অসত্যকে পৃথক করে দেয়। বৈধ ও অবৈধকে সুস্পষ্ট করে তোলে । দিশারী (হুদা) এবং পার্থক্যকারী (ফুরকান) শব্দ দু'টি কোরআন এর সমার্থক। শযারা এই মাস পাবে তারা যেনো রোজা পালন করে'__ একথার অর্থ তোমাদের মধ্যে যারা রমজানে উপনীত হবে, তারা যদি সুস্থ, সক্ষম ও স্বগৃহবাসী (মুকিম) হয়, হায়েজ নেফাস্ থেকে পবিত্র থাকে, তবে অবশ্যই রোজা পালন করবে। পূর্বেক্তি আয়াতে বর্ণিত হয়েছে, মুসাফির এবং পীড়িত ব্যক্তিরা রোজা না রাখার অনুমতিপ্রাণ্ত। তাই আলোচ্য আয়াতে সুস্থ ও স্বগৃহবাসীদের আলাদা করা হয়েছে। হায়েজ নেফাস গ্রস্তারা যে রোজা রাখতে পারবে না সে কথা প্রসিদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত । আর এ ব্যাপারে একমত্যও রয়েছে। হাদিস শরীফে এসেছে-__এক মহিলা সাহাবী রসুল পাক স. এর নিকট নিবেদন জানালেন, হে দয়াল নবী স.! রমণীদের ধর্ম প্রতিপালন অপূর্ণ হলো কিভাবে? তিনি স. বললেন, তোমরা কি লক্ষ্য করো না, তোমরা যখন খতুবতী হও তখন নামাজ-রোজা কিছুই করতে পারো না। বোখারী, মুসলিম । আলেমগণ এ ব্যাপারে একমত যে, খতুবতীদের জন্য রোজা হারাম। ঝতুবতী নারী রোজা রাখলে তা শুদ্ধ হবে না। কাজা অপরিহার্য হবে। রমজান পেলে রোজা রাখবে__ এ কথার অর্থ প্রথম দিকে রোজা অথবা ফিদিয়া যে কোনো একটির যে অবকাশ ছিলো এখন সে অবকাশ আর নেই । এখন রমজানের রোজা রাখতেই হবে । বাগবী বলেছেন, রমজান এসে পড়ার পর কোনো মুকিম যদি সফর শুরু করে তবে সে রোজা প্রতিপালন করবে কি করবে না সে ব্যাপারে বিদ্বানেরা মতানৈক্য করেছেন। হজরত আলী বলেছেন, তার পক্ষে রোজা ভঙ্গ করা সঙ্গত নয়। উবায়দা সালমানও এই অভিমত ব্যক্ত করেছেন। আল্লাহ্ পাক বলেছেন, তোমাদের মধ্যে যে রমজান মাস প্রত্যক্ষ করবে সে (যদি সুস্থ ও মুকিম হয়) রোজা রাখবে । অর্থাৎ সারা মাসের রোজা রাখবে । তাই এ রকম বলা হয়েছে যে, মুকিম অবস্থায় রমজান পেলে রোজা ভঙ্গ করা সংগত নয়। কিন্ত অধিকাংশ সাহাবা এবং ফকীহ্গণ বলেছেন, রমজান মাসে সফর শুরুর দিনে রোজা ভঙ্গ করা সিদ্ধ হবে না। পর দিন থেকে রোজা ভঙ্গ করতে পারবে । সুতরাং রমজান পেলে রোজা রাখবে__ এ কথার প্রকৃত অর্থ এই-__রমজানের যে কয়দিন সুস্থ ও মুকিম থাকে সেই কয়দিন রোজা রাখবে । যদি এই অবস্থায় সারা মাস পায় তবে সারা মাসই রোজা রাখবে । আর যে কয়দিন সফরে থাকে অথবা পীড়িত হয় সে কয়দিন রোজা ভঙ্গ করতে পারবে । এ কথার প্রমাণ হিসাবে হজরত জাবের এবং হজরত আবদুল্লাহর বর্ণিত হাদিস উল্লেখ করা যায় যেখানে বলা হয়েছে, রসুল পাক স. মক্কাবিজয়ের বছরে অভিযান শুরু করেছিলেন রমজান মাসে । তখন তিনি ছিলেন রোজাদার । কাদিদ নামক স্থানে পৌছে তিনি রোজা ভঙ্গ করেছিলেন। সাহাবায়ে কেরামও এরকম করেছিলেন । তাফসীরে মাযহারী/৩৬ 7 || 81110011800
— পৃষ্ঠা ৩৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।