে আলোকচ্ছটাও অপসৃত হয় কেনো? অতএব সিদ্ধান্তে আসতে হবে__ আলো ও আগ্নিশিখা অভিন্ন নয় । আবার ভিন্নও নয়। আবার একথাটিও ভালো করে বুঝে নিতে হবে, আলোর সূচনা অগ্নিশিখার সন্নিকটেই, কিন্তু তার বিস্তার দূরবর্তী। আবার আলোকচ্ছটার অস্তিমে রয়েছে অন্ধকার । মানুষের অজ্ঞতার ওই অন্ধকার, আলোকচ্ছটার স্পর্শ না পেলে নিকট ও দূরের রহস্য সমুত্তাসিত হয় না। আল্লাহ্‌ পাকই সমধিক জ্ঞাত। “তারা আমার ডাকে সাড়া দিক এবং আমাতে বিশ্বাস স্থাপন করুক'__একথার অর্থ, তারা যেনো দৃঢ় ধারণা রাখে যে, আমি একমাত্র দোয়া কবুলকারী (তাদের ডাকে আমি সাড়া দেই। সুতরাং তারা যেনো আমার ডাকে সাড়া দেয়)। দোয়া হচ্ছে ইবাদত । কেউ কেউ বলেছেন, “ফাল ইয়াসতাজিবু লি (তারাও আমার ডাকে সাড়া দিক)' এই বাক্যটির অর্থ, আমি যখন তাদের দোয়া কবুল করি, তখন তাদেরও উচিত আমার আনুগত্যের নির্দেশ অবতীর্ণ হলে তারা যেনো তা সাথে সাথে মেনে নেয়। “ওয়াল ইউ'মিনুৰি' বাক্যটির অর্থ ইমানের উপর দৃঢ় অবস্থান গ্রহণ করা। তাই বলা হয়েছে, “আমাতে বিশ্বাস স্থাপন করুক।' একথার মাধ্যমে আরো বুঝা যায় যে, সম্বোধনকৃতরা অবিশ্বাসী নয়, বরং বিশ্বাসী । পূর্ব থেকেই তারা ইমানদার ছিলেন। সেই ইমানকেই এখানে জোরদার করতে বলা হয়েছে। বাক্যটির সর্বোত্তম ব্যাখ্যা হবে এই- সাধারণ ইমান গ্রহণের পর তারা যেনো তাদের কুপ্রবৃত্তিকে বিলোপ করে প্রকৃত ইমান ইিমানে হাকিকি) অর্জন করে। তাফসীরে মাযহারী/৩৭৭ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।