Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

তওরাত, ইঞ্জিল ইত্যাদি গ্রন্থের মতো এটিও একটি মহাগ্রন্থের নাম । বাগবী আরো জিজ্ঞেস করলেন, আল্লাহ্‌্পাক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কোরআন নাজিল নাজিল করেছি। আবার কখনো বলেছেন, “আমি পবিত্র রজনীতে কোরআন অবতীর্ণ করেছি।' কখনো আবার এরশাদ করেছেন, “আমি বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে কোরআন নাজিল করেছি।' এ সকল বর্ণনার তাৎপর্য কী? এই জটিল প্রশ্রটির জবাবে হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস বলেছেন, সম্পূর্ণ কোরআন পাক রমজান মাসে কৃদর রাত্রিতে লওহে মাহফুজ থেকে পৃথিবীর নিকটতম আকাশের বাইতুল ইজ্জতে অবতীর্ণ হয়। তারপর সেখান থেকে হজরত জিব্রাইলের মাধ্যমে প্রয়োজন অনুসারে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে দীর্ঘ কুড়ি বছর ধরে রসুল পাক স. এর উপরে অবতীর্ণ হয় । “বি মাওয়াকিইন নুযুম' আয়াতের অর্থ এরকমই । দাউদ ইবনে হিন্দ বলেছেন, আমি শা"বীকে জিজ্ঞেস করলাম, আল্লাহ্পাকের বানী অনুসারে কোরআন পাক রমজান মাসে অবতীর্ণ হয়েছে । তবে কি বৎসরের অন্য মাসগুলোতে অবতীর্ণ হয়নি? তিনি জবাব্‌ দিলেন, তা হবে না কেনো। তবে রমজান মাসে অবতীর্ণ হওয়ার কথা একারণেই বলা হয়েছে যে, সারা বছর ধরে যে পরিমাণ আয়াত নাজিল হতো, সে সমস্ত আয়াত হজরত জিব্রাইল এ মাসে পুনরাবৃত্তি করতেন। তন্মধ্যে আল্লাহ্‌ পাকের যতোটুকু ইচ্ছা ততোটুকু প্রতিষ্ঠিত রাখতেন আর যতোটুকুর ইচ্ছা নয় ততোটুকু ভুলিয়ে দিতেন। হজরত আবু জর গিফারী থেকে বর্ণিত হয়েছে___ রসুল পাক স. বলেছেন, হজরত ইব্রাহিমের সহিফা প্রথম অথবা তৃতীয় রমজানে অবতীর্ণ হয়েছে। হজরত মুসার উপর তওরাত অবতীর্ণ হয়েছে ষষ্ঠ রমজানে । হজরত ঈসার উপর ইঞ্জিল নাজিল হয়েছে ত্রয়োদশ রমজানে । অষ্টাদশ রমজানে হজরত দাউদের উপর অবতীর্ণ হয়েছে যবুর। আর সর্বশেষ কিতাব কোরআন মজীদ শেষ নবী মোহাম্মাদুর রসূলুল্লাহ স. এর উপর অবতীর্ণ হয়েছে রমজানের শেষ ছয়টি রাতে। ওয়াসিলা বিন আসকায়া থেকে আহমদ এবং তিবরানী বর্ণনা করেছেন, হজরত ইবাহিমের সহিফাগুলো৷ রমজানের প্রথম রাতে অবতীর্ণ হয়েছে । রমজানের ছয় তারিখে অবতীর্ণ হয়েছে তওরাত এবং ইঞ্জিল অবতীর্ণ হয়েছে রমজানের তেরো তারিখে। “ওয়াল্সাহু আ'লাম'। পূর্ববর্তী আয়াতে দেয়া হয়েছিলো রমজানের রোজা ফরজ হওয়ার বিধান। আর এই আয়াতে বলা হয়েছে___ রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কথা । এবং বলা হয়েছে কোরআন মানুষের দিশারী, সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী ! কোরআন পাক আপন মহিমা বলে মানুষকে বিভ্রান্তি থেকে নিষ্কৃতি দেয়। কোরআনে রয়েছে সুস্পষ্ট আয়াতসমূহ যেগুলো মানুষকে হালাল, হারাম এবং শরিয়তের সীমারেখার প্রতি পথপ্রদর্শন করে। সত্য ও তাফসীরে মাযহারী/৬৬৭ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।