রমজানের রোজা রাখতে হবে এবং প্রতিটি রোজার বিনিময়ে একজন দরিদ্রকে খাদ্য দিতে হবে। দারা কুতনী। এই হাদিসের সনদ বিশুদ্ধ নয়। কারণ ইব্রাহিম ইবনে নাফে সম্পর্কে আবু হাতেম বলেছেন, সে মিথ্যাবাদী । আরেক বর্ণনাকারী আমর বিন মুসা সম্পর্কে বলেছেন, সে নিজে নিজে হাদিস তৈরী করে। হাফেজ ইবনে হাজার আসকালানী বলেছেন, কাফফারা ওয়াজিব হওয়া সম্পর্কে নির্ভরযোগ্য কোনো মারফু হাদিস নেই। অবশ্য সাহাবাগণের বক্তব্য রয়েছে এ সম্পর্কে। ইমাম শাফেয়ী ও অন্যান্যরা বলেছেন, কাফফারা ওয়াজিব হওয়ার কথা বর্ণিত হয়েছে হজরত আলী, হজরত জাবের এবং হজরত হোসাইন বিন আলী থেকে । আমি বাল, আমার নিকট হজরত আবু হোরায়রা এবং হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাসের বক্তব্য (আসার) ব্যতীত আর কোনো বক্তব্যই বিশুদ্ধ বলে মনে হয় না। যদি এ সম্পর্কে কোনো একটি মারফু হাদিস থেকেও থাকে তবুও তা দলিল হিসাবে গ্রহণ করা যাবে না। কারণ, খবরে ওয়াহিদ (একক বর্ণিত হাদিস) দ্বারা কোরআনের বিধান অপসারণ করা যায় না। ইহা (রোজা) যাহাদিগকে সাতিশয় কষ্ট দেয়, ইহার পরিবর্তে একজন অভাবধ্রস্তকে অন্ন দান করা তাহাদের কর্তব্'__- বাগবী বলেছেন এই আয়াতটির ব্যাখ্যা সম্পর্কে আলেমগণ মতানৈক্য করেছেন। অধিকাংশ আলেম বলেছেন, আয়াতটি রহিত। হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর এবং হজরত সালমা বিন আক্ওয়া বলেছেন, আয়াতটির বিধান রহিত । শানে নুজুল £ প্রথম দিকে এই অবকাশ দেয়া ছিলো___ যারা সক্ষম তারা রোজা রাখবে আর রোজা রাখতে না পারলে ফিদিয়া দেবে। রোজায় অভ্যস্ত করার জন্য দেয়া হয়েছিলো এরকম শিথিল বিধান । পরে এই শিথিলতা রহিত করা হয়। করা যায়। ১. রোজা ২. কাজা করার উদ্দেশ্যে বিরতি ৩. ফিদিয়া। ফিদিয়া রহিত হওয়ার পর অবকাশ থাকে দু'টি । রোজা রাখবে অথবা পরে কাজা করার উদ্দেশ্যে ভঙ্গ করবে। হজরত কাতাদা বলেছেন, অতিবার্ধক্যের কারণে রোজা রাখতে অসমর্থ ব্যক্তির উপর রোজা রাখা অথবা ফিদিয়া দেয়ার প্রাথমিক বিধানটি রহিত হয়ে যায়। হজরত হাসান বলেছেন, এ আয়াত ওই রোগগ্রস্ত ব্যক্তির পক্ষে যে রোজা রাখতে সক্ষম । এখানে তার জন্য এই অবকাশ রয়েছে যে, সে রোজা রাখবে অথবা ফিদিয়া দেবে। পরে এই বিধান রহিত হয়ে যায়। রহিত স্থলে আর নৃতন বিধান অবতীর্ণ হয়নি। অর্থাৎ বয়োবৃদ্ধদের জন্য নূতন কোনো নির্দেশনা আর নেই। একারণেই ইমাম মালেক ও শাফেয়ীর একটি মতে নিতান্ত অক্ষম বৃদ্ধের জন্য রোজা না রাখাই সমীচীন । কারণ, সে সম্পূর্ণতই অসমর্থ । আর আল্লাহ্ পাক কাউকে সামর্থের অধিক ভার বহনের নির্দেশ দেন না। তাদের জন্য ফিদিয়া প্রদান অপরিহার্য নয়. কারণ এরকম কোনো দলিল নেই। আর বিষয়টি অক্ষরে মারা» ||| 2|100]18,00
— পৃষ্ঠা ৩৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।