Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

বুঝানো হচ্ছে ওই সমস্ত রোগগ্রস্তদেরকে যাদের নিরাময়ের সম্ভাবনা আছে। এমতাবস্থায় দেখা যাচ্ছে সম্পূর্ণতই অক্ষমদের জন্য কোনো বিধানই নেই। কাজার নির্দেশ তাদের প্রতি বলবৎ হতেই পারে না, কারণ তারা যোগ্যতারহিত। তাই দায়িত্ব বহির্ভূত। মোদ্দা কথা তারা রোজার দায়িত্ব মুক্ত । তাই তাদেরকে কেবল ফিদিয়া দিতে হবে। আল্লাহতায়ালা সমধিক জ্ঞাত। ফিদিয়া অর্থ বিনিময় । ইমাম আবু হানিফার মতে ফিদিয়ার পরিমাণ ফিতরার মতো । অর্থাৎ গম অর্ধ “সা' এবং যব বা খেজুর পূর্ণ “সা” । ইমাম শাফেয়ী বলেছেন, একজন মিসকিনকে এক মুদ বা দুই রতল প্রচলিত খাদ্য দান করতে হবে । ইমাম আহমদ বলেছেন যবের অর্ধ সা এবং গমের এক মুদ দেয়া ওয়াজিব। কোনো কোনো ফকীহ বলেছেন, প্রাত্যহিক প্রস্তুতকৃত খাদ্য থেকে ফিদিয়া দিবে । হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস বলেছেন, একজন মিসকিনকে প্রথম রাত্রির ও সেহরীর আহার্য দান করবে। “যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎকাজ করে তবে উহা তাহার জন্য অধিক রুল্যাণকর-__ এখানে স্বতঃস্ফুর্ত সৎকর্ম বলতে ওয়াজিব ফিদিয়ার অতিরিক্ত দানকে বোঝানো হয়েছে। পরক্ষণেই বলা হয়েছে, “যদি তোমরা উপলদ্ধি করতে, তবে বুঝতে সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণপ্রসূ। একথার অর্থ, ফিদিয়া প্রদান অপেক্ষা রোজা রাখা কষ্টকর না হলে মুসাফিরের জন্য রোজা পালন করাই উত্তম । এটাই জমহুর ওলামার অভিমত। ইমাম আহমদ, আওজায়ী ও সাঈদ বিন মুসাইয়েব বলেছেন, কষ্ট হোক বা না হোক মুসাফিরের জন্য সর্বাবস্থায় রোজা না রাখাই শ্রেয়। তাদের দলিল হচ্ছে, হজরত জাবের বিন আব্দুল্লাহ্‌ বর্ণিত ওই হাদিসটি যেখানে বলা হয়েছে__ রসুল পাক স. তখন প্রবাসে । দেখলেন, একব্যক্তিকে ঘিরে লোকেরা জটলা করছে। তিনি বললেন, কী ব্যাপার? তারা বললো, লোকটি রোজাদার । তিনি বললেন, সফরে রোজা রাখা কোনো সৎকর্ম নয়। বোখারী, মুসলিম । হজরত জাবের বলেছেন, মক্কা বিজয়ের বছর রসুল পাক স. অভিযান করেছিলেন রমজান মাসে। তিনি তখন রোজাদার ছিলেন। তার সহচরবৃন্দও ছিলেন রোজাদার । তিনি 'কিরায়ে গমীম' নামক স্থানে পৌছে একপাত্র পানি চাইলেন। একটি পানিপূর্ণ পানপাত্র দেয়া হলো তাকে । তিনি পাত্রটি উচু করে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। তারপর পানি পান করলেন। কেউ কেউ বললেন, হে আল্লাহ্র রসুল! এখনো অনেকে রোজাদার । তিনি বললেন, এমন করা অনুচিত। মুসলিম । হজরত আব্দুর রহমান বিন আউফ থেকে বর্ণিত হয়েছে__- রসুলপাক স. এরশাদ করেছেন, সফরে রোজা পালনকারী স্বগৃহে অবস্থানকারী রোজাবিহীন লোকের মতো। ইবনে মাজা। এসকল হাদিস সম্পর্কে আমাদের মূল্যায়ন এই যে, হাদিসগুলো ওই সকল লোকের উদ্দেশ্যে বর্ণিত, যাদের পক্ষে রোজা রাখা অত্যন্ত কষ্টকর । তাদের পক্ষে রোজা পরিত্যাগ করাই শ্রেয়। তারা মুসাফির হোক অথবা রোগগ্রস্ত । আর জেহাদে অঙসীর মম» ||| 81001 8,001

— পৃষ্ঠা ৩৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।