Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

গন্ধ মেশৃক আম্বরের চেয়েও প্রিয় । শুনে রাখো, রোজা হচ্ছে ঢাল (রক্ষাকবচ)। রোজাদারদের উচিৎ তারা যেনো অনাবশ্যক বাক্যালাপ থেকে বিরত থাকে । কেউ যদি রোজাদারকে অন্যায় কথা বলে বচসায় লিপ্ত হতে চায় তবে তাকে বিনয়ের সঙ্গে বলো, আমি রোজাদার । বোখারী, মুসলিম । হজরত আবুদুল্াহ্‌ ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, রসুল করীম স. বলেছেন__ রোজা এবং কোরআন পাক কিয়ামতের দিন বান্দাদের পক্ষে সুপারিশ করবে। রোজা বলবে, হে পরোয়ারদিগার! আমি এই ব্যক্তিকে রমজান মাসের দিবাভাগে পানাহার ও রতিকর্ম থেকে বিরত রেখেছিলাম; কাজেই তুমি আমার সুপারিশ কবুল করো । কোরআন বলবে, হে বিশ্বসমূহের প্রতিপালক! আমি এই ব্যক্তির নিশিথের ন্দ্রা হরণ করেছিলাম; কাজেই তুমি আমার সুপারিশ গ্রহণ করো। বায়হাকী । হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল আকরম স. বলেছেন__- রমজানের শেষ রাতে আমার উম্মত ক্ষমা লাভ করে। একজন বললো, হে প্রিয়তম নবী! সে রাত কি কৃদরের রাত? তিনি স. বললেন, না (বরং রমজান মাসের সকল রাত)। শ্রম শেষে শ্রমিক তার মুজুরী পায়। বান্দাও তার ফরজ রোজা আদায়ের বিনিময়ে শেষ রাতে মাগফেরাত লাভ করে । আহমদ । ওয়াল্লাহু আ'লাম। ইবনে জারীর, ইবনে আবী হাতেম, ইবনে মারদুবিয়া, আবুশ শাইখ ও অন্যান্যরা জারীর বিন আব্দুল হামিদ সিজিস্তানীর পদ্ধতিতে, তিনি সুন্নাত বিন হাকেম বিন জোবায়ের বিন জোবাইর থেকে, তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন___ এক বেদুঈন রসুল পাক স. এর নিকটে হাজির হয়ে আরজ করলেন, হে আল্লাহ্‌র রসুল! আমাদের মহান প্রতিপালকের অবস্থান কতোদূরে । যদি তিনি নিকটে থাকেন তবে আমরা অনুচ্চস্বরে প্রার্থনা জানাবো । আর যদি তিনি দূরবর্তী হন তবে আমরা উচ্চস্বরে আমাদের প্রার্থনা পেশ করবো। বেদুঈনের কথা শুনে রসুলপাক স. নীরব হয়ে গেলেন। তখন অবতীর্ণ হলো-_ সুরা বাকারা £ আয়াত ১৮৬ ৫2৫ গরু রে 5 পা পালা 25581৩01855 ৮ ৮$3৬$৪৬ রি কিরন ০৬১৬2 এ১১0 তাফসীরে মাযহারী/৩৭৫ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।