গমনকারীদের জন্য উত্তম হলো রোজা পরিত্যাগ । হজরত আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত হয়েছে-_রসুল পাক স. এরশাদ করেছেন, হে সেনাদল! তোমরা শক্রুর নিকটবর্তী হয়েছো । কাজেই এখন সামর্থ অনুযায়ী ইফতার করা উচিত। হজরত আবু সাঈদ বলেছেন, ইফতারের ওই নির্দেশ ছিলো আমাদের জন্য অবকাশ (রুখসত)। আমাদের কেউ কেউ তখন রোজা ভেঙে ফেলেছিলেন এবং কেউ কেউ রেখেছিলেন। আমরা চলতে চলতে পরবর্তী মঞ্জিলে পৌছলাম। তিনি স. এরশাদ করলেন, হে জনতা । প্রভাতে তোমরা শক্রর সম্মুবীন হবে। কাজেই তোমরা সাধ্যমতো ইফতার করে নাও । এই নির্দেশটি ছিলো আমাদের জন্য অবশ্যপালনীয় (আজিমত)। মুসলিম । এ হাদিসটিই কতিপয় সাহাবী থেকে ইমাম মালেক, হজরত আবু সাঈদ থেকে ইমাম শাফেয়ী এবং আবু দাউদ, হাকেম ও ইবনে বারও বর্ণনা করেছেন। হজরত আবু দারদা বলেছেন, আমি ছিলাম রসুল পাক স. এর এক সফরের সহযাত্রী । প্রচন্ড গরম ছিলো তখন। খররৌদ্র থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মাথায় হাত রেখে পথ চলছিলাম। আমাদের মধ্যে রসুল পাক স. এবং আবদুল্লাহ্ বিন রওয়াহা ব্যতীত আর কেউ রোজা ছিলেন না। আমি বলি, কেবল সফরই মুসাফিরদের অবকাশ প্রাপ্তির কারণ । কষ্ট হওয়া না হওয়া কোনো কারণ নয়। আর বয়ধবৃদ্ধ পীড়াগ্রস্ত, দুর্বল, গর্ভবতী ও দুপ্ধধাত্রীদের জন্য অবকাশ লাভের কারণ হচ্ছে-__ রোজাজনিত ক্রেশ। কষ্ট না হলে এদেরকে অবকাশ দেয়া হতো না। আয়াত শেষে বলা হয়েছে, ইন কুনতুম তা'লামুন' (যদি তোমরা উপলব্ধি করতে) -__- একথার অর্থ, যদি তোমরা রোজার মর্যাদা অনুধাবন করতে সক্ষম হতে, তবে রোজা ভঙ্গ অথবা ফিদিয়ার উপরে রোজাকে প্রাধান্য দিতে । মনে রাখা উচিত, রোজা রাখা অথবা ফিদিয়া প্রদান করার অবকাশ সম্বলিত বিধান এখন রহিত। তাই এখন কেউ যদি শরিয়ত সমর্থিত আপত্তি না থাকা সর্ত্েও রোজা পরিত্যাগকে বৈধ মনে করে, তবে সে হবে অবিশ্বাসী (কাফের) । আর যদি বৈধ মনে না করে রোজা পরিত্যাগ করে তবে সে হবে ফাসেক। তার উপর কাজা ওয়াজিব হবে । শরিয়তসম্মত ওজরের কারণে যারা রোজা পরিত্যাগ করে তাদের উপরে যদি কাজা ওয়াজিব হয় তবে বিনা ওজরে রোজা পরিত্যাগকারীদের উপরে কাজা ওয়াজিব হবে না কেনো? প্রকৃত কথা এই যে, তাদের জন্য কাজা এবং ইসতেগফার (ক্ষমাপ্রার্থনা) দু'টোই ওয়াজিব । ইমামগণ এব্যাপারে একমত । ইমাম নাখয়ী বলেছেন, ওজর ব্যতীত কেউ যদি রোজা ছেড়ে দেয় তবে এর পরিবর্তে হাজার বছর রোজা রাখলেও তার সমান্তরাল মর্যাদা লাভ হবে না। হজরত আলী ও পরিপুরণ হবে না। |||. 2|1100118.00] আসল মন
— পৃষ্ঠা ৩৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।