নয়_ বিশেষ ব্যক্তিরও ধারণা অপেক্ষা উচ্চে। যেমন-_হজরত আবুবকর সিদ্দিক রা. বলেন, অনুসন্ধানের পরে না পাওয়াটাও একটি জ্ঞান। আর আল্লাহ্্পাকের সত্তাসন্তুত রহস্যকে জ্ঞানাবদ্ধ করার চেষ্টা শির্ক। কিন্তু তার গুণাবলী বস্তজগতের গুণাবলীর সঙ্গে এক ধরনের সাদৃশ্য রচনা করেছে। তাই সে সমস্ত গুণাবলীর মাধ্যমে তিনি তার অতুলনীয় গুণাবলীকে প্রকাশ করেছেন । যেমন, এলেম (জ্ঞান), হায়াত (জীবন), সামা (শ্রবণ), বাসার (দর্শন), ইরাদা (অভিপ্রায়), রহমত (দয়া), কহর (বিপদ) ইত্যাদি । আল্লাহতায়ালার এসব গুণাবলী সম্পর্কে যখন বিবরণ দান করা হয়'তখন মানুষ মনে করে, আমরা আল্লাহতায়ালার গুণাবলীকে জ্ঞানায়াত্ত করে ফেলেছি। মনে করে, গুণাবলীর প্রকৃত তত্ব আমাদের জানা হয়ে গিয়েছে। এই ধারণা সত্যানুসরণ থেকে বহু দূরে । প্রকৃতপক্ষে প্রকৃত গুণাবলী নয় বরং গুণাবলীর সুদূরবর্তী কিছু প্রচ্ছায়া ছাড়া অন্য কিছু লাভ করা তাদের ক্ষমতাতীত। আল্লাহ্তায়ালার এমন অনেক গুণাবলী রয়েছে সৃষ্টিজগত যার কোনো প্রকার সাদৃশ্যই কল্পনা করতে পরে না। হজরত নবী করীম স. তার প্রার্থনায় উল্লেখ করতেন, আয় আল্লাহ্! আমি তোমাকে তোমার ওই সমস্ত নামের মাধ্যমে ডাকি যা কেবল তোমারই জন্যে নির্ধারিত। যা ভূমি তোমার কিতাবে অবতীর্ণ করেছো অথবা তোমার কোনো সৃষ্টিকে জানিয়ে দিয়েছো কিংবা যা রেখেছো অস্তরালবর্তী সংরক্ষণে- যা কাউকে জানাওনি। এই হাদিসটি ইবনে হাব্বান তার সহীহ্ কিতাবে এবং হাকেম তার মুস্তাদরাকে লিখেছেন। হজরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদের একটি দীর্ঘ হাদিস থেকে এই বর্ণনাটি এনেছেন ইমাম আহমদ ও আবু ইয়া'লী। যে বর্ণনাটির প্রথমেই উল্লেখ ছিলো লিমান আসাবাহু আল্লাহুম্মা। হজরত আবু মুসা থেকে তিবরানীও এরকম বলেছেন। শেষ কথা হচ্ছে এই যে, আল্লাহ্তায়ালার ওই নামগুলো গোপনীয় এবং মানুষের ভাষা ও অভিধানের উধ্ধর্বে। আবার কতিপয় নাম তিনি তার হাবীব স. এবং তার যথার্থ অনুসারীদেরকে ইল্হামের (আত্তিক প্রক্ষেপণের) মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তাদেরকে দিয়েছেন দিব্যজ্ঞান_যার মাধ্যমে তাদের সামনে সকল রহস্য উন্মোচিত হয় । যেমন_ আল্লাহপাক হজরত আদম আ.কে সকল কিছুর নাম শিখিয়েছেন। সেই সঙ্গে দিয়েছেন এমন দিব্যজ্ঞান_ যার আলোকচ্ছটায় প্রতিটি বস্তুর তত্ব উদ্ভাসিত হয়। তাই তিনি সহজে বুঝতে পারতেন, কোন্ শব্দটি কোন বস্তুর জন্য সমীচীন। ফলে মনে হতো তিনি যেনো আগে থেকেই এসব জানতেন । এ ব্যাপারটিও সম্ভব যে, হরূফে মুকাত্তায়াত তেলাওয়াতের সময় আল্লাহ্র ওই সমস্ত নাম বা নামের বৈশিষ্ট্যাবলীর মর্ম নবী করীম স. এর সম্মুখে উদ্ঘাটিত হতো । আমার শায়েখ উত্তাদ কতো সুন্দররূপেই না বলেছেন, কেউ যদি কাশ্ফ (আস্তিক দৃষ্টি) সহযোগে কোরআনকে পর্যবেক্ষণ করে, তবে তার সম্মুখে এই রহস্যের অর্গল উন্মোচিত হবে । কোরআন মজীদ আল্লাহ্পাকের বরকতের সুগভীর সমুদ্র । এই সুগভীর সুবিশাল সীমাহীন সাগরে বিচ্ছিন্ন বর্ণগুলো এমতো বিকশিত অনষণরে মি |||, 81110011800]
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।