Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

পথকে বলে তিনদিনের দূরত্ব । আলেমগণ এই দূরত্বকে কেউ আটচল্লিশ মাইল আবার কেউ বায়ান্ন মাইল বলে নির্ধারণ করেছেন। ইমাম আওজায়ী বলেছেন, একদিনের দূরতৃ সম্পন্ন সফরেও নামাজে কসর করা যাবে । সিদ্ধ হবে এবং রোজা রাখা না রাখার অনুমতি লাভ করতে পারবে । ইমাম আবু ইউসুফ এই অব্যাহতির দূরত্ব নির্ধারণ করেছেন, পূর্ণ দুইদিন এবং তৃতীয় দিনের অধিকাংশ । ইমাম আবু হানিফার দলিল ওই হাদিসটি, যাতে মৌজার উপর মসেহ করার বিধান বর্ণিত হয়েছে । হজরত আলী একবার মোজার উপর মসেহ করার সময়কাল সম্পর্কে জানতে চাইলেন। তিনি স. তখন বললেন, মুসাফিরের জন্য তিন দিন তিনরাত এবং গৃহবাসীর জন্য একদিন একরাত। মুসলিম। হাদিসটি বিশুদ্ধ। কিন্তু এর থেকে দলিল গ্রহণ দুর্বলতামুক্ত নয়। আলোচ্য আয়াত থেকে সাধারণভাবে প্রতীয়মান হয় যে, গোনাহের কাজে বহির্গত মুসাফিরও রোজার অব্যাহতি লাভ করবে। ইমাম আবু হানিফা এরকম বলেছেন । ইমাম মালেক ও শাফেয়ী বলেছেন, পাপকাজে ভ্রমণকারীর জন্য রোজা পরিত্যাগের অনুমতি নেই। কেনোনা আল্লাহপাক অন্যত্র এরশাদ করেছেন, “বিদ্রোহী হয়ে নয় এবং সীমালংঘন করেও নয়।' এব্যাপারে সঠিক সিদ্ধান্তটি এই-_ _ বিদ্রোহ ও সীমালংঘন সফরের আওতায় পড়ে না। “অন্য সময় এই সংখ্যা পূরণ করে নিতে হবে।" অর্থাৎ অসুস্থ ব্যক্তি বা মুসাফির যদি রোজা পরিত্যাগ করে, তবে পরিত্যক্ত রোজা রোগমুক্তির পর কিংবা সফর শেষে আদায় করতে হবে । তবে পরিত্যক্ত রোজা ধারাবাহিকভাবে করতে হবে, এমন কথা বলা নেই। বিষয়টি এঁকমত্যসম্মত। জরুরী । আয়াতে যদিও সেরকম কথা নেই। কিন্তু হাদিস শরীফে একথার সমর্থন রয়েছে। হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে__ মহানবী স. রমজানের কাজা রোজা সম্পর্কে এরশাদ করেছেন, ধারাবাহিক অথবা কৃতনী হাদিসটি মুস্তাসিল ও মুরসাল-__ উভয় পদ্ধতিতে বর্ণনা করেছেন। অন্য একটি বর্ণনায় রয়েছে__ মোহাম্মদ বিন মুনকাদির বলেছেন, আমার নিকট সংবাদ পৌছেছে, কেউ একজন রসুল পাক স. কে কাজা রোজা একাদিকন্তুমে আদায় করা যাবে কিনা, জানতে চাইলে তিনি বলেছিলেন, সেটা তোমার ইচ্ছা ৷ যেভাবে পারো আদায় করো। মুরসাল পদ্ধতিতে এই হাদিসটি বর্ণনা করেছেন দারা কুতনী। কিন্তু এর সনদভূত বর্ণনাকারী ওয়াকেদী এবং লেহিয়া দুর্বল হিসেবে গণ্য। সাঈদ বিন মানসুরও হজরত আনাস থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তাফসীনে মাযহারী/৩৬০ ॥1|111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।