Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

মাসআলাঃ দিবসের প্রথম ভাগে যে মুকিম রোজাদার ছিলো সে যদি ওইদিন সফর শুরু করে, তবে রোজা ভাঙতে পারবে না। কেনোনা সে ওই রোজাটি পেয়েছে। এটা হচ্ছে ইমাম আবু হানিফা, মালেক ও শাফের়ীর অভিমত । আর ইমাম আহমদ ও দাউদ জাহেরীর অভিমত হচ্ছে, ওই দিন রোজা ভঙ্গ করা বৈধ । তারা তাদের অভিমতের সমর্থনে জাওজী ও হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস বর্ণিত হাদিসটি পেশ করেছেন-__ যেখানে বলা হয়েছে, সাহাবাগণকে নিয়ে রসুল পাক স. গামীম নামক স্থানে পৌছে রোজা ভেঙে ফেললেন। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে আরও বর্ণিত হয়েছে, রসুল পাক স, একবার রমজান মাসের সফরে আসফান নামক স্থানে পৌছে এক পেয়ালা পানি চাইলেন । পানি দেয়া হলে তিনি সেই পানি পান করলেন। গৃহে প্রত্যাবর্তন পর্যস্ত তিনি এরকম রোজাবিহীন অবস্থায় ছিলেন (হাদিস দু'টির মাধ্যমে একথাও প্রমাণিত হয় যে, মুকিম ব্যক্তি রোজাদার অবস্থায় সফর শুরু করলেও ওই দিন রোজা ভঙ্গ করতে পারবে)। আমরা বলি, হাদিস দু'টিতে উল্লেখিত গামীম এবং আসফান মদীনা মনওয়ারার পথে প্রথম মঞ্জিলে অবস্থিত । মাসআলাঃ রোগগ্রস্ত ব্যক্তি অসুস্থাবস্থায় এবং মুসাফির সফররত অবস্থায় রোজা রাখার পরও রোজা ভেঙে ফেলতে পারবে । ইমাম আহমদ একথা বলেছেন। মিনহাজ রচয়িতা বলেছেন, ইমাম শাফেয়ীও এই মতের প্রবক্তা । ফতহুল কাদির প্রণেতা ইমাম ইবনুল হুম্মাম বলেছেন, ইমাম অ'ৰ্‌ হানিফার মত হচ্ছে, রোজার নিয়ত না করে থাকলে রোজা ভঙ্গ করা সিদ্ধ। যদি রাত্রিভাগে রোজার নিয়ত ক'রে প্রত্যষের পূর্বে নিয়ত পরিবর্তন না করে, তবে রোজা ভঙ্গ করা তার জন্য সিদ্ধ নয়। এতদসত্েও রোজা ভেঙে ফেললে কেবল কাজা ওয়াজিব হবে. ক।ফফারা নয়। “কেউ পীড়িত হলে কিংবা ভ্রমণে থাকলে অন্য সময় সংখ্যা পূরণ করতে হবে'___ পূর্বের আয়াতেও একথা বলা হয়েছে। বার বার এরকম বলার উদ্দেশ্য হচ্ছে এতে করে যেনো এ বিষয়টি সুস্পষ্ট হয় যে, রোজা অথবা ফিদিয়া-_এই বিধানটি রহিত। আর অক্ষমতার কারণে রোজা ভঙ্গ করলে তার কাজা আদায় করতে হবে-_- এই বিধানটি রহিত নয়। যদি এ রকম না হতো তবে পীড়িত ও মুসাফির ব্যক্তির বিধানের পুনরালোচনা আসতো না। বিশেষ দ্রষ্টব্যঃ এজমা ও হাদিসের ভিত্তিতে খতুবতী মহিলার বিধান, পীড়িত ও মুসাফিরের বিধানের মতো । দৃষ্াত্তস্বরূপ বলা যায়, হজরত মায়াজা আদুবিয়া হজরত আয়েশার নিকট জানতে চাইলেন, খতুবতী রমণী রোজার কাজা আদায় করে অথচ নামাজের কাজা আদায় করে না-_- এর কারণ কী? হজরত আয়েশা বলেলেন, রসুল পাক স. এর পৃথিবীবাসের সময় আমরা খতু অবস্থায় ছেড়ে দেয়া রোজার কাজা আদায় করতাম। কিন্তু নামাজের কাজা আদায় করতাম না । --২৪ তাফসীরে মাযহারী/৩৬৯ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।