Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

[7 আমার দাসগণ যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে আমি তো নিকটেই থাকি । আহবানকারী যখন আমাকে আহবান করে তাহার আহবানে সাড়া দেই। সুতরাং তাহারাও আমার ডাকে সাড়া দিক এবং আমাতে বিশ্বাস স্থাপন করুক যাহাতে তাহারা ঠিক পথে চলিতে পারে। -_ হাসান থেকে আব্দুর রাজ্জাক বলেছেন, একবার সাহাবায়ে কেরাম রসুলুল্লাহ স. এর নিকট আরজ জানালেন, হে অনুগ্রহের নবী! আমাদের প্রতিপালকের অবস্থান কোথায়? এই প্রশ্রটির প্রেক্ষিতে আলোচ্য আয়াত নাজিল হয়েছে। আমি বলি, বিস্ময়কর ব্যাপার এই যে, ইতোপূর্বে বলা হয়েছে এরকম প্রশ্ন করেছিলো এক বেদুঈন। হজরত আলী থেকে ইবনে আসাকের বর্ণনা করেছেন, রসুলে পাক স. বলেছেন, তোমরা দোয়ার ব্যাপারে স্বল্লতাকে প্রশ্রয় দিওনা, কেনোনা “তোমরা আমার নিকট দোয়া করো আমি কবুল করবো'-__ আল্লাহপাক এ আয়াত আমার উপর অবতীর্ণ করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, হে আমাদের প্রিয়তম নবী! আমরা কি করে বুঝবো কখন দোয়া করতে হবে। এই প্রশ্রের প্রত্যুন্তরে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে । এর শানে নুজুল সম্পর্কে বাগবী বলেছেন, হজরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে আবু সালেহর মাধ্যমে কালাবী কর্তৃক বর্ণিত হয়েছে, মদীনার ইহুদীরা রসুলুল্লাহ স. এর নিকট জানতে চাইলো, হে মোহাম্মদ! আমাদেরকে বলে দিন আমাদের প্রতিপালক আমাদের প্রার্থনা কিরূপে শ্রবণ করেন। আপনি বলে থাকেন, প্রথম আসমানের দৃরত্বই পাচ শত বছরের পথের দূরত্বের সমান আর প্রতিটি আসমান একে অপরের নিকট থেকে পাচ শত বছর পথের দূরত্বে অবস্থিত। তাহলে তিনি আমাদের প্রার্থনা শোনেন কিভাবে? আয়াতটি নাজিল হয় এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ৷ আমি বলি, আয়াতে বলা হয়েছে “আমার দাসগণ'-__ এরকম মর্যাদাপূর্ণ সম্বোধন ইহুদীদের সঙ্গে সম্বোধিত হতেই পারে না। ইতোপূর্বে বর্ণিত হয়েছে প্রশ্নটি ছিলো, হে আল্লাহ্‌র রসুল! আমাদের মহান প্রতিপালক কতোদূরে? তিনি যদি নিকটে হন তবে আমরা অনুচ্চস্বরে দোয়া করবো, আর দূরে হলে উচ্চস্বরে দোয়া করবো। এই ঘটনাটি যদি আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার কারণ হয়, তবে একথা সুস্পষ্টরূপে প্রমাণিত হয় যে, জিকির গোপনেই করা উচিৎ। হজরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত হয়েছে, খায়বার যুদ্ধের সময় সেখানে উপস্থিত হয়ে সাহাবাগণ একটি উপত্যকায় বিচরণ করছিলেন এবং উচ্চস্বরে 'লা ইলাহা ইন্লাল্লাহ্‌, আল্লাহু আকবার' পাঠ করছিলেন। রসুল পাক স. তাদেরকে ডেকে বললেন, হে জনতা! তোমরা আপন সত্তার প্রতি অনুকম্পাপরবশ হও । তোমরা কোনো বধির ও অনুপস্থিত সত্তাকে আহবান করছো না, বরং এমন পরম সত্তাকে ডাকছো যিনি অত্যধিক শ্রবণকারী এবং অতিনিকটে এবং তিনি তোমাদের সার্বক্ষণিক সঙ্গী। বোখারী । কোরআন মজীদের ভাষ্যকারগণ বলেছেন, “ইন্নি ক্রীব' বাক্যটির মর্ম হলো জ্ঞানের দিক থেকে আমি তোমাদের নিকটে, কোনো তাফসীরে মাযহারী/৩৭৬ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।