বিবেচনাবিরোধীও । একদল আলেম বলেছেন, যে ব্যক্তি যৌবন কালে রোজা রাখতে সক্ষম ছিলো সে যদি বৃদ্ধ বয়সে রোজা রাখতে অসমর্থ হয় তবে তার জন্য রোজার স্থলে ফিদিয়া ওয়াজিব হবে। কিন্ত কোরআন মজীদে এই মতটির স্বীকৃতি নেই। জালালউদ্দিন সুযৃতী এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এখানে “ইউতিকুনা' শব্দটির পূর্বে 'লা" শব্দটি উহ্য আছে বলে ধরে নিতে হবে। এভাবে 'লা' ইউতিকুনা' বাক্যটির অর্থ দীড়াবে রোজা রাখতে সক্ষম নয়__ তাদের দায়িত্বে ফিদিয়া। যেমন, ইয়ু বায়িযিনুল্লাহু লাকৃম আন তাদিন্ু _-_এই আয়াতটির “আনতাছিন্ু' এর 'লা' যুক্ত না করলে অর্থ বিকৃতি ঘটে । আমি বলি, এখানে “লা' উহ্য আছে এরকম মন্তব্য অপ্রাসঙ্গিক । কারণ, এরকম মন্তব্য কোরআনের বাকভঙ্গির অনুকূল নয়। প্রথমে ইতিবাচক এবং পরক্ষণেই নেতিবাচক এরকম বাকভঙ্গি অচল। কেউ যদি বলেন ইমাম আবু হানিফা, আহমদ, শাফেয়ী এবং হজরত সাঈদ বিন জোবায়ের মত প্রকাশ করেছেন, অসমর্থ বৃদ্ধকে রোজার বদলে ফিদিয়া দিতে হবে। তদুত্তরে আমি বলবো, এ আয়াতটি তাদের বক্তব্যের দলিল। আর এখানে বিষয়টি পরিষ্কার নয়। প্রকৃতপ্রস্তাবে অতিবৃদ্ধদের করণীয় সম্পর্কে এখানে নির্দেশ মাত্র নেই । তবে দলিল আর রইলো কোথায়? আমি পুনরায় বলি, প্রথমে উল্লেখিত ব্যাখ্যাটিই উত্তম ও সমালোচনার উরে যার সার কথা হচ্ছে এই-_ইসলামের প্রাথমিক যুগে সক্ষম লোকেরাও রোজা অথবা ফিদিয়ার যে কোনো একটিকে গ্রহণ করতে পারতো; অক্ষম লোকের প্রসঙ্গ সেখানে টানা হয়নি। এতেই বুঝা যায় অতি বৃদ্ধ ও অসমর্থ ব্যক্তিরা প্রথম থেকেই আলোচনার বাইরে। অর্থাৎ প্রথম থেকেই তারা রোজা এবং ফিদিয়া উভয়ের দায়িত্ব থেকে মুক্ত। সক্ষম ব্যক্তিদের জন্য যখন রোজা অথবা ফিদিয়া-_এই অবকাশ দেয়া হয়েছে তখন অক্ষমেরা তো অধিকতর সুবিধা প্রাপ্তির যোগ্য । একারণেই প্রথম ব্যাখ্যাতেই আমি বলেছিলাম, পীড়িত এবং মুসাফিরদের জন্য রয়েছে তিনটি অবকাশ । এর পর যখন “ফামান শাহিদা মিনকুমুশ শাহরা' (আয়াত ১৮৫) - এ আয়াত অবতীর্ণ হয় তখন রোজার বিধানভূত হয়ে পড়ে তিন ধরনের লোক। ১. যারা রোজা রাখতে সম্পূর্ণ সক্ষম তাদেরকে রোজা রাখতেই হবে। ২. গ্রহণযোগ্য আপত্তির কারণে যাদের পক্ষে রোজা রাখা সম্ভব নয় যেমন পীড়িত ব্যক্তি ও মুসাফির। পীড়িত ব্যক্তি রোগ মুক্তির পর এবং মুসাফির সফর শেষে কাজা আদায় করবে। ফিদিয়া চলবে না। ৩. ওই বয়ধবৃদ্ধ ব্যক্তি যার সক্ষমতা ফিরে পাওয়ার আশা নেই এবং ওই রোগগ্রস্ত ব্যক্তি যার রোগমুক্তি সুদূর পরাহত-__ তারা বর্তমানে কিংবা ভবিষ্যতে কখনই রোজা রাখতে সক্ষম হবে না। তারা পড়ে যায় বিধানের বাইরে। তারা “ফামান শাহিদা মিন কুমুশ শাহরা' এই বিধানের আওতাবহির্ভূত। এই বিধানে কেবল সক্ষম ব্যক্তিরাই অন্তর্ভৃত। আলোচ্য আয়াতে “ফামান কানা মিনকুম মারিদ্বা' (কেউ গীড়িত হলে) একথার মাধ্যমে তাফসীরে মাযহারী/৩৬৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।