Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আনাস, হজরত আবু হোরায়রা এবং হজরত রাফে বিন খাদিজ থেকে । রমজানের কাজা রোজা ধারাবাহিক নিয়মে রাখার প্রবক্তা দাউদ জাহেরী হজরত আবু হোরায়রা বর্ণিত একটি হাদিস থেকে দলিল গ্রহণ করেছেন এবং বলেছেন, কাজা রোজা আদায় করতে হবে বিরতিহীনভাবে । হজরত আবু হোরায়রা বর্ণিত হাদিসটি বর্ণনা করেছেন দারা কুতনী-__ যার সূত্রভূত আবদুর রহমান বিন ইবাহিম বিন আস সম্পর্কে ইয়াহইয়া বলেছেন, সে কিছুই নয়। দারা কুতনী বলেছেন, সে শক্তিশালী বর্ণনাকারী নয় বরং সে দুর্বল। জেনে রাখা প্রয়োজন, দুর্ধীদাত্রী ও গর্ভবতী নারী সন্তানের অনিষ্টের আশংকায় যদি রোজা রাখতে না পারে তবে পরে সুবিধামতো বাদ পড়ে যাওয়া রোজাগুলো কাজা করতে হবে এবং ফিদিয়াও দিতে হবে । ইমাম আবু হানিফা বলেছেন, শুধু কাজা আদায় করতে হবে। ফিদিয়া দিতে হবে না। এক বর্ণনানুযায়ী ইমাম মালেকও এই অভিমত পোষণ করেন বলে জানা যায়। অপর বর্ণনা অনুযায়ী জানা যায়, কেবল দুগ্ধদাত্রী রোজার সাথে ফিদিয়াও আদায় করবে। গর্ভবতীরা আদায় করবে শুধুই রোজা । ফিদিয়া নয়। ইমাম আহমদ এবং শাফেয়ী বলেছেন, কাজার সঙ্গে ফিদিয়া ওয়াজিব। হজরত আব্দুল্লাহ্‌ ইবনে ওমর এবং হজরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাসের মতে কাফফারা ওয়াজিব । কাজা ওয়াজিব নয়। কাজা রোজা আদায় করতে যদি খুব বেশী বিলম্ব হয়, যদি পরবর্তী রমজান অত্যাসন্ন হয়ে পড়ে তবে কী করতে হবে সে সম্পর্কে ইমামগণ মতভেদ করেছেন। ইমাম আহমদ ও শাফেয়ী বলেছেন, কাজা এবং ফিদিয়া উভয়টি ওয়াজিব । ইমাম আবু হানিফা বলেছেন যতোই বিলম্ব ঘটুক না কেনো কেবল কাজাই ওয়াজিব । ফিদিয়া নয়। যদি ফিদিয়া ওয়াজিব বলা হয়, তবে কোরআনের বিধান লংঘন করা হবে। পুনরায় পীড়িত হওয়ার কারণে কিংবা সফররত থাকার কারণে যদি পরবর্তী রমজানও অতিক্রান্ত হয়ে যায় তবে কাজা ব্যতীত অন্য কিছুই ওয়াজিব হবে না। এই সিদ্ধান্তে ইমামগণ একমত । আবদুর রাজ্জাক এবং ইবনে মুনজির বিশুদ্ধ পদ্ধতিতে নাফে থেকে, তিনি হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর থেকে বর্ণনা করেছেন, অসুস্থতার কারণে যদি পর পর দুই রমজান অতীত হয়ে যায় তবে তার উপর দ্বিতীয় রমজানের কাজা এবং প্রথম রমজানের কাফফারা ওয়াজিব । তাহাবী বলেছেন, এ অভিমতটি হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমরের । হাফেজে হাদিস ইবনে হাজার আসকালানী বলেছেন, ইয়াহইয়া বিন সাঈদ থেকে ইবনে জুরাইজের মাধ্যমে আবদুর রাজ্জাক কর্তৃক বর্ণিত হয়েছে, এটাই হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমরের অভিমত । কিন্তু হজরত ওমরের প্রসিদ্ধ মতটি এর বিপরীত । ফিদিয়াসহ কাজা ওয়াজিবের দলিল হচ্ছে এই__ হজরত আবু হোরায়রা বলেন, এক ব্যক্তি রমজান মাসে রোগগ্রস্ত হলো । সুস্থ হওয়ার পরও কাজা আদায় করলো না। এসে পড়লো পরবর্তী রমজান । রসুল পাক স. ওই লোকটির উদ্দেশ্যে বললেন, সে যেনো বর্তমান রমজানের রোজা রাখে । এরপর বাদ পড়ে যাওয়া তাকসীতে মাযহারী/৩৬১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।