Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

তোমরা সংখ্যা পূর্ণ করবে একথা বলা হয়েছে রুগ্ন ও মুসাফির ব্যক্তিদেরকে লক্ষ্য করে যাতে রোজা পালন তাদের জন্য সহজতর হয়। ছেড়ে দেয়া রোজার কাজা পরে আদায় করে রমজানের সংখ্যা যেনো পূর্ণ করা যায়। পাঠভিন্নতার কারণে আয়াতের এরকম অর্থও গ্রহণ করা যায় যে, আল্লাহপাক তোমাদের প্রাতি রমজান মাস পুর্ণ করো ও আল্লাহ্‌ পাকের শুকরিয়া আদায় করো। এবং তোমাদের সৎপথে পরিচালনা করবার জন্য তোমরা আল্লাহ্‌র মহিমাকীর্তন করবে ও কৃতজ্ঞতা প্রকাশ করবে-_ এ কথার অর্থ তোমরা হেদায়েতের (পৎথপ্রদর্শনের) জন্য আল্লাহ্‌র শ্রেষ্ঠত্ব বর্ণনা করবে। এরকমও বলা যেতে পারে যে, তোমরা আল্লাহ্‌ পাকের ওই সকল বিষয়ের উপর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো যার প্রতি তিনি তোমাদেরকে পথপ্রদর্শন করেছেন । এই পথ প্রদর্শনের কারণেই তোমরা আল্লাহ্‌্পাকের সন্তোষ অর্জনের সুযোগ পেয়েছো_ নিষ্কৃতির নিয়ম কানুন জেনেছো এবং পুণ্য লাভের অধিকারী হয়েছো । হজরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস বলেছেন, এ আয়াতে “ওয়া লিতুকাব্বেরুল্লাহ্‌' শব্দটির অর্থ হবে ঈদুল ফিতরের তকবীর সমূহ। হজরত ইবনে মুসাইয়েব, ওরওয়া এবং আবী সালমা থেকে শাফেয়ী বর্ণনা করেছেন, তখনকার জনতা ঈদুল ফিতরের রাতের তকবীর উচ্চস্বরে পাঠ করতেন। কেউ কেউ বলেছেন, এখানে যে তকবীরের কথা বলা হলো তা ঈদুল ফিতরের রাতের নয়, দিনের তকবীর মনে করতে হবে। আমি বলি, এখানে তকবীর অর্থ সম্ভবত ঈদের নামাজ অথবা নামাজের অন্তর্ভুত তকবীর সমূহ এ মর্মটি গ্রহণ করলে একটি শরিয়তের বিধানের উত্তব হয়। বিধানটি হচ্ছে, ঈদের তকবীর ওয়াজিব এবং ঈদের নামাজও ওয়াজিব । যেহেতু নামাজ ব্যতীত দিবা রাত্রির তকবীর সমূহ কারুর নিকট ওয়াজিব নয়; তাই নামাজের সঙ্গে সম্পৃক্ত তকবীরগুলো ওয়াজিব । পক্ষান্তরে “অংশও মূলের সঙ্গে'-__ এ নিয়মে ঈদের নামাজও ওয়াজিব বলা হয়েছে। আলোচ্য আয়াতের যেহেতু কয়েকরকম ব্যাখ্যা হওয়া সম্ভব তাই ঈদের নামাজকে ফরজ বলা যায় না । মহানবী স. ঈদের নামাজের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছিলেন, তাই এই নামাজ ওয়াজিব বলে সাব্যস্ত হয়েছে। আল্লাহ্‌ পাকই সমধিক জ্ঞাত । রমজান মাস ও রোজার মাহাত্ম্যঃ$ হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে, রসুল স. এরশাদ করেছেন-__ রমজান মাসের শুভাগমন ঘটলে শয়তান ও বিদ্রোহী জ্বিনগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। দোজখের সবগুলো দরোজা বন্ধ করে দেয়া হয় এবং উম্মোচিত করে দেয়া হয় জান্নাতের সকল তোরণ । নেপথ্যের ঘোষক এই মর্মে ঘোষণা দেন, হে কল্যাণ অন্বেষণকারী, হে পরিভ্রাণকামী-__ জাহান্নামের পথযাত্রা বন্ধ করো । এই ঘোষণা দেয়া হয় রমজানের প্রতিটি রাতে । তাফসীরে মাযহারী/৩৭৩ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।