মাসআলা $ আলোচ্য আয়াত থেকে একথা প্রমাণিত হয়েছে যে, রমজানের পরে সফর শেষে মুসাফির যে কয়দিন মুকিম এবং সুস্থ থাকবে সে কয়দিনের রোজা তাকে কাজা করতে হবে। পীড়িত ব্যক্তিও তেমনি নিরাময়ের পর যে কয়দিন সুস্থ থাকবে সে কয়দিনের কাজাই তাকে আদায় করতে হবে । রমজান অতীত হওয়ার পর কাজা আদায়ের অবকাশ পেয়েও কাজা আদায় না করে কেউ যদি মৃত্যুমুখে পতিত হয়, তার রোজার কাজা অথবা ফিদিয়া ওয়ারিশগণের উপর ন্যস্ত হবে কি না_ সে বিষয়ে আলেমগণ একমত হতে পারেন নি। ইমাম আবু হানিফা ও মালেকের মতে ওয়ারিশদের উপর কাজা আদায় কিংবা ফিদিয়া প্রদান কোনোটাই ওয়াজিব নয়। তবে মৃত ব্যক্তি যদি এই মর্মে অসিয়ত করে যেয়ে থাকে তবে তার পরিত্যক্ত সম্পদের এক তৃতীয়াংশ থেকে অসিয়ত পালন করা ওয়াজিব। উত্তরাধিকারীদের সম্মতি ব্যতিরেকে এক তৃতীয়াংশের অধিক সম্পদ থেকে অসিয়ত পূরণ করা যাবে না। অনুরূপ মানত অথবা কাফফারা আদায় না করে কেউ মৃত্যুবরণ করলে, তার পরিত্যক্ত সম্পদের এক তৃতীয়াংশ থেকে মানত ও কাফফারা পরিশোধ করা যাবে। ইমাম শাফেয়ী থেকে এ বিষয়ে দু'টি অভিমত বর্ণিত হয়েছে। একটি হচ্ছে, মানতের রোজা অথবা রমজানের রোজার কাজা তার পক্ষ থেকে উত্তরাধিকারীরা আদায় করবে । অন্যটি হচ্ছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে উত্তরাধিকারীগণ মিসকিনকে আহার করাবে । কেবল রোজা রাখলে যথেষ্ট হবে না। তবে তারা মানতের রোজা আদায় করতে পারবে। এই মতের সমর্থনে রয়েছে হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস বর্ণিত ওই হাদিসটি যেখানে তিনি বলেছেন, এক মহিলা রসুল আকরম স. এর নিকট উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ্র রসুল! আমার মা মৃত্যুবরণ করেছেন। তিনি এক মাসের রোজা রাখতে পারেননি । তার পক্ষ থেকে ওই রোজাগুলো আমি পালন করতে চাই। তিনি বললেন, বেশ তো। তোমার মায়ের ঝণ থাকলে কি তুমি আদায় করতে না? মহিলা আরজ করলেন, অবশ্যই । তিনি স. বললেন, তবে তো আল্লাহ্ পাকের ফরজ আদায় করাই সমীচীন । বোখারী, মুসলিম । হজরত আবু বুরাইদা তার পিতা থেকে বর্ণনা করেছেন- এক রমণী নবী করীম স. কে বললেন, হে অনুগহের নবী! আমার জননীর দায়িত্বে একমাস রোজা কাজা রয়েছে । আমি যদি সেগুলো আদায় করে দেই তবে কি তা বিধানসম্মত হবে? তিনি স. বললেন, হ্যা । আহমদ । হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে এক মহিলা সাহাবী সমুদ্ববক্ষে ভ্রমণরত ছিলেন। তিনি মানত করলেন, আল্লাহ্পাক যদি তাকে সমুদ্রের বিপদ থেকে পরিত্রাণ দেন তবে তিনি কৃতজ্ঞতা পালনার্থে একমাস রোজা রাখবেন। মহিলা নির্বিয়ে সফর সম্পন্ন করলেন। কিন্তু মানত পূর্ণ হওয়ার আগেই মৃত্যুবরণ করলেন। তার এক নিকটাত্মীয় বিষয়টি রসুল পাক স. কে জানালেন। তিনি স.বললেন, তুমি তার পক্ষ থেকে রোজা রাখো । হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন, হজরত সা'দ বিন উবাদা মহানবী স. সকাশে নিবেদন তাফসীরে মাযহারী/৩৭০ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।