Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হয়- যেনো উত্তাল এক উর্মিমুখরতা আরো গভীরতর কোনো সুবিশাল সাগরের দিকে সতত প্রবহমান। যদি সেই দিব্যদৃষ্টি দিয়ে হরফে মুকাত্তায়াতকে কোরআনেরই নাম নির্ধারণ করা যায়, তবে সত্বরই সুস্পষ্ট হয় যে, সমস্ত কোরআন মজীদই এই সংক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বর্ণ সমূহের অনন্যসাধারণ ব্যাখ্যা । আমি বলি, এ বিষয়ে আল্লামা বায়যাবীর মত বর্ণিত অভিমতের বিরুদ্ধে নয়। কোরআন মজীদের প্রতিটি আয়াতের একটি প্রকাশ্য ও আরেকটি অপ্রকাশ্য মর্ম রয়েছে। প্রতিটি উচ্চারণের সীমারেখায় রয়েছে একটি দিকনির্দেশনা । প্রতিটি বর্ণেরও রয়েছে একটি সীমাচিহন। সেগুলোরও দিকনির্দেশ রয়েছে। আল্লামা বায়যাবী হজরত আবুল্লাহ্‌ ইবনে মাসউদ থেকে এরকম বিবরণ লিপিবদ্ধ করেছেন। তাই প্রতিটি মূল অক্ষর যেমন প্রকাশ্যতঃ কোরআনের মূল প্রকৃতি হয়েছে, তেমনি অধিকাংশ বাক্য গঠিত হয়েছে এই জঅক্ষরগুলো দিয়েই। কোরআনে রয়েছে বিভিন্ন প্রকার সৃষ্ষ্ম অনুষঙ্গ, অভাবনীয় রহস্যের দ্যুতিচ্ছটা। এই বিচ্ছিন্ন বর্ণগুলো যেনো সেই নিগুঢ় নির্যাস, যেনো জল্লাহ্পাকের অনিঃশেষ অনুকম্পার জলধিতরঙ্গ - উদ্বেলিত নির্বর। এই গোপনতম রহস্যাচ্ছন্নতার বিষয়ে একমাত্র আল্লাহই অবহিত । আর তিনি নিছক প্রেম ও পবিত্র অভিপ্রায় বশতঃ এই জ্ঞানের অবহিতি দিয়েছেন তার প্রিয় রসুলকে এবং সেই সূত্রে রসুলের পথের দিকে আহবানকারী অনুসরণনিষ্ঠদেরকে । কোন উপায়ে তিনি এই রহস্যের যবনিকা উন্মোচন করেছেন, তা তিনিই ভালো জানেন। সুরা বাকারা ঃ আয়াত ২ ০৫851৩54৩৪৪ ১ [2 ইহা সেই কিতাব; ইহাতে কোন সন্দেহ নাই, সাবধানীদের জন্য ইহা পথ নির্দেশক। এই গ্রন্থটি হচ্ছে ওই পবিত্র গ্রন্ব- যা হজরত মোহাম্মদ মোস্তফা স. পাঠ করেন এবং যা অস্বীকার করে মুশরিকেরা । “জালিকা' শব্দটি দ্বারা কোরআনের ওই অংশের প্রতি ইঙ্গিত করা হয়েছে যা ইতোপূর্বে (এই সুরা বাকারার পূর্বে) অবতীর্ণ হয়েছিলো । এরকমও হতে পারে যে, এখানে সম্পূর্ণ কোরআনের দিকে ইঙ্গিত করা হয়েছে_ যার কিছু অংশ অবতীর্ণ করা হয়েছে পূর্বাহেই । সকল অবস্থায় “জালিকা' শব্দটি উদ্দেশ্য এবং কিতাব শব্দটি বিধেয় । অর্থাৎ এই কিতাব হচ্ছে ওই কিতাব- যা প্রদানের অঙ্গীকার দেয়া হয়েছে রসুলে পাক স. কে। এরকমও বলা যায় যে, এ হচ্ছে সেই পরিপূর্ণ গ্রন্থ যা কিতাব নামে অভিহিত হওয়ার যোগ্য । |||॥.8]100]1 800] তপীরে মহান?

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।