Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

জানালেন, হে আল্লাহ্‌র রসুল! আমার আম্মার দায়িত্বে একটি মানত ছিলো । তিনি তা আদায় না করেই পৃথিবী থেকে চলে গিয়েছেন। তিনি স. বললেন, তুমি তার পক্ষ থেকে মানত আদায় করো । বর্ণিত হাদিসগুলোর কয়েকটিতে মানতের উল্লেখ রয়েছে, কয়েকটিতে নেই। তাই ইমাম আহমদ বলেছেন, মানতের কথা সুস্পষ্ট জানা গেলে উত্তরাধিকারীর উপর মানত পুরণ করা ওয়াজিব । আর যেগুলোতে মানতের কথা নেই সেগুলো রোজা সম্পর্কিত বলে ধরে নিতে হবে। আমি বলি, হাদিসগুলোতে যখন শর্তসীমা ব্যতিরেকে মানতের কথা বলা হয়েছে তখন সেগুলোকে মানত হিসেবে গ্রহণ করার কোনো কারণ নেই। বরং হাদিসের বর্ণনানুসারে একথাই প্রতীয়মান হয় যে, মৃতের পক্ষ থেকে ওলীর রোজা রাখা সাধারণভাবে জায়েয । সে রোজা মানতের হোক অথবা রমজানের । কিন্তু হাদিসগুলোতে এমন প্রমাণ নেই যে, ওলীগনের উপরে কাজা আদায় করা ওয়াজিব। ইমাম আবু হানিফার সিদ্ধান্তানুসারে বর্ণনাগুলো আপত্তিজনকও নয়। উপরক্ত আল্লাহ্‌ পাক স্বয়ং বলেছেন, কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না।' এ ক্ষেত্রে রোজা রাখা যদি ওয়াজিব বলা হয়, তবে রোজা না রাখলে ওয়াজিব লংঘন করার দায়ে শাস্তিযোগ্য হতে হবে। আর সে শাস্তি হবে অপরের আমলের জন্য। অথচ এরশাদ হয়েছে, 'বোঝাবহনকারী অপরের বোঝা বহন করবে না।' সুতরাং এটা নিঃসন্দেহ যে, মৃতের কোনো পরিত্যক্ত আমলের কাজা আদায় করা ওয়াজিব নয়। যারা পরিত্যক্ত রোজার বিনিময়ে দরিদ্বকে আহার করাতে হবে-__ এই মতের পক্ষপাতি তাদের সমর্থন রয়েছে হজরত আব্দুল্লাহ্‌ ইবনে ওমর বর্ণিত ওই হাদিস যেখানে বলা হয়েছে- রসুল আকরম স. বলেছেন, একমাসের পরিত্যক্ত রোজার দায়িতু মাথায় নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তার পক্ষ থেকে প্রতি রোজার বিনিময়ে একজন মিসকিনকে আহার করানো উচিত । তিরমিজি । তিরমিজি আবার নিজেই হাদিসটির সনদের সমালোচনা করে বলেছেন, বর্ণনাটি সম্ভবত হজরত ইবনে ওমরের নিজস্ব উক্তি। ইমাম আবু হানিফার মতে রোজা রাখা অথবা আহার করানো কোনোটাই যথেষ্ট নয়। কারণ একথা সর্বজনবিদিত যে, আনুগত্যের বেলায় স্থলবর্তিতার অবকাশ নেই। আনুগত্যের বেলায় নিয়ত ও মান্যতার যোগ্যতা বিচার্য। নিয়ত ও মান্যতার যোগ্যতার উপর পুরস্কার ও তিরস্কার নির্ভর করে। তাই উত্তরসূরীদের জন্য রোজা পালন অথবা সম্পদ ব্যয় ওয়াজিব নয়। তবে অসিয়ত করে গিয়ে থাকলে তা পূরণ করা ওয়াজিব । যেমন আল্লাহ্‌ পাক বলেছেন, “অসিয়ত ও খণ আদায়ের পর মিরাস।' অতএব অসিয়তকৃত রোজা আদায় করলে তা কবুল হওয়ার আশা করা যেতে পারে। আল্লাহ্‌ পাক সমধিক জ্ঞাত । আমি বলি, একথা বিচার্য যে, মৃতের পক্ষ থেকে দয়াদক্ষিণা প্রদর্শন করে কেউ যদি রোজা রাখে বা দান করে (মিসকিনকে আহার্য দেয়) তবে আল্লাহ্‌ পাক তার তাফলীরে মাযহারী/৩৭১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।