তিবরানী তার আওসাত গ্রন্থে হজরত ওমরের বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন, আমি রসুল স. কে বলতে শুনেছি, যারা রমজান মাসে আল্লাহ্ পাকের জিকির করে তারা ক্ষমা প্রাপ্ত হয়। যারা প্রার্থনা করে তারা বঞ্চিত হয় না। আরো বর্ণিত হয়েছে, রসুল পাক স. বলেছেন, যারা বিশুদ্ধ নিয়তে পুণ্য লাভের আশায় রমজানের রোজা পালন করে তাদের অতীতের সমস্ত পোনাহ্ মাফ করে দেয়া হয়। ক্ষমা করে দেয়া হয় ওই ব্যক্তির সকল গোনাহও যে বিশুদ্ধচিন্তে পুণ্যপ্রান্তির অভিলাষে কৃদরের রাত্রিতে নামাজরত থাকে । বোখারী, মুসলিম । হজরত সালমান বর্ণনা করেছেন, রসুল পাক স. শাবানের ত্রিশ তারিখে প্রদত্ত ভাষণে বললেন, উপস্থিত জনমন্ডলী! এক মহামর্যাদাশালী মাসের শুভাগমন ঘটেছে। এ মাস অত্যন্ত বরকত পূর্ণ। এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদর যা হাজার মাস অপেক্ষা উত্তম। আল্লাহপাক এ মাসের রোজা ফরজ করে দিয়েছেন আর রাতের নামাজকে করেছেন নফল । এমাসে কোনো উত্তম কর্ম সম্পাদন করলে ফরজ আমল প্রতিপালনতুল্য সওয়াব দেয়া হয়। এই মাসে একটি ফরজ সম্তরটি ফরজতুল্য। এ মাস সবরের মাস। আর সবরের প্রতিদান হচ্ছে বেহেশৃত। এ মাস (আল্লাহ্র ভয়ে বা মহব্বতে) ক্রন্দনের মাস। এ মাসে রিজিক বৃদ্ধি পায়। যে একজন রোজাদারকে ইফতার করায় তার পাপ মোচন হয় এবং সে একজন ক্রীতদাস মুক্ত করে দেয়ার প্রতিদান প্রাপ্ত হয়। নিজের রোজার পুণ্য তো সে পাবেই তদুপরি পাবে আরেক রোজাদারের সমান সওয়াব । এই ভাষণ শুনে সাহাবায়ে কেরাম আরজ করলেন, সকলের তো আর ইফতার করানোর সামর্থ নেই। রসুল পাক স. বললেন, এক চুমুক দুধ অথবা একটি খেজুর কিংবা এক কোষ পানি দ্বারা কাউকে ইফতার করালেও সে বর্ণিত প্রতিদানসমূহ পাবে । আর যে ব্যক্তি রোজাদারকে পরিতৃপ্তির সঙ্গে পানাহার করাবে আল্লাহ্ পাক আমার হাউজে কাউসার থেকে তাকে এমন পরিতৃপ্ত করাবেন যে, জান্নাতে প্রবেশের পূর্ব পর্যস্ত সে আর পিপাসিত হবে না। এ মাসের প্রথম ভাগে রহমত, মধ্যভাগে মাগফেরাত এবং শেষ ভাগে (দোজখ থেকে) পরিত্রাণ । চারটি অভ্যাস তোমাদের আয়ত্তে রাখা উচিৎ । দু'টি অভ্যাস তার সন্তোষ লাভের উপায়। ১. এই সাক্ষ্য প্রদান করা যে তিনি ব্যতীত কোনো মাবুদ নেই । ২. কেবল তার নিকটই ক্ষমা ভিক্ষা করা। অপর দু'টি আমল হচ্ছে। ১. জান্নাত যাথ্যা করতে থাকা । ২. জাহান্নাম থেকে নিষ্নৃতি চাওয়া । হজরত আবু হোরায়রা থেকে বাগবী বলেছেন, রসুলুল্লাহ স. এরশাদ করেন__ আদম সন্তানেরা প্রতিটি পুণ্য কর্মের জন্য দশ থেকে সাতশ শুণ কল্যাণ প্রাপ্ত হয়। রোজা ওই পুণ্য কর্ম সমূহের মধ্যে পড়ে না। রোজা সম্পর্কে আল্লাহপাক এরশাদ করেছেন, রোজা আমার জন্য (করা হয়) তাই আমি রোজার প্রতিদান (দাতা)। তারা আমার উদ্দেশ্যেই পানাহার, রতিক্রিয়া পরিত্যাগ করে। রোজাদারের জন্য রয়েছে দু'টি আনন্দ । একটি ইফতারের আর অন্যটি আল্লাহ্ সন্দর্শনের, যা জান্নাতে সংঘটিত হবে। আল্লাহ্ পাকের নিকট রোজাদারের মুখের তাফসীরে মাযহারী/৩৭৪ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।