অশেষ করুণার কারণে তা কবুল করে নেবেন। হাদিসের প্রেক্ষিতে একথাই প্রমাণিত হয়। কিন্তু এরকম করা ওয়ারিশগণের নিকট ওয়াজিব নয়। হজরত আয়েশা সিদ্দিকা থেকে বায্যারের বর্ণনায় রয়েছে-ওলী যদি মনে করে মৃতের পক্ষ থেকে সে রোজা রাখবে-_ একথার মাধ্যমে পরিষ্কার বুঝা যায় যে, মৃতের পরিত্যক্ত রোজা পালন ওলীর দায়িতৃভৃত নয়। হাদিসটির সনদ অবশ্য দুর্বল । “আল্লাহ্ তোমাদের জন্য যা সহজ তাই চান। তোমাদের জন্য যা ক্লেশদায়ক তা চান না'__ একথার অর্থ, আল্লাহপাক তোমাদের জন্য সহজসাধ্যটি পছন্দ করেছেন বলেই রোগগ্স্ত ও মুসাফিরদের ছেড়ে দেয়া রোজার কাজা করার বিধান দিয়েছেন। এটা তাদের জন্য অবকাশ (কুখসত) -_ আজিমত (শ্রমসাধ্য) নয় । সুতরাং কষ্ট সন্তেও গীড়িত ব্যক্তি ও ভ্রমনকারী যদি রোজা রাখে, তবে তা প্রাতিপালিত হয়েছে বলে গণ্য হবে। কিন্তু হজরত আবুল্লাহ্ ইবনে আব্বাস, হজরত আবু হোরায়রা, উরওয়া বিন জোবায়ের এবং আলী বিন হোসাইন থেকে বর্ণিত হয়েছে___ সফররত অবস্থায় রোজা রাখা সিদ্ধ নয়। যদি কেউ রাখে, তবে কাজা ওয়াজিব হবে। তাদের অভিমতের স্বপক্ষে রয়েছে এই আয়াতের, 'তোমরা সংখ্যা পূর্ণ করবে' এই বাক্যটি। এই বাক্যটির মাধ্যমে বুঝা যায়, মুসাফিরের জন্য রমজান মাসের রোজা রাখা ফরজ থাকে না। যদি কেউ রাখে তবে তা শরিয়তের বিধান বহির্ভূত বলে গণ্য হবে। আমি বলি, রোজা ফরজ হওয়ার মূল উপলক্ষ্য হলো, রমজান মাস। আর ভ্রমণ হচ্ছে সেই ফরজ আদায়ের প্রতিবন্ধক। প্রতিবন্ধক বটে, তবে মূল ফরজ উচ্ছেদকারী নয়। তাই কেউ যদি সফররত অবস্থায় রোজা রাখে তবে ফরজ হিসেবেই রাখবে । আর তার রোজা শুদ্ধও হবে। দৃষ্টাত্তটি এরকম- যেনো কেউ বৎসর পূর্ণ হওয়ার আগেই জাকাত আদায় করলো । জমহুর ওলামার এই মতটির পক্ষে রয়েছে হজরত আবু সাঈদ বর্ণিত ওই হাদিসটি যেখানে তিনি বলেছেন, আমরা রসুল পাক স. এর সঙ্গে ষোলোই রমজান এক যুদ্ধযাত্রা করলাম । আমাদের মধ্যে কেউ রোজা ভাঙলেন, কেউ রাখলেন। ভঙ্গকারীরা রোজাদারদেরকে এবং রোজাদারেরা ভঙ্গকারীদেরকে তখন কিছুই বলেননি । মুসলিম । এপ্রসঙ্গে হাদিস বর্ণনা করেছেন হজরত জাবের থেকে মুসলিম এবং হজরত আনাস থেকে আহমদ । এই জন্য যে তোমরা সংখ্যা পূর্ণ করবে___ এ কথার অর্থ, যে কয়টি রোজা রোজার হিসাব পুরা করবে। হজরত আব্দুল্লাহ্ ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে-__ রসুল পাক স. এরশাদ করেছেন, চান্দ্র মাস উনত্রিশ দিনে হয়ে থাকে । কাজেই চাদ না দেখে রোজা শুরু কোরো না ও চাদ না দেখে রোজাও ছেড়ে দিও না। যদি উনব্রিশ তারিখে চাদ না দেখা যায় তবে তিরিশটি রোজা পূর্ণ করো । বোখারী ও মুসলিম। তাফসীরে মাযহারী/৩৭২ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।